আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

জেগে ওঠেই ফুটফুটে সকাল পেলাম

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

শেয়ারঃ
0 0 0

একদা পাড়াগাঁয়ে জ্যোৎস্না নেমেছিলো;
বেদের নৌকার ঠিক সামনেই থেমেছিলো
অমাবশ্যার কুৎসিত দন্তকেলী...
ওপারে নিশ্চিত চাঁদের মতো রূপালী থালা
আমাদের জন্য একটি দিন প্রসবের প্রস্তুতি নিচ্ছিলো।

আমরা অনর্থক অন্ধকারের পায়ে পড়ি, অথচ
জমজমাট সম্ভাবনা এখনো আমাদের ভালোবাসতে চায়।





২৬.১১.০৮
রাত ১২.২০ মি.

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ.....

ভালো থাকুন।

২. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
পারভেজ বলেছেন: শিরোনামটাই একটা কবিতা হয়ে গেছে।
ভালো লাগলো।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: তবেতো নামকরণের স্বার্থকতা খুজে ফেলাম...

ভালো থাকুন পারভেজ..
সাহচর্য ভুলবো না।

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ...

ভালো থাকুন....

৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬
জেনারেলিসিমো বলেছেন: বস, দৌরের উপরে টাইম খিয়াল আছিলো না, ফুনাইতে পারি নাই, কাইল কথা হবে।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ও কে ঠিক আছে......

৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। আশা করি মন এখন ভাল।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হুমম..... দাদা

৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
নাজনীন খলিল বলেছেন: আমরা অনর্থক অন্ধকারের পায়ে পড়ি, অথচ
জমজমাট সম্ভাবনা এখনো আমাদের ভালোবাসতে চায়।



কথাতো এটাই।+++++++++++++++++++++++++++++
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: হুমমমমমমম

৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আশাবাদী কবিতা সবাক! খুব ভালো লাগলো হে! :)
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২০

লেখক বলেছেন: হুমম ভাইয়া.....


ভালো থেকো।

৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর শিরোণাম.........সবাকেরই হবার কথা এই কবিতা.....
হলো ও তাই।
সম্ভাবনাটুকু সব কালিকে আলো করে দিলো.....।
অনেক শুভকামনা সবসময়কার।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২১

লেখক বলেছেন: আপু....

আমাকে আশান্বিত হতে হয়, কারণ....

৯. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: সম্ভাবনাটুকু সব কালোকে আলো করে দিলো.....।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: ঠিক আছে

১০. ২৬ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৭
আরিফুর রহমান বলেছেন: সবাকের কবিতায় জমজমাট সম্ভাবনা আমাকে ফের আশা করতে শেখায়।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৩

লেখক বলেছেন: অনেকদিন পর....

ভালো থাকুন।

১১. ২৬ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: আশা পুরিয়ে যাইনি।

একটা লাইনে খটকা লাগলো। "ওপারে নিশ্চিত চাঁদের মতো রূপালী থালা"
রূপালী থালার মতো চাঁদ হবার কথা ছিল কি? নাকি একটু ভিন্ন করে বলা বিপরীত্বতাকে ফুটিয়ে তোলার জন্য? জানালে প্রীত হবো।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: এটা একধরনের পরীক্ষা নেয়া....

চাঁদ হলো আলোকিত... আবার রূপা হলো মূল্যবান ধাতব পদার্থ। এখানে ধাতবকে ধর্তব্য করে তাকে স্থিত করা হয়েছে। আর আলোকে করা হয়েছে চিত্তাপোদেয়। দেখি কেমন মানায়:)

ভালো থাকো।

১২. ২৬ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৩
কঁাকন বলেছেন: ব্লগে এসেই ফুটফুটে কবিতা পেলাম :)
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: কবিতা দিয়েই ফুটফুটে সব কমেন্ট পাচ্ছি....

১৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
তানজু রাহমান বলেছেন: নানা কেমন আছ?
নানী কেমন?
মেলাদিন আসি না কারন কবিতা ইদানীং রাডারে ক্যাচ করে না একেবারে। এটা কেন জানি টান দিলো, আসলাম। ভালো লাগলো খুব।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন:
তোমার লেখাগুলোতে চোখ বুলিয়ে আসি....
সব ফান.....
বাট আমি ইদানিং ফান করতে পারি না।:(

ভালো থেকো নাতনী...
তোমার নানীরে এখন বুঝতে পারি না।:((

১৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০
চিটি (হামিদা রহমান) বলেছেন: কবিতা পড়ে মনটা ভালো লাগলো । সব ঠিক হয়ে যাবে.........।
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: তোমাদের মনখারাপ করে দেয়ার জন্য আমি দু:খিত

এখন ভালো লাগছে।:)

১৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
তানজু রাহমান বলেছেন: আমারও ফান ভাব কেটে গেছে নিজের লেখাতে। সবকিছুতেই পরিবর্তন এসেছে। নানীরে নিয়া চিন্তা করো না :)
আর অন্য কিছু নিয়েও চিন্তা করো না বেশি! কষ্ট পেলেই কষ্ট পাওয়া...কষ্ট না পেতে চেলেই কষ্ট কমিয়ে পাওয়া!
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: মাইয়্যাগুলাযে এতোটা বিপজ্জনক হয় জানা ছিলো না, নাকের রশিটা এট্টুও ডিল দেয় না;)


ভালো থেকো...

১৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
আন্দালীব বলেছেন: সবাক, মন ভালো হয়েছে কি?
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: হুমমম

ভালো থাকা উচিত...


ভালো থাকুন....

১৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
একরামুল হক শামীম বলেছেন:

আমরা অনর্থক অন্ধকারের পায়ে পড়ি, অথচ
জমজমাট সম্ভাবনা এখনো আমাদের ভালোবাসতে চায়।

এই লাইনদুটি বেশি ভালো লেগেছে।
কেমন আছো?
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ভালোলাগাটা কি অপরিণত না পরিণত ;)


এইতো ভালোই আছি.....

১৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: প্রতি মন্তব্যের আকারগুলো ছোট ছোট হয়ে আসে, আমরা প্রবল চাপে পিষ্ট হই কিন্তু স্বর ফুটে না, আওয়াজ বের হয় না, কারণ আমরা নিশ্চুপেই টের পাই এখানে স্বরশ্রুত অনেকে থাকলেও যার যার লড়াইটা একান্তই তার। সেখানে সহযোদ্ধার ঢাল তলোয়ার আমাদের কতটা রক্ষা করে! বা করে না!

আমার তোমার কথা মনে পড়লেই খুব খুব অসহায় লাগে, নিজের কাছেই। এরকম প্রগলভতায় কিছু মনে করো না!
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: প্রথম প্যারাটি আমি বুঝি....

দ্বিতীয় প্যারাটি অনুভব করি।
তবে ভাইয়া....
আমি কিন্তু তোমাদেরকে পুঁজি করে আনন্দে থাকি, লিখি...
নাইলে এখন আমনধানের আইলে আইলে..... নয়তো মুদি দোকানের ক্যাশে......

আমি জানি আমার মাথার ওপর অনেকগুলো শুভ হাত রয়েছে।

১৯. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫
অক্ষর বলেছেন: হু, ভালো হৈছে
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ....

ভালো থাকুন অক্ষর

২০. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৪
আমি ও আমরা বলেছেন: কবিতাটা ভালো লেগেছে তবে একদা কথাটা ভালো লাগেনাই। একদিন বা একবার দিলেই মনে হতো ভালো। যাক এটা আমার মত। তা স্যার আপনার ব্যস্ততা কি কমছে। আপনাকে দেখা যাচ্ছেনা। আর ওটার কিখবর?
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন:
আমার এক বড়ভাই একসময় একটি কবিতার কাগজ বের করতো "একদা পাড়াগাঁয়ে জ্যোৎস্না"

ওটাকে মনে করতে গিয়েই....

আমি কিছুটা সমস্যায় আছি..
অতি শীঘ্রই নিয়মিত হবো।

২১. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
মেহবুবা বলেছেন: শেষ দুটো লাইন খুব ভাল লিখেছেন । শুভেচ্ছা অফুরন্ত আপনাকে ।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ মেহবুবা...

আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকুন সবসময়....

২২. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১
রুখসানা তাজীন বলেছেন: এতকিছু বুঝিস, জেগে ওঠা বুঝবিনা তা কি হয়? ভালো থাকিস।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: :)

বুঝিতো.....

২৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
আবু সালেহ বলেছেন:
আমরা অনর্থক অন্ধকারের পায়ে পড়ি, অথচ
জমজমাট সম্ভাবনা এখনো আমাদের ভালোবাসতে চায়।

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: হুমম

২৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
রাস্তার ছেলে বলেছেন: হ্যাঁ! হ্যাঁ! ঠিক এই কথাগুলোই! একে বারে এই কথাগুলোই বলতে চাইছিলাম!
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: হা হা হা...
আমি বুঝে নিলাম....

২৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
অ রণ্য বলেছেন: আজকেও কেবল এই মন্তব্য টি করব বলেই ইন করলাম
কবিতা পড়লাম এবং মনে হচ্ছে
কাটিয়ে উঠেচেন
শুভ কামনা রইল অজস্র
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: হুমম...

আমি সত্যিই আনন্দিত...

ভলো থাকুন

২৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
নিবিড় বলেছেন: বাহ বাহ ওয়েলকাম ব্যাক
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: :)

ভালো লাগলো....

সুন্দর থাকুন...

২৭. ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
প্রণব আচার্য্য বলেছেন: শেষ দুটো লাইন অসাধারন হয়েছে
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: :)

২৮. ২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
অন্তিম বলেছেন: তোমার সব পোষ্টেই আমার প্রিয় পোষ্ট। তাই ইচ্ছা করেই তোমার কোন পোষ্টকে প্রিয় পোষ্টে নেই না।

তবুও এইটা আমার প্রিয়-এর খাতায় তুলে নিলাম। কেননা এই কবিতার পিছনে আছে এক কষ্টপ্রেমীর ইতিহাস, আর অনেক না বলা কথা।

তাই আর কিছু বলার নেই।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: ঠিক আছে....


ভালো থাকো।

 

মোট সময় লেগেছে ১.০৪২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ