চা'র পেয়ালার পাশে ঘুম রেখে দূর ভায়োলিন বিলাস
বুকের রীড ছুঁইয়ে কুয়াশার শব্দহীন পায়ের সংগে
মিতালী করেছে রক্তের কোষ, কোষাংশহীন লাল;
তবুও এইমাত্র মাথা তুললো শিয়ালের হাঁক-
প্রেয়সীর অবেলায় চুঁড়ি ভাঙ্গার কলংক এবং
ভেজা পাতাগুলোর ভেঙে পড়ার তীব্র শব্দের কাল
উচ্চারণে এগিয়ে আসছে উড়ে যাওয়া শকুনের পালক।
শীত ক্রমশ: আমাদের উঠোনে চলে আসছে
আংগুলের ফাঁকে সকালের রোদের অনিবার্য পতন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

