আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

অমোচনীয় কালি স্বাক্ষী থাকলো

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:১১

শেয়ারঃ
0 0 0

ব্যাকরণ ভংগিত শ্লোগান হচ্ছে...
বাংলার আকাশ, মাটি, সবুজ আপনাকে চেয়েছে,
আপনাকে চেয়েছে সকল শ্রেণী-পেশা।
শীত না হলেও গাছে নতুন পাতা গজাতো!
সতেজ হচ্ছে সচিবায়লয়ের স্যাঁতস্যাতে ফাইল ক্যাবিনেট
আর সংসদ ভবনের জলাশয়ে প্রচুর পাখি আসছে...
এমনটি ঘটছে, রটছে আপনার ঘরের মানুষদের মুখে।

আবার কোথাও অমোচনীয় কালির গায়ে হাত চড়ে,
স্ট্যাচু হচ্ছে নূর হোসেনের মায়েরা।

রক্ত, সম্ভ্রম ইত্যাদিসহ স্মৃতি হিসেবে যা ছিলো...
বেরিয়ে পড়ছে টিনের বাক্স, আলমিরা আর ওয়ার্ডরোব থেকে।
ঘেন্নার শরীর আরো হৃষ্টপুষ্ট হয়ে আপনাকে ছুঁ'তে প্রস্তুত,
আপনি সিংহাসনের মাদকতা শুকতে যাবেন না।
নিশ্চয় নখের গোড়ার অমোচনীয় কালি স্বাক্ষী থাকলো
এবং যদি নূর হোসেনের মায়েরা অশ্রু মুছতে অস্বীকার করে!


০৪.০১.০৯
রাত ১০.০৫মি.

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০
রুখসানা তাজীন বলেছেন: ভাল্লাগছে সুকান্ত!
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: ভালো থাকো আপু....

২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯
অদৃশ্য বলেছেন: সবাক ভাই..................এককথায় জটিল। জটিল হইছে। কালিটা মোছেনাই.............মুছবেওনা।

অনেক ভালো থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: ঠিক বলেছেন....


ভালো থাকুন

৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
নম্রতা বলেছেন: জ্বালাময়ী কবিতা সবাক ! প্রতিধ্বনি শুনি !

-------------------------------------------------

অফটপিক : আমি আপনার দেশের মেয়ে ! আমাদের কি থেমে থাকলে চলে ? আসিতেছে কিছু অকবিতা ! কে পড়ে ওসব বলেন ?
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন:
অকবিতার ভীঁড়ে অনেক শব্দ আর পঙতি হারিয়ে যায়, যেগুলো থেকে আমরা খুঁজে পেতে পারি আরো কবিতা সৃষ্টির প্রেরণা।


ভালো থাকুন

৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: সাবাস !!! প্রিয়তে রাখলাম আর কিছু বলার নেই।

ভালো থেকো।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: কি যে বলো না তুমি!!!


ভালো থাকো

৫. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১০
কালপুরুষ বলেছেন: সবাকের বলিষ্ঠ কণ্ঠে অবাক করা কিছু কাব্য বাণী- মর্মে প্রজ্জ্বলিত আতসবাজি, হৃদয়ে বৈপ্লবিক চেতনা, ভাবনায় লুক্কায়িত গ্রেনেড- শুধু নির্দ্দিষ্ট সময়ে বিষ্ফোরণের অপেক্ষা।

ভাল লাগলো হে বিপ্লবী।
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: ভালো থাকুন

৬. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি দারুণ করে ভাবতে পারা.........
আগুন রাঙিয়ে লিখতে পারা.......।
দুখু মিয়াই পারে.......................
আমাদের সবাক।

শুভেচ্ছা
অনেক শুভকামনা আর দোয়া।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: আপু...

তোমরা ভালো থাকো

৭. ০৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: এটার কথা কি বলেছিলে? মানে, এই ধারা?

আরো ভেঙেছুঁড়ে আসুক।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: না, এটাতো আগের মতো...

আরো পরে আসবে.

ভালো থাকো

৮. ০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৪
অন্তিম বলেছেন: চমৎকার কবিতা।

সময়ের কবিতাই সবাকের কন্ঠ।
এগিয়ে চলো..............সাথে না থাকি.........পিছু নিশ্চই থাকব।

ভয় পেয়ো না বন্ধু তুমি কন্ঠ ছাড়ো জোরে....................।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: কিরে অন্তিম...? ভালো ?


ভালো থাক

৯. ০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯
সুদীপ চৌধুরী বলেছেন: ভীষন সময়োপযোগী।বহুদিন পরে এসে পড়া প্রথম কবিতা।বাপ্পী ভাই এর কাছে আপনার কথা শুনেছি।
অনেক ভালো লাগলো।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন:
আপনার মোবাইলে দু'দিন কল দিয়েছিলাম,
বোধ হয় সাইলেন্ট ছিলো।

ঢাকা গেলে দেখা করার ইচ্ছে আছে।

ভালো থাকুন।

১০. ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আপনি সিংহাসনের মাদকতা শুকতে যাবেন না।
...............................................................................
কেমন আছেন সবাক?
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আমি ভালো থাকার চেষ্টায় আছি...

আপনি ভালো থাকুন

১১. ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
নাজনীন খলিল বলেছেন: ঘেন্নার শরীর আরো হৃষ্টপুষ্ট হয়ে আপনাকে ছুঁ'তে প্রস্তুত,
আপনি সিংহাসনের মাদকতা শুকতে যাবেন না।
নিশ্চয় নখের গোড়ার অমোচনীয় কালি স্বাক্ষী থাকলো
এবং যদি নূর হোসেনের মায়েরা অশ্রু মুছতে অস্বীকার করে!
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ভালো থাকো আপু...

১২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: পুরাই তব্ধা! জোওশ লাগলো আমার কাছে।
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: ভালো থাকো...

১৩. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪২
উত্তরাধিকার বলেছেন:

সবাক ভাইয়া।

ইদানিং আসা হয় না বেশী।

সামনে আসতে পারব কি না তারও ঠিক নেই।

তবে যেন তোমার এই ভাইয়া ঠিকই এসে কন না সময় পড়ে যাবে তোমার একেকটি অবাক করা সবাকীয় কবিতা।

যেমন এটি।:)

খুব সুন্দর হয়েছে এর প্রকাশ।

শুভেচ্ছা নিও।
১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: দূরে থাকলেও ভালো থেকো....

 

মোট সময় লেগেছে ১.০৯৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ