লিডার হাসিবকে প্রধানমন্ত্রী করে উনার পছন্দের ব্লগারদের নিয়ে একটি মন্ত্রীসভা গঠন করা হউক। মি. আরিল বাঁধভাঙ্গার আওয়াজের স্বত্ত্ব ত্যাগ করুক। বাঁধভাঙ্গার আওয়াজকে বাংলাদেশের ২য় জাতীয় সংসদ ভবন ঘোষনা দেয়া হউক। বাঁধ ভাঙার আওয়াজের জন্য অবদান রাখতে রাখতে নীতিগতভাবেই এই ব্লগের মালিক হাসিব এবং সমমনা অন্যান্যরা।
=======>> আমার এসএসসি পরীক্ষার সময় খাতা দেখানোকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে পরীক্ষা শেষে আমাকে পেটনোর জন্য কিছু ছাত্র ঘিরে ফেললে আমাদেরই এলাকার এক রিকশাওয়ালা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে আমাকে উদ্ধার করার জন্য। তার বিনিময়ে নানা সময় নানা কারণে ওই রিকশাওয়ালাকে শুধু নগদই দিতে হয়েছে সর্বশেষ হিসেবে ১৫হাজার ৩শ টাকা। আর সিগারেট, পান, চা, পুরাতন জামা কাপড়তো আছেই।
=======>> মি. আরিল যদি স্বত্ত্ব ত্যাগ করতে রাজি না হন, তবে বাঁধ ভাঙ্গার আওয়াজের সফলতায় সাহায্য করার জন্য হাসিব ও তার অগ্রজ এবং অনুজদের পায়ের তালু চেটে দেয়া যেতে পারে।
মি. আরিল ২টা অপশনের একটি অপশন বেছে নিলেই মনে হয় এর একটা দফারফা হয়।
পোস্টখানা মি. আরিলের বিবেচনার জন্য নিবেদিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

