ছোটবেলায় মা কপালে কাজলের ফোটা দিয়ে দিতেন। এমনকি যখন সেভেন এইটে পড়তাম তখনও। আমার পকেটেও একটি কাজলের ডিব্বা থাকতো। বাড়ির দরজায় এসে পানি দিয়ে কপালের ফোটাটি ধুয়ে ফেলতাম। আবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দরজায় এসে ডিব্বা থেকে কাজল নিয়ে ফোটাটি বরাবর বসিয়ে দিতাম। নইলে খবর ছিলো। এখনো মাঝে মাঝে ছোটবেলার ছবিগুলো দেখি। সবাক পোলাটা বেশ নাদুস নুদুস ছিলো
মাইয়ার যন্ত্রনা যে কি, তা প্রথম টের পাই ক্লাশ সেভেনে। আমি তখন নিয়মিত ফেয়ারনেস ক্রীম, শ্যাম্পুসহ অন্যান্য প্রসাধনী ব্যবহার নিয়মিত করতাম। মাথাটা সাইজে একটু বড় হলেও চুলগুলো বেশ রেশমী ছিলো। ক্লাশের মেয়েরা আমার চুল ধরে ধরে দেখতো। আরেকটা বিশেষ ছিলো আমার ভ্রু যুগল। খুব মোটা এবং জয়েন্ট। এখন অনেক ঝরে গেছে। কতো মেয়ে যে ধরে ধরে দেখতো। ভ্রু আর চুলের প্রেমে পড়ে একদিন একটি মেয়ে প্রেমপত্র জমা দিল। পড়তে যে কি ভালো লেগেছিলো....। আমার ভ্রু নাকি তাদের বাড়ির পাশের কাশঝাড়ের মতো সুন্দর।
এইটা নিয়ে ভালো লাগা শেষ হইতে না হইতে আমার ২বছরের এক সিনিয়র মাইয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে প্রেমপত্র ধরাইয়া দেয়। ভেতরে যা লিখলো!
পত্রগুলো জমা করে রাখতাম। ইচ্ছা ছিলো একটা আর্কাইভ বানাবো। ক্লাশ এইটে উঠে নিজেই কোরবান হয়ে গেলাম। সিক্সে ভর্তি হওয়া একটা মাইয়ার প্রেমে একেবারে হাঁটু গেড়ে পড়লাম। আমাদের ফার্স্ট বয়ের বোন। ফলশ্রুতিতে ফার্স্ট বয় আমার বন্ধু হলো। আমি আবার একটু রয়ে সয়ে। প্রেমটারে লালন পালন করে দশম শ্রেনী পর্যন্ত নিলাম। টেস্ট পরীক্ষার আগে একখান পত্র লিখবো বলে সিদ্ধান্ত নিই। রাতে পত্র লিখতে গিয়ে ধরা খাইলাম মায়ের হাতে
টেষ্ট পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করি। রোল নং ৮ এর থেকে ৩ এ আসে। বিরহ আমাকে একটুও আটকায়নি। আমার ভালো রেজাল্ট করার কারণে যার রোল ৩ ছিলো তার প্রেম ভেঙ্গে যায়। সে প্রেম এসে আমার কাঁধে ভর করেছিলো। টেষ্ট পরীক্ষা থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত সময়ে আমার প্রেমে বড় ধরনের বিপ্লব ঘটে। এসময় ছিলো স্বর্ণযুগ
এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে এলাকায় হিরো হয়ে গিয়েছিলাম
কয়দিন পরই আরেকটা পত্র হাতে আসে। মনি নামের একটি মেয়ের। স্কুলে পড়ে। সে লিখলো "প্রতিটি প্রেমের গন্তব্যই বিয়ে। আমি তোমাকে আমার নাতি নাতনীর দাদা বানাতে চাই
আমার এখানে এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বসে বসে ছোটবেলার অনেক কিছু নিয়ে নাড়াছাড়া করতে গিয়ে মনে হলো ব্লগে কিছু লিখি। বিষয় খুঁজে না পেয়ে এই ফাজলামোটা করলাম।
সবাই প্রেমে প্রেমে থাকুন। সিঙ্গেল অথবা মাল্টিপল
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


