কোন সুন্দরী ললনা (অথবা ললনার বাবার টাকা) দেখে বিয়ের জন্য লাফাচ্ছেন। (মেয়েরা উল্টিয়ে পড়ে নিবেন
ছেলেদের জন্য :
১. যারা মেসে থাকেন ===>>
মেস থেকে গিয়ে বাড়িতে উঠুন। বাড়িতে আসার কারণ জিজ্ঞেস করলে বলুন- সবাই বিয়ে শাদী করে বাড়িতে চলে গেছে। আমিই একা মেসে। ভালো লাগে না।
২. ====>> গল্পে গল্পে মা'কে বলুন, মা আমার বন্ধু আক্কাছের না... ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। দেখেই খুব আদর করতে ইচ্ছে হয়েছে। তুমি যদি দেখতে মা...।
৩. ====>> মেজাজ গরম করে বাড়িতে ঢুকবেন। মা জিজ্ঞেস করলেই বলবেন- এলাকার পোলাপানগুলো বড় বেয়াদব হয়েছে। আমাকে দেখলেই আদু ভাই বলে ডাকে। মেজাজটা আর ধইরা রাখতে পারি না। কিন্তু কিছু কইতেও পারি না। কথা হাতে ওঠে না। বয়সতো আর কম হয়নি।
৪. ===>> ভাত খেতে বসে বলুন- মা ইদানিং তুমি ঠিকমতো রান্না করতে পারছো না। হলুদ মরিচের মাত্রা ঠিকমতো পড়ে না, লবনটাও কম বেশি হয়। বুড়ো হলে যা হয় আর কি?
৫.====>> ক'দিন পর পরই আয়রন করা জামা পড়ে বাড়ি থেকে বের হোন মা বাবা জিজ্ঞেস করলেই বলবেন- আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। তবে মাঝে মাঝে বিবাহ বার্ষিকী বা বন্ধুর ছেলে/মেয়ের জন্মদিনের কথাও বলতে পারেন।
৬.====>> বাবার সামনে পত্রিকা পড়ুন আর বাবাকে বলুন- ইদনিং চাকরীতে খালি বিবাহিতদের কদর।
৭.====>> করাত দিয়ে খাট কাটুন। জিগাইলে কইবেন এতবড় খাটতো একার লাগে না তাই কাটতেছি (মোতাব্বির কাগু)
৮. ===>> ক)অটোবির শোরুমে ডাবল খাট রিডাক্সনে সেল হচ্ছে।
খ)বাসাটা খালি খালি লাগে (এটা আমি বলতাম)
গ)সারাদিন মা তোমার একা একা থাকতে হয়..... (কক)
৯. =====>> কিছু পর্ন ম্যাগাজিন নিজের টেবিলে রেখে দিবেন
১০. =====>> যারা বিদেশে থাকেন তাদের জন্য টিপস, বাসা থেকে ফোন করলে বলবেন, মা কাল একটা বিদেশী ছেলে/মেয়ের সাথে কথা হলো, এত্ত স্মার্ট, কি আর বলবো তোমাকে...খুব ভালো লাগলো তাকে।
মা-বাবা তখন আতকে উঠে বলবে, বাবা/মা তু দেশে চলে আয়, দেশে তোর পছন্দ মতন ছেলে/মেয়ের সাথেই তোর বিয়ে দেয়া হবে, তবুও বিদেশী/বিদেশী্নীদের সাথে নয়...
১১. ====>> মা-বাবাকে আরো বলুন-"আমি মেসে/হোটেলে খেতে খেতে গ্যাস্ট্রিকে শেষ হয়ে যাচ্ছি! ডাক্তার বলেছে-বাসার খাবার খেতে............ বিয়ে শাদী নাকরলে বাসা হবে কোত্থেকে........."? তখন বাবা-মা প্রান প্রিয় ছেলের জীবন বাঁচাতে তরিঘরি করে বিয়ের এন্তজাম করবেন........... (জুলভার্ন)
১২. ====>> বাসায় বলেন; আমি বউ এর সমস্ত খরচ দিতে পারব আর বিয়ের সব খরচও আমি নিজে দিব। দেখবেন বিয়ে না হয়ে যায় কই (আমার জন্য লেখা)
১৩.=====>> (ক) খুব দেরী করে বাসায় ফিরুন প্রতিদিন। জিগগেস করলে বলবেন - "এতো আগে বাসায় আসতে ভাল্লাগে না। এসে কী করবো? কিছু তো করার নাই"। বাবা-মা বুঝদার মানুষ, বুইঝে লিবেন ... হুমমম
(খ) রাত ১১-১২ টা বাজলেই বিছানায় রুম এর দরজার উল্টা দিকে মুখ করে শুয়ে কানে মুঠোফোন লাগিয়ে ক্রমাগত ব্যালান্স চেক করতে থাকুন। কেউ পেছন থেকে কাছে এসে গোয়েন্দাগিরি করতে এলে যেন নারীকণ্ঠ শুনতে পায় হালকাভাবে। (ঘুমন্ত পথিক)
১৪.=====>> মাকে বলুন আজকে জানো আমার একটা ব্লগ সামহোয়ারইনে প্রথম পাতায় এসেছে । প্রিন্ট টা দেখ..অবশ্য ব্লগটার বিষয় বস্তুটা ইয়ে মানে .. ইয়ে.. (সোজা কথা)
মেয়েদের জন্য :
১. ====>> বাবাকে গিয়ে খালি বললেই হবে- "বাবা আমার না... ডান হাতটি খালি চুলকায়:>
২. ====== >> পাড়ার কিছু ছোট পোলাপানরে দিয়া বাসায় প্রেম প্রস্তাব ও অত:পর বিয়ের প্রস্তাব পাঠানো। দেখবেন বাবা-মা উঠে-পরে লেগেছে বিয়ের জন্য। এমতাবস্থায় প্রিয় পাত্রটির ছবি সহ এক সাজানো ঘটকের মাধ্যমে বাসায় প্রস্তাব আসলেই চলে। আর ঠেকায় কে..
আপনাদের কাছ থেকে টিপস আহবান করা যাচ্ছে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

