আরো মনে পড়ছে মিলন, জিয়াকে-
রাতে প্রতিটি মৃত বাড়ির সামনে কুঁজো হতে দেখি-
জীবন তাদের তেজ্য করেছে
তুই এইমাত্র চলে গেলি!
ঘাড় ফেরালেই দেখতিস তাসের আড্ডা, আর
কয়েক আড্ডার সিগারেট সামনে আমি একা।
বন্ধু, দু'জন মিলেই সময় হত্যা করলাম।
আমার স্বর্গ ভ্রমন তুই মেনে নিতে পারিসনি;
অভিমানের নির্মম শব্দে দরিদ্র ক্ষত বুকে, বিশ্বাস কর-
এখন লোকগীতি শুনছি। জ্যোৎস্নার লালা লাগাই, তোকে
সামনে দাঁড় করিয়ে চড় থাপ্পড়সহ অন্যান্য অভ্যাসের অনুশীলন...
নারে বন্ধু, কষ্ট হওয়া উচিত নয়-
তুই পরিত্যক্ত মাল- বিষন্নতার গুদামে।
সেখানেও ভালো থাকতে শিখিস নাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

