কিছু কিছু ব্লগারকে দেখি "ব্লগ মইরা গেছে" কইয়া কইয়া ম্যাৎকার করে। মনে করেন যে, এটা একটা সিন্ডিকেটের যে কোন এক সদস্যের বয়ান। তবে তার কথার পেছনে যে সুগভীর মহত্ত্বম দায়িত্বশীলতা আছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই মরা ব্লগ বাঁচিয়ে তুলতেই মাত্র দু’লাইনের একটি পোস্ট দিয়েও হিটের বন্যা বইয়ে দেয়ার আশ্চর্য ক্ষমতা রাখেন। উনাদের হাত ধরেই এ বাংলাদেশ একদিন স্বতন্ত্র এক গ্রহ হিসেবে আত্মপ্রকাশ করবে। সেদিন আর বেশি দূরে নয়। বিপ্লব একদিন হবেই।
আবার মনে করেন যে, কাউকে স্যাটায়ার করে একটি পোস্ট লিখলাম। যেখানে কোন এক ব্লগার এসে মন্তব্য করলেন “যারে নিয়া লিখলেন, তাঁর কমেন্ট নাই?” বিশ্বাস করেন আর নাই করেন, আমার পোস্টের চাইতেও তার এ মন্তব্য অত্যন্ত শক্তিশালী। এবং এ মন্তব্যের তোড়ে আমার টার্গেটকৃত ব্লগার স্টিল প্রস্রাব করে অলরেডী জামা চেঞ্জ করতে চলে যান। এসবই এক ধরনের রঙের বাহাদুরী।
ভদ্রলোক এক সময় ব্লগ গরম কইরা রাখতেন মডারেশন বিরোধী পোস্ট দিয়ে। হেভভী জুশিলা হইতো সেসব পোস্ট। কমরেডরা সব এসে সহমত জানিযে যেতেন। কর্তৃপক্ষকে নূন্যতম সুতিকাবস্ত্রে ছেড়ে দিয়ে জানে দয়া করতেন। প্লাস রেটিংয়ে ঝড় উঠতো। দল মত নির্বিশেষে ঝাঁজা খেতে খেতে পোস্ট দাতার পাছার নিচের পিঁড়িটা মখমলের গদির শাহী কেদারার রূপ নিতো। কিন্তু বর্তমানে উনি ভীষন নস্টালজিক। কারণ সেই দিন আর নেই। ম্যালাদিন উনাকে মডারেশন নিয়ে কোন কথা কইতে দেখা যায় না।
আরিফুর রহমানরে ব্যান করা নিয়া ব্লগে ভুটাভুটি হইলো। ব্যাপক বিনোদনের বিষয়। কে বা কাহারা তাহাদের মাল্টি পল্টি নিক দিয়ে এ ভুটাভুটির আয়োজন করলো। উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশগ্রহণ করলো। বেশকিছু মাইনাস রেটিংও পড়েছে। সে হিসেবে বিশাল ব্যবধানে আরিফুর রহমান ভোটে হেরেছেন। সেই থেকে আমি ঠিক করেছি নীতিমালারে পাত্তা দেয়ার কিছু নাই। বরং ছাগ শ্রেণীর সাথে দহরম মহরম থাকলেই ব্লগের সবকিছু ভুটাভুটির মাধ্যমে সেরে নেয়া যাবে। যেমন আমার ব্লগে ইদানিং মন্তব্য কিছু পড়লেও রেটিং তেমন একটা পড়ে না। এবার আমি একটা সিন্ডিকেট করে ভুটাভুটির আয়োজন করলাম। তার আগে সম্ভাব্য বিরোধী শিবিরের প্রচুর ব্লগারকে ব্লক করে রাখবো। আমার সিন্ডিকেটের ব্লগাররা এসে আমার ব্লগের রেটিং বাড়িয়ে দেয়ার পক্ষে ভোট দিবেন। সংখ্যাগরিষ্ঠ ব্লগারের মতামতে সম্মান প্রদর্শন করতে গিয়ে কর্তৃপক্ষ আমার ব্লগের রেটিঙ বাড়িয়ে দিবে। ব্যস! আমার প্রতি পোস্টে অটোমেটিকভাবে গড়ে ১০০ করে প্লাস রেটিং থাকবে। এভাবে আমরা একদিন ব্লগে বিভিন্ন রাজনৈতিক দলের ব্লগ কমিটির নির্বাচনও করতে পারবো।
আমাদের আলোচনার বিষয়বস্তু ছিলো “রবীন্দ্রনাথের সৃষ্টি কর্মে পবিত্র মাহে রমজান”। সময় স্বল্পতার কারণে এ বিষয়ে আলোচনা করা গেলো না। আমরা অন্য কোনদিন এ বিষয়ে আলোচনা করবো।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


