লিখেছি ডানা ভাঙা হলুদ মাছি; মানে আহত সুন্দর, মানে আমি। বলি নীল পোষাকের খুনী; আরো বলি মৃত প্রজাপতির পায়ের দাগ, বললাম খুনীর সাথে মৃত্যুর সম্পর্ক প্রজাপতির নয় এমনকি ধর্ষিত ফুলেরও নয়। অগনিত কষ্টধ্বনি পরিচারকের, যে সকালের ফুল আর সন্তানের মুখ এক করে দেখে; এমনকি মাতৃদুগ্ধের প্রবেশদ্বারও। সবাই চিৎকার করে বললো - মানি না! মানবো না! খুনীর খুন চাই, মৃত্যুর পুনজন্ম চাই। নইলে আমরা ফিরবো না, লাল লাল লাল আকাশ হবে না, জরায়ু হবে না। থামিয়ে দিলাম জন্ম। মৃত্যু চাই মৃত্যু!
বললাম এইতো হেমন্ত; সেইতো নবান্ন, নেমন্তন্ন। আহা! ধান আর মাংসের ঘামের গন্ধ। উহু! ধান পিটানি কৃষানী। উঠোনে উঠোনে নৃত্যে নৃত্যে সূর্যরে সূর্য! কোমরে কোমরে জড়িয়ে সুতি, সামনে পাটাতন। দেখ উৎসবের চেহারা, হুবহু তোর বিদ্রোহের মতো। লাল লাল লাল আকাশ, শিমুল, নতুন মানুষের জিহ্বা। আহ! অন্ন, আহ! সবাই চিৎকার করে বললো জন্ম চাই জন্ম! নতুন জন্ম। লাল চাই লাল!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



