সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকলেও তিনি খুব মৌজে আছেন, না থাকলেও আছেন।
প্রথমে আপনার আল্লাহর দোহাই লাগে, তালগাছটা হেফাজতে রাখুন। তারপর ঝটপট একটি পোস্ট লিখে ফেলুন।
ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে সবচে শক্তিশালী যুক্তি দিন আর জিতে নিন তালের রস মতান্তরে তাড়ি!
(আরে ভাই চ্যাতেন ক্যা! আমিতো বলছিনা যে আপনি তাড়ি খোর, তাড়ির লোভে না হোক ইক্টু মজা নেয়ার লোভেওতো যাইতে পারেন। মামলা ডিশমিশ!!
শিরোনামতো ঠিক হইলো। এবার অবিশ্বাসীদের প্রতি ঝাঁকে ঝাঁকে করুনার পাত্থর ছুঁড়ে মেরে লিখে ফেলুন কয়েকটি লাইন। শেষে শর্ত জুড়ে দেন
(১) রেফারেন্স হিসেবে কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ গ্রহণযোগ্য নয়।
(২) একটির বেশি যুক্তি দেখাতে পারবেন না।
(৩) অবশ্যই আপনার যুক্তি যথেষ্ট শক্তিশালী, আমি আবারো বলছি যথেষ্ট শক্তিশালী হতে হবে।
(৪) তালগাছ থেকে ১০০ হাত দূরে অবস্থান করবেন এবং এ পবিত্র জিনিসের দিকে অবিশ্বাসী চোখ দিয়ে তাকাতে পারবেন না।
মনে করুন এবার শুরু শক্তিশালী যুক্তি দেখানোর পালা। কিভাবে তা মোকাবেলা করবেন নিচে দেখুন :
কালিদাষ বলেছেন : একেবারে সমস্যার মূলে আঘাত করেছেন। প্রকৃত মুমিন মুসলমানই সাহস করবে এরকম চ্যালেঞ্জ ছুঁড়ে মারতে। বিশেষ করে তালগাছ পাশে রেখে তালের রসসহ এমন দু:সাহসিক চ্যালেঞ্জ ছুড়ে মারার আগে ঈশ্বরের যতটুকু সান্নিধ্যলাভের প্রয়োজন, আপনার তা বলে বলেই আমার বিশ্বাস। ঠিক এ সময়ে ঈশ্বরের কাছে আপনার জন্য মুনাজাত। তিনি আপনার মঙ্গল করুন এবং তালগাছ হেফাজতে রাখুন।
তালগাছবাদী বলেছেন : আল্লাহ যেন আপনারও মংগল করেন। এ ব্লগে আমাকে খুব কম সংখ্যক মানুষ পুরোপুরি বুঝতে পেরেছেন। আপনি তাদের একজন। সালাম।
==========
মো: মাদারী বলেছেন : আপনার কোরআন নিয়ে গবেষনা মূলক পোস্ট গুলো অত্যন্ত ভালো লাগে। আল্লাহ আপনার হায়াত দারাজ করুন।
তালগাছবাদী বলেছেন : আপনি মনে হয় আমার কয়েকটি পুরোনো লেখা মিস করেছেন। কোরআন কোনো উপন্যাস নয় click this link, তালগাছের ইহলৌকিক মূল্য click this link, অবিশ্বাসীদের শাস্তিস্বরূপ শীতকাল click this link, কোরআনের সাহিত্য মূল্য click this link, কোরআনের দৃষ্টিতে তালের রস click this link.
==========
প্রকাশক বলেছেন : কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ কেন রেফার করা যাবে না। এবং যুক্তি কেন একটির বেশি দেখানো যাবে না? আশাকরি প্রশ্নের জবাব দিবেন।
তালগাছবাদী বলেছেন : এখানে কারো প্রশ্নের জবাব দেয়া হচ্ছে না। যুক্তি গ্রহণ করা হচ্ছে। আপনি আপনার শক্তিশালী কোন যুক্তি থাকলে দিতে পারেন।
==========
নোরাস বলেছেন : হয়রান বাঈ ভালু আছেন?
তালগাছবাদী বলেছেন : আপনার কোরআন নিয়ে গবেষনা শেষ? হার মানলেন অবশেষে! দেখান না একটা শক্তি শালী যুক্তি!
==========
আয়েফ আহমেদ বলেছেন : কিন্তু ঈশ্বরের অস্তিত্ব কেন প্রমাণ করতে হবে! এটাতো বিশ্বাসের বিষয়।
তালগাছবাদী বলেছেন : কোন প্রকৃত মুমিন বান্দা আমার পোস্টের বিরোধিতা করতে পারেন না। আপনি আমার পুরাতন লেখা গুলো মনে হয় পড়েননি। তবে তার আগে আপনি এ লেখাটি পড়ে নিন click this link.
==========
রাস্তিকের মর্মকথা বলেছেন : ঈশ্বর বলেছেন- "আমাকে নিয়ে বেশি প্রশ্ন করতে যেও না। হাশরের মাঠে বান্দাদের সমস্ত প্রশ্নের জবাব দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে"। - আমার প্রশ্ন হচ্ছে পৃথিবী সৃষ্টি-পরিচালনা-ধ্বংস করার ক্ষমতাপ্রাপ্ত মহাক্ষমতাশালী কেউ এরকম বর্ণচোরা হতে পারেন না। ঈশ্বরের অনস্তিত্বের পক্ষে এটি একটি শক্তিশালী যুক্তি হতে পারে না? যুক্তিটি খন্ডান। আপনাকে ধন্যবাদ।
তালগাছবাদী বলেছেন : আপনাকেও ধন্যবাদ।
==========
আতিফ মহিউদ্দিন বলেছেন : ঈশ্বর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যা। এ নিয়ে এতা কথা বলার কি দরকার?
তালগাছবাদী বলেছেন : আপনার নাম পাল্টান। মুসলমানের নাম নিয়ে ঈশ্বরের বিপক্ষে কথা বলতে লজ্জা করে না।
==========
সবাক বলেছেন : হয়রান বাঈ, তালগাছ ঠিক আছে তো?
তালগাছবাদী বলেছেন : আপনাকে শেষবারের মতো সতর্ক করে দেয়া হলো। নইলে ভয়ানক শাস্তি হিসেবে আমার পোস্টে ব্লক করে দিবো।
==========
কাছের পক্ষী বলেছেন : হক মাওলা!
তালগাছবাদী বলেছেন : আপনাকে ব্লক করে দেয়া হলো।
==========
ফেরেশতা বলেছেন : যদি ঈশ্বর থেকে থাকেন, তবে একটি নিক খুলে আমাদের সাথে ব্লগিং করতে বলুন।
তালগাছবাদী বলেছেন : : এটি কোন শক্তিশালী যুক্তি হলো না। কোমরের বল শেষ? যুক্তি দেখান না! পরনের কাপড়সহ যেতে দেবো না।
==========
রাস্তিকের মর্মকথা বলেছেন : ভাইজানতো আমার যুক্তি খন্ডালেন না।
তালগাছবাদী বলেছেন : এখানে কারো যুক্তি খন্ডানো হচ্ছে না। যুক্তি গ্রহণ করা হচ্ছে।
===================
ভাবছেন এখানেই শেষ? আরে না। এবার কিছুদিন অফ যান। তারপর আরেকটা পোস্ট দেন।
ঈশ্বরের অস্তিত্ব প্রমানিত
লিখেছেন : তালগাছবাদী
আমি ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে ব্লগের নাস্তিকদের কাছ থেকে শাক্তিশালী যুক্তি চেয়েছি। কিন্তু তারা এতোসব হাস্যকর যুক্তি দিয়ে দিয়েছিলো যে, হাসতে হাসতে শ্যাষ! এখন হাসি থামলো বলে আপনাদেরকে একটি ঘোষনা দেয়ার জন্য পোস্ট লিখছি। আমার কথা হচ্ছে "যেহেতু ব্লগের নাস্তিকরা শাক্তিশালী যুক্তি দিতে ব্যর্থ হয়েছেন। সেহেতু ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত। আর কোন নাস্তিক কখনো ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কথা বলতে পারবে না। সবাইকে সালাম। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
==========
খবরদার এ পোস্টে মন্তব্য গ্রহণ করতে যাবেন না। কমেন্ট অফ রেখে পোস্টটি দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে যান।
ঘুম থেকে উঠে দেখবেন। নতুন তালগাছ হাতে নিয়ে আপনার শিয়রে দাড়িয়ে আছে স্বয়ং ঈশ্বর। নবুয়্যত এখন সময়ের ব্যাপার।
বি:দ্র:
ইহা কাল্পনিক বিষয় আসয় হৈলেও কাহারো না কাহারো চরিত্রের সাথে মিলিয়া যাইবে - এমন আশা বুকে নিয়ে পোস্টটি করেছি। যদি কাহারো চরিত্রের সাথে মিলিয়ে না যায়, তবে আমি অত্যন্ত দুক্ক পাবো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



