সেখানে সে বাঁশির সুরে বিষ ছিলো না
শিস ছিলো না
বন্ধ দুয়ার দূর জানালায়
চিল ছিলো না
কবুতরের ডানায় ডানায়
রোদ ছিলো না
জল ছিলো না
গলায় গলায়
গলাগলি প্রেম ছিলো না
ঘুম ছিলো না
কোল ছিলো
সে দম আটকানো স্বপ্নে বিভোর
পেট ছিলো না
তলপেটের ওই ব্যাথার নিচে
ক্লেশ ছিলো না
মেয়েটির মন স্থির ছিলো না
চাঁদের ডানা ঝাপটেছিলো
মেঘ ঝরেছে জোছনা হয়ে
আরো যারা সুখে ছিলো
সবাই ছিলো
মরার মতো
মরেই যে সুখ
বিষের ঠোঁটে চিকন হাসির সুর ছিলো
আরো যারা মরার সুখে সবাই তখন ঝুলছিলো
আর ভুল ছিলো
ওই চন্দ্রালোকে চাঁদের আলোয় ছল ছিলো
ঝুলে ঝুলে ফিসফিসিয়ে এসব কথা বলছিলো আর ঝুলছিলো
সেদিনের সে চাঁদের আলোয় রোদ ছিলো
তা ভুল ছিলো
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



