আমার প্রিয় পোস্ট

তারাবির নামাযে আমার ভবিষ্যত চিন্তা

২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬

শেয়ারঃ
0 0 0

আমি সাধারনত প্রতিবছর তারাবি খতম পরি। এবারও এই পর্যন্ত সবগুলো তারাবি পরেছি। কিন্তু এইবার নামাযে দাড়ালে কোথা থেকে যেনো রাজ্যের চিন্তা এসে মাথায় ভর করে। আগে ২০ রাকাত নামায পড়তে আমি ১০ বার ঘরির দিকে তাকাতাম, সময় যায় না কেন এই জন্য।কেননা সময় গেলেই নামায শেষ হবে।কিন্তু এইবার নানরকম চিন্তায় আমি এতই বিভোর থাকি যে কখন তারাবি শেস হয়ে বেতর পড়া শুরু হয়ে যায় বুঝতে পারি না।
গতকাল আমার মাথায় যেইসব চিন্তা ভর করেছিল তার কয়েকটি উদাহরন দিচ্ছি।

১। বোনাসের টাকা দিয়া কি কি শপিং করা যায়। কোন কোন শপিং সেন্টারে যাওয়া যায়।আব্বা-আম্মার জন্য শপিং কি একা করবো না বোনকে নিয়ে করবো।

২। কিছু কিছু চিন্তা হয় খুব অদ্ভুত। যেমন অনেক নামাযি আছেন, যারা কিছু রাকাত পড়ে, উঠে চলে যায়। তখন তার ফাকা জায়গা পুরন নিয়ে শুরু হয় ডাকাডাকি। যার সামনে থেকে লোক উঠে চলে যায়, তারই উচিত সেই জায়গা পুরন করা, কিন্তু উনি তা না করে পিছনে তাকিয়ে অন্যদের ডাকা শুরু করে। আবার কেউ না আসতে চাইলে চোখ গরম করে।এদের মতো মানুষ যদি আমাকে ডাকে তো আমি কি করবো, এই নিয়ে এক চিন্তায় আমার ৭ থেকে ১৬ রাকাত তারাবি পরা হয়ে গেল।
আমার চিন্তার কথপকথন ছিলো--
নামাযি---"সামনে আসেন, সামনে আসেন"।
আমি--- "আপনি না যেয়ে আমাকে ডাকছেন কেন"?
নামাযি--- "আমার জায়নামায আছে, তুলতে হবে।"
আমি---"আমি তুলে দিচ্ছি"।
নামাযি---"তুমি মুখে মুখে তর্ক করছো কেন"?
আমি----"কোথায় তর্ক করছি।আপনাকে সাহায্য করতে চাইছি।"
নামাযি---"কতবড় বেয়াদব।"
আমি--"সরি, আংকেল, বেয়াদব বলবেন না।অনেক সহ্য করেছি আর না।আপনি আমাকে বলেন, আপনি সামনে না যেয়ে অন্যকে কেন ডাকলেন।আপনি যদি পর্যাপ্ত কারন দেখাতে না পরেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে কেস করবো।পেয়েছেন কি আপনারা?"

এরপরই আমরা ১৬ রাকাতের রুকুতে যাই।
মনে মনে ভালো লাগলো, একচোট নিতে পারায়।আবার খারাপও লাগলো, কারন হয়ত আমার এই কষ্ট করে দারিয়ে নামায পরার কোন মুল্যই নেই।
আল্লাহ আমাকে মাপ করো।আমার মাথা থেকে এইসব চিন্তা দুর করে দাও।
সবাই বলি, আমিন।


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৯
উদাসী স্বপ্ন বলেছেন: তুমি তো মিয়া নামাজ কালাম পড়ো, আমিতো হালার গাবতলীর পুলাপানের ভয়ে নামাজেই যাই না। কয়দিন আগে এক গ্যান্জ্ঞামে ঐহানে যাওয়াই বন্ধ কইরা দিছি!
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: মাইয়া ঘটিত কোন ব্যাপার নাকি? তুই তো মহা চামে আছস।

একটু মসজিদে যাইস।

২. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১২
মুছাব্বির বলেছেন: রোযায় তারাবির নামাজ রেগুলার পড়ি। আসলেই মনসংযোগ রাখাটা খুবি ঝামেলার।
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: ঠিক কইছেন।

৩. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: কিছুটা মাইয়া ঘটিত কিছুটা জীম ঘটিত! জীমের সামনে পুলাপান মাইয়াগো শিষ দিছিলো। তখন জীমের পুলাপান ধইরা পিটনা দিছিলো। সামনে পিছনে আমিও আছিলাম। অখন আর যাই হোউক, অন্যকারো খবর জানি না, আমার যাওন বন্ধ হইয়া গেছে!
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: মাইয়াটা কি সুন্দর আছিলো নাকি?

২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: জি না। আপনে কি শুটার নাকি?

৫. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২৪
জুল ভার্ন বলেছেন: আমি তারাবী নামাজে দাড়ালে যেহেতু আমার নিজের কোন কাম করতে হয়না-তাই ঐ সময়টা দুনিয়ার আকতা কুকতা আমার মনে উদয় হয়!
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: একই পথের পথিক।

৬. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪০
মুবাশ্বির বলেছেন: বান্দার নামাযে শয়তান ব্যাঘাত ঘটাবে- এটা খুব স্বাভাবিক। তবে বান্দার কর্তব্য হল শয়তানের প্ররোচনার দিকে ভ্রুক্ষেপ না করে নামাযে মনোনিবেশ করা। বান্দার এও লক্ষ্য রাখা উচিত যেন তার পক্ষ থেকে কোন প্রকার ত্রুটি না হয়। বাকি যে ভুল ত্রুটি বান্দার সাধ্যের বাইরে, তা আল্লাহ মাফ করে দিবেন-ইনশাল্লাহ।
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩
সিটিজি৪বিডি বলেছেন: আজে বাজে চিন্তা বাদ দিযে মনোযোগ সহকারে নামায আদায় করুন।
২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ওকেলা বিডি ভাই।

৮. ৩০ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৩
লুথা বলেছেন:
মুছাব্বির বলেছেন: রোযায় তারাবির নামাজ রেগুলার পড়ি। আসলেই মনসংযোগ রাখাটা খুবি ঝামেলার।
৯. ৩০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: সেইডা দেহি নাই, রাইতের বেলা গ্যান্জ্ঞামের সময় সবারই মাথা গরম থাকে। মাগার সমস্যা হইলো আমি অখন জীমেও যাই না, রাইতের বেলা ঐদিকে নামাজেও যাই না!

পরিস্হিতি শান্ত হইলে মনে হইতাছে আগের মতো ফ্রী হইবার পারুম!

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমিতো গিয়েছি জেনে প্রনয়ের দারুন আকালে
নীল নীল বণভুমি ভেতরে জমালে-
কেউ কেউ চলে যায়, চলে যেতে হয়,
অবলীলাক্রমে কেউ কেউ বেছে নেয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই