ছোটবেলায় কোন মেয়েকে ভালো লাগলেই খাতা কলমে হিসাব করে দেখতাম তার সাথে আমার ভালোবাসা হওয়ার পসিবিলিটি কতো।
এখন আপনারা লাভ ক্যালকুলেটর সফ্টওয়ারে যে কাজ টা করেন আর কি।
যাই হোক সংক্ষেপে লিখছি:
মনে করেন দেখতে চাচ্ছেন romio, juliet কে কতটুকু ভালোবাসে।
তাহলে লিখবেন
romio loves juliet
এরপর বা দিক থেকে ডানে লেটার গোনা শুরু করবেন।
১মে আছে r
r কেটে দিবেন
নীচে লিখবেন 1
omio loves juliet
1
এরপরে আছে o
o আছে ৩ টি
৩ টি o কেটে দিবেন
নীচে লিখবেন 3
mi l ves juliet
1 3
এরপরে m তাও কেটে দিব। নইচে লিখবো 1
এভাবে সব অক্ষর কাটবো। সর্বশেষ নীচের সংখ্যাগুলি হবে:
1 3 122121111
এখন সবার ১ম অংক আর সবর শেষের অংক কেটে দিয়ে তাদের যোফফল নীচের লাইনে লিখবো।
২য় অংক আর শেষের দিকের ২য় অংক কেটে দিয়ে তাদের যোগফলও নইচের লাইনে লিখবো।
এভাবে ৩য় ও শেষের দিকের ৩য়।
আর অংকের পরিমাণ যদি বেজোড় সংখ্যক হয় তবে মাঝের অংক টি সরাসরি নীচের লাইনে লিখবো।
242341
আবার আগের নিয়মে ১ম অংক আর শেষ অংক কেটে যোগফল নীচের লাইনে লিখবো। ২য় ও শেষের ২য়। এভাবে বাকীগুলো।
3 8 5
88
so, romio loves juliet 88%
২ অংকের সংখ্যা হয়ে গেলে আর কেটে যোগ করার দরকার নাই।
আর যদি জানতে চান juliet, romio কে কতটুকু ভালোবাসে তাহলে লিখুন
juliet loves romio
এবং নতুন করে হিসেব করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১১ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


