somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার অ্যান্ড্রয়েড ফোনকেই এখন করে তুলতে পারেন Hearing Aid Device

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার মনে হয় -অ্যান্ড্রয়েড এখন সব পেয়েছির দেশ। ছোটোবেলায় যখন কোনো একটা বিষয়ে কবিতা লেখার পরিকল্পনা আসত- দেখতাম রবীন্দ্রনাথ ঠিক আমার মনের কথাটাই লিখে ফেলেছেন। এখন অ্যান্ড্রয়েড সম্পর্কেও আমার সেই কথাটাই মনে হয়।

সেদিন একটা হেয়ারিং এডস (মানে যারা কানে কম শোনেন তাদের শ্রবণ সহায়ক যন্ত্র) এর অ্যাড দেখাচ্ছিল টিভিতে। সেটার হেড ফোনটা খুব সুন্দর ডিজাইনের। কারণ এখনো অনেকেই কানে কম শোনেন এটা জানাতে লজ্জা বোধ করেন। যারা কানে কম শোনেন তাদের মধ্যে একটা হীনমন্যতা হয়তো কাজ করে। ব্যবসায়িক সংস্থাগুলি সেই লজ্জা বা হীনমন্যতা কাটাতেই বোধ হয় এর হেডফোনের ডিজাইনটা এত সুন্দর করে তুলেছে বলে আমার মনে হল।

হঠাৎ করেই আমার মনে হল -ভবিষ্যতে আমারো তো এমন অবস্থা হতে পারে।তখন আমিও হয়তো এ বিষয়ে অপরকে জানাতে লজ্জা বোধ করব। /:) :(( এর চেয়ে ভালো হত আমার অ্যান্ড্রয়েড ফোনেই যদি এমন একটা অ্যাপ্লিকেশন থাকত যেটা আমাকে হেয়ারিং এডসের সুবিধা দেবে। কিন্তু আলাদা করে হেয়ারিং এডস কিনতে হবে না। পকেটে অ্যান্ড্রয়েড- কানে হেডফোন। B-) B-) কেউ কিছু বুঝতে পারবে না যে আমি কানে কম শুনি।এটা একটা স্টাইলও হবে, আবার শোনার ক্ষেত্রেও অসুবিধাও হবে না।
গুগল প্লেতে সার্চ দিলাম এবং বেশ একটু পরিশ্রম করতে হলেও উপযুক্ত অ্যপ্লিকেশনটা খুঁজে পেলাম। (এই জন্যেই আমি মজা করে রবীন্দ্রনাথের সঙ্গে অ্যান্ড্রয়েডের তুলনা করছিলাম। কাইন্ডলি কেউ কিছু মনে করবেন না।)

এই অ্যপলিকেশনটির নাম Gsnc Hearing Aids ।

এটি একটি ফ্রি অ্যাপলিকেশন ।তার মানে আপনাকে পয়সা দিয়ে এটি কিনতে হবে না। এবং এই অ্যাপটির সাইজ মাত্র ১৯ কেবি

আপনাকে যা যা করতে হবে
প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন



সার্চ বক্সে লিখুন Gnc Hearing




সার্চ দিন

দেখুন আপনার কাঙ্খিত অ্যাপটি পেয়ে গেছেন


ইনস্টল বাটন প্রেস করুন



এবার Accept & Download বাটনে প্রেস করুন



এবার Keep shopping বাটন প্রেস করুন


প্রথমে ডাউনলোড ও পরে ইনস্টল শুরু হবে


এবার আপনার মোবাইলে হেডফোন কানেক্ট করুন। আপনার মোবাইলের Volume একদম কমিয়ে দিন।

এরপর আপনি এই অ্যাপটি Open করুন

এখানে I’ve coonected airphones to my phone এবং Use 3-pole earphones এই মর্মে দুটি ফাঁকা বক্স দেখতে পাবেন।


ওই দুটিকে চেক করুন (মানে টিকচিহ্ন বসিয়ে দিন।)


এবার দেখুন Sound Amplitude নামের একটা স্লাইডার আছে ওটাকে যতটা সম্ভব কম করে দিন।


এবার দেখুন তার নিচে Noise Reduce অপসন আছে। ওটাকে পরবর্তীতে আপনার প্রয়োজনানুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন



তার নিচে দেখুন Stop বাটন আছে ওটাকে প্রেস করুন


ওখানে Run অপসন আসবে এবং সবুজ সিগনাল দেখাবে।




এবার আপনার কানে হেডফোন লাগান। প্রয়োজন অনুসারে আপনার মোবাইলের Volume এবং Sound Amplitude বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিন। দেখুন আপনার কানে আস্তে শব্দও এই অ্যাপটি পৌঁছে দিচ্ছে।আসলে এটি বাইরের শব্দকে আপনার কানে অ্যামপ্লিফাই করে শোনায়। যে কাজটি করে থাকে Hearing Aids গুলো।


সাবধানতা: Sound Amplitude এবং আপনার মোবাইলের Volume যতটা সম্ভব কমিয়ে নিয়ে তবে কানে হেডফোন লাগান। না হলে উচ্চশক্তির এই অ্যামপ্লিফাই করা শব্দ আপনার কানের চিরতরে ক্ষতি করতে পারে।

***************************************************
***************************************************
দেখুন-আপনার কাজে লাগে কিনা

আপনার মোবাইলকেই করে তুলুন তানপুরা ( অ্যান্ড্রয়েড )

***************************************************
***************************************************
সবাই ভালো থাকবেন।

রাগে থাকুন, X( রাগিয়ে রাখুন। :P

রঙে থাকুন, B-) রাঙিয়ে রাখুন। ;)
***************************************************

আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com

ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×