কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ১]
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
[ বিঃ দ্রঃ - এই লিখাটি কয়েকটি অংশে বিভক্ত। এটি লেখার প্রথম খন্ড। পরবর্তী খন্ডগুলো পর্যায়ক্রমে লেখা হবে। ]
কম্পিউটারের গতিকে তিন ভাবে বিবেচনা করা হয়।
১) কম্পিউটার চালু হওয়ার সময় গতি।
২) কম্পিউটার চলার সময় গতি।
৩) কম্পিউটার বন্ধ করার সময় গতি।
প্রথমে থাকছে কম্পিউটার চালু হওয়ার সময় গতি কমার কারন।
সাধারণত নিচের কারনগুলো কম্পিউটার চালু হওয়ার গতি কমানোর জন্য দায়ী।
ক) কম র্যামের কারনে
খ) এন্টি ভাইরাস প্রোগামের কারনে
গ) টেম্পোরারি ফাইলের কারনে
ঘ) স্টার্টআপে বেশী প্রোগ্রাম থাকার কারনে
ঙ) অতিরক্ত ফন্টের কারনে
চ) কম ক্যাশমেমরির কারনে
ছ) ভার্চুয়াল মেমরী কম থাকার কারনে
ক) কম র্যামের কারনেঃ উইন্ডোজ এক্সপি চালানোর জন্য কমপক্ষে ১২৮ মেগাবাইট
র্যাম দরকার, ২৫৬ হলে ভাল হয়। আর ভিস্তার জন্য কমপক্ষে ৫১২ মেগাবাইট র্যাম
দরকার, ১ গিগাবাইট হলে ভাল হয়। তাই পিসিতে র্যাম কম থাকলে পিসিতে উইন্ডোজ
লোড হতে বেশী সময় লাগবে।
খ) এন্টি ভাইরাস প্রোগামের কারনেঃ এন্টি ভাইরাস প্রোগ্রাম যেমনঃ ম্যাকাফি, নর্টন,
ক্যাসপারস্কাই, বিট ডিপেনডার, পিসি সিলিন ইত্যাদি প্রোগ্রাম কম্পিউটার চালু সময় লোড
হয় । আর এন্টি ভাইরাসগুলোর বেশীর ভাগ ভার্সনই বুট সেক্টর স্ক্যান করে কম্পিউটার চালু
হওয়ার সময়। তাই কম্পিউটার চালু হতে বেশী সময় লাগে।
গ) টেম্পোরারি ফাইলের কারনেঃ আমরা যেসব সফটওয়ার ব্যবহার করি সেগুলো কাজ করার সময় টেম্পোরারি ফাইল তৈরি করে । অনেক টেম্পোরারি ফাইল পরে
অটোমেটিক ডিলিট হয় না। সে ফাইলগুলোর কারনে চালু হওয়ার সময় গতি হ্রাস করে ।
ঘ) স্টার্টআপে বেশী প্রোগ্রাম থাকার কারনেঃ কম্পিউটারে সফটওয়ার ইনস্টল করলে অনেক
সফটওয়ার স্টার্টআপে যুক্ত হয় । যার কারনে কম্পিউটার স্টার্ট হওয়ার গতি কমে যায়।
ঙ) অতিরক্ত ফন্টের কারনেঃ কম্পিউটারে বিভিন্ন সফটওয়ার ইনস্টল হওয়ার সময় ফন্ট
ইনস্টল হয়ে যায় । পরে সফটওয়ার আনইনস্টল করলে বেশীর ভাগ সফটওয়ারের ফন্ট থেকে যায় । ফলে কম্পিউটার স্টার্টআপে বেশী সময় লাগে ।
চ) কম ক্যাশমেমরির কারনেঃ ক্যাশমেমরী হচ্ছে উচ্চ গতির মেমরী, যা কম্পিউটারের প্রসেসর ও প্রধান মেমরীর মধ্যে অবস্থান করে ।পুরাতন কম্পিউটারগুলোতে ক্যাশমেমরী কম থাকে, ফলে কম্পিউটার স্টার্টআপে বেশী সময় প্রয়োজন হয় ।
ছ) ভার্চুয়াল মেমরী কম থাকার কারনেঃ ভার্চুয়াল মেমরী হচ্ছে সেকেন্ডারী মেমরীর (হার্ড ডিক্স) অংশ যা প্রধান মেমরী (র্যাম) হিসাবে ব্যবহৃত হয় । ভার্চুয়াল মেমরী কম সিলেক্ট থাকলে কম্পিউটার স্টার্ট আপে বেশী সময় লাগে ।
পববর্তী অংশ পড়ার জন্য এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-২] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-৩] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-৪] পড়তে এখানে ক্লিক করুন ।
প্রকাশ করা হয়েছে: বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭
চিকনমিয়া বলেছেন:
হ ঠিকাচে, নতুনেরগো কামে দিবো
লেখক বলেছেন: চিকনমিয়া ভাই, এটা আমার ২য় পোষ্ট। ভবিষতে ভাল পোষ্ট দেয়ার চেষ্টা করব।
অনন্ত দিগন্ত বলেছেন:
কামের পোষ্ট...... লিখতে থাকেন......
লেখক বলেছেন: ধন্যবাদ চিকনমিয়া ।
নাফিস ইফতেখার বলেছেন:
ভালো ও কাজের পোস্ট.........+
অক্ষর বলেছেন:
কাজের পোস্ট
পথিক!!!!!!! বলেছেন:
চলুক..বৃিদ্ধ পাক
ফালতু মিয়া বলেছেন:
থ্যান্কু ভাই চালিয়ে যান।
ধ্বণি বলেছেন:
দারুন পোস্ট । ++++
ফিরাখ রাইয়ান সুহান বলেছেন:
ভালা হইছে। সোজা শোকেসে।
একজন ব্লগার বলেছেন:
আমার পিসি স্লো কেন বলেন!কনফিগঃ
Processor: 3.07 GHZ intel core 2 Quad
RAM: 6 GB
AGP: 1 GB
HD: 1 TB
Mainboard:GigaByte, S- series, 1333,
লেখক বলেছেন: ভাইয়া আপনি ২য় খন্ড পড়ুন। এখান থেকে:
Click This Link
২য় খন্ডের কিছু টিপস কাজে লাগান ।
আজকে ৩য় ও ৪র্থ খন্ড পাবেন। এগুলো পড়লে আপনার পিসি স্লো হওয়ার কারন বুঝতে পারবেন ও সমস্যা সমাধান করতে পারবেন আশা করি।
গণিত পাগল বলেছেন:
@আজকে ৩য় ও ৪র্থ খন্ড পাবেন। এগুলো পড়লে আপনার পিসি স্লো হওয়ার কারন বুঝতে পারবেন ও সমস্যা সমাধান করতে পারবেন আশা করি......ভাইজান কি একজন ব্লগারের কমেন্ট না পড়ে প্রতিমন্তব্য করলেন??? উনার কনফিগারেশন আবার দেখে মন্তব্য করেন দয়া করে।
লেখক বলেছেন: গণিত পাগল ভাই একজন ব্লগার ভায়ের অবস্থান তো জানি না । আমাদের দেশে হলে এই কনফিগারেশন পিসি নাই । উনি যে প্রসেসর লিখেছ তা আমার জানা মতে নাই । তবে ইন্টেল নতুন বের করতেও পারে !!!???
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
গণিত পাগল ভাই।ঐ কনফিগারেশনটা কি সম্ভব!?!?!?
আমিতো সেইটা ভাইবাই এত হাসি???
গণিত পাগল বলেছেন:
ভাই এইটা নতুন না...কোয়াড কোর প্রসেসর অনেক পুরান জিনিস...আরে মুন্নে মিয়া...এইডা দেক...http://www.somewhereinblog.net/blog/kabir08/28814735
আর একজন ব্লগার ভাইয়ের পিসি তো এখনকার স্ট্যান্ডার্ডে স্লো....কোর টু কোয়াড এক্সট্রিম না হইলে আবার পিসি হয় নাকি
[ওই পোস্টে র্যাভেন এর মন্তব্য পইড়া আমি চেয়ার থেকে পইরা গেছিলাম...
র্যাভেন বলেছেন:
দুর্বল সিসটেম
মনিটর মাত্র ২২ ইন্চি, একনকার লোএন্ড আন্ডার ১০০০ ডলার ডেস্কটপেও ২২ ইন্চ মনিটর থাকে ,
২৪ বা ৩০ ইন্চ মনিটর না থাকলে সেটারে হাই এন্ড পিসি কেমনে বলা যাই,
১০০০০কে আরপিএম এর হার্ডডিস্ক বা তা না হলে রেইড ০ স্ট্রিপিং হার্ডডিস্ক সেটাপ না হইলে আবার কিয়ের হাই ফাই সিসটেম
এমএসআই এর এজিপি তো সব থাইকা কমদামী আর ভুয়া লো এন্ড পসিতে ইউজ হয়, এমএসআই এর পারফরমেনস্ খুবই দুব্বল
ফ্যান দিয়া কুলিং তো আন্ডা বাচ্চা পিসিতে করা হয়, বিগ বস পিসিতে লিকুইড কুলিং ছারা হইতেই পারেনা]
নাজমুল হাসান শান্ত বলেছেন:
ভালা জিনিস! হ ভাই, কইলাম তো ভালা জিনিস।
অলস ছেলে বলেছেন:
সব মিল্যা কড়া গিট্টু। কৈ গেলেন গা
















