কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২]
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
পূর্বের অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
[ প্রথম খন্ডের পর ]
কম্পিউটার চালুর সময় গতি বৃদ্ধির কিছু কৌশল ।
১) সফটওয়ার ইনস্টল করলে কিছু সফটওয়ার (যেমন: কুইক টাইম, হিরো প্লেয়ার) স্টার্টআপে যুক্ত হয় । স্টার্টআপ থেকে প্রোগাম সরাতে Start ->Run গিয়ে লিখুন
msconfig এবং ok করুন।
![]()
এরপর System Configuration Utility এর Startup tab-এ ক্লিক করে Startup Item থেকে অপ্রযোজনীয় আইটেমগুলো Select করে Apply করে Ok করুন । এরপর System Configuration ডায়লগ বক্স থেকে Restart ক্লিক করে Restart পিসি করুন ।
![]()
প্রয়োজনীয় আইটেমগুলো আনএবল না হয় লক্ষ্য রাখতে হবে।
২) টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য Start->Run গিয়ে %temp% লিখুন
এবং Ok করুন। এতে মাই ডকুমেন্টের ভিতরের টেম্পোরারি ফাইলগুলো
ওপেন হবে । সবগুলো ফাইল সিলেক্ট করে ডিলিট করুন । এরপর আবার
Start -> Run গিয়ে temp লিখুন এবং Ok করুন। এতে উইন্ডোজের ভিতরের টেম্পোরারি ফাইলগুলো ওপেন হবে । সবগুলো সিলেক্ট করে ডিলিট করুন ।
অথবা,
Start মেনুতে ক্লিক করে Search -> For Files or Folder এ ক্লিক করুন,Search
উইন্ডো ওপেন হবে। এখন Search for files or folders named এর টেক্সট বক্সে
*.tmp লিখুন এবং Look in থেকে Local Hard drives Select করে দিন। এরপর More advanced options এ ক্লিক করুন এবং Search system folders, search hidden files and folders, Search subfolder, case sensitive, Search tape backup অপশনগুলোর সিলেক্ট করে Search এ ক্লিক করুন ।
![]()
টেম্পোরারি ফাইলগুলো এলে সিলেক্ট করে ডিলিট করুন।
অথবা,
টেম্পোরারি ফাইলগুলো কিছু ইউটিলিটিজ সফটওয়ার যেমন: টেম্পোরারি ক্লিনার দিয়ে ডিলিট করতে পারেন । টেম্পোরারি ক্লিনার ব্যবহার করা সহজ এবং মাত্র ২০৮ কিলোবাইটের সফটওয়ার ।
টেম্পোরারি ক্লিনার ডাউনালোড করতে এখানে ক্লিক করুন
৩) অপ্রয়োজনীয় ফন্ট আনইনস্টল করার জন্য Start -> Run গিয়ে fonts লিখুন এবং Ok করুন। অথবা, Start -> Control Panel -> Fonts যান ।
অথবা, C:\WINDOWS\Fonts যান ।
![]()
সিস্টেমে ইনস্টল করা সকল ফন্ট দেখতে পাবেন । সেখান থেকে অপ্রয়োজনীয় ফন্টগুলো সিলেক্ট করে ডিলিট করুন । তবে লক্ষ্য রাখবেন সিস্টেমের ডিফল্ট ফন্ট ডিলিট না হয় । উইন্ডোজের সিস্টেম ফাইল এবং ডিফল্ট ফন্টের তারিখ একই হবে । তবে একই দিন অন্য ফন্ট সেটআপ দিলে সবুজ রঙের আইকনযুক্ত ফন্টগুলো ডিলিট করবেন না ।
৪) ভার্চুয়াল মেমরী বৃদ্ধি করতে My Computer এর ডান বাটনে ক্লিক করুন ।এরপর System Properties ডায়লগ বক্স থেকে Advanced টাব থেকে Performance এর Setting অংশে ক্লিক করুন ।
![]()
এবার ডায়লগ বক্স আসবে সেটির Advanced টাবে সিলেক্ট করে Virtual memory এর Change -এ ক্লিক করুন ।
![]()
এরপর Virtual Memory ডায়লগ বক্স থেকে C ড্রাইভ সিলেক্ট করে Paging file size for selected drive এর Initial size (MB) এর বক্সে Maximum size (MB) এর বক্সের সাইজটি লিখুন এবং Set -এ ক্লিক করুন ।
![]()
৫) এন্টি ভাইরাস সফটওয়ারগুলো উইন্ডোজ স্টার্টআপের সময় লোড হয় এবং বুট সেক্টর স্ক্যান করে থাকে । আপনার ব্যবহাররকৃর্ত এন্টি ভাইরাসের সেটিং অপশন থেকে স্টার্টআপ স্ক্যান অফ করে পিসি দ্রুত স্টার্ট করতে পারবেন । তবে এতে আপনার পিসি ভাইরাস আক্রান্ত হতে পারে। তাই পিসি খুব স্লো না হলে স্টার্টআপ ভাইরাস স্ক্যান অফ করা উচিত হবে না ।
৬) এছাড়া র্যামের এবং এক্সটার্নাল ক্যাশমেমরী বাড়িয়ে পিসির গতি বৃদ্ধি করা যায় ।
পরবর্তী অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-১] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-৩] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-৪] পড়তে এখানে ক্লিক করুন ।
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এরশাদ বাদশা বলেছেন:
কাজের পোস্ট...++++
লেখক বলেছেন: ধন্যবাদ এরশাদ ভাই। দোয়া করেন যেন ভাল কিছু পোষ্ট দিতে পারি।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আমি একজন কম্পিউটার অজ্ঞ মানুষ। কাজেই আমার অনেক কাজে লাগবে।
লেখক বলেছেন: ধন্যবাদ, শ্রাবনসন্ধ্যা । আপনার কাজে লাগবে পড়ে খুশি হলাম।
প্রবাস কন্ঠ বলেছেন:
সুন্দর পোষ্ট +
আজম ইউসুফ ঠাকুর (মহব্বত) বলেছেন:
কাজে লাগবে, ধন্যবাদ। অনেক পরিশ্রম করে পোষ্টটি দিয়েছেন তার জন্য আবার ধন্যবাদ।
দোয়া করি, ভবিষ্যতে আরো ভালো ভালো পোষ্ট দেন।
লোডশেডিং বলেছেন:
ভাল েপাস্ট।
বিবিধ বলেছেন:
চমৎকার একটি ধারাবাহিক পোস্ট। আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ।
নাজমুল। বলেছেন:
আনেক ধন্যবাদ।
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
আমি এক্সপি সেট আপ দেওয়ার লগে লগে এই সেটিং গুলা ঠিক করি সবসময়...সবাইকে শেয়ার করার ইচ্ছা থাকলেও ঝামেলার লেগা পুষ্ট করি নাই..+ ফর আমার ঝামেলা কমানোর জইননো...
লেখক বলেছেন: পথিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু টিপসের সবগুলো এক্সপি সেটআপ দেওয়ার সময় দিলে তো হবে না । টেম্পোরারি ফাইল , ফন্ট, স্টার্টআপের সফটওয়ার কমানো এগুলোতে পরে করতে হয় । সফটওয়ারটি ডাউনলোড করুন । ব্যবহার করে ভাল লাগবে । আগামী খন্ডে আরো কিছু জানতে পারবেন।
তানভীর আহমেদ সজীব বলেছেন:
খুবই কাজের পোষ্ট...অনেকেরই কাজে আসবে...ভবিষ্যতে এ ধরনের আরো পোস্ট আশা করছি...অসংখ্য ধন্যবাদ আপনাকে...
জুবাইর রেযা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে. শেয়ার করার জন্য
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
ধুর...!!কপি-পেসটো করা জায়না....সরি...উপরের কমেনট গুলা মুইছা দ্যান...নবিশ পুলাপাইনের লেগা আমি ও একটা পুষ্ট দিচিলাম...
Click This Link
লেখক বলেছেন: ভাইয়া আপনার উপদেশের জন্য ধন্যবাদ । শিরোনামে নম্বর দেয়া হয়েছে এবং আপনার কমেন্ট ডিলিট করা হয়েছে ।
চিকনমিয়া বলেছেন:
ভালা
তারিক-আল-হাসান বলেছেন:
শুভেচ্ছা। ভালো লাগলো। ভালো পোষ্ট।
স্বপ্নকথক বলেছেন:
ভিসতা ব্যাবহারকারীরা ভিসতা অপটিমাইজার ইউজ করে দেখতে পারেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















