কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ৪]

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১

শেয়ারঃ
0 0 0

পূববর্তী অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
[ ৩য় খন্ডের পর ]
১) ভাইরাসের কারনে পিসি স্লো হলে এন্টি ভাইরাস সফটওয়ার যেমনঃ ম্যাকাফি, নর্টন, ক্যাসপারস্কাই, বিটডিপেন্ডার, পিসি সিলিন ইত্যাদি সফটওয়ার ইনস্টল করুন এবং এন্টি ভাইরাসটিকে আপডেট করে নিন । এরপর স্ক্যান করুন সম্পূর্ণ পিসি । আমার কাছে ক্যাসপারস্কাই এন্টি ভাইরাস বেশী পছন্দের ।

২) অতিরক্ত প্রোগ্রাম সিস্টেমে ইনস্টল দেয়া থাকলে যেগুলো ব্যবহার করেন না বা খুব কম ব্যবহার করেন সেগুলো রিমুভ করুন । এজন্য Start -> Control Panel -> Add or Remove Programs থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলে রিমুভ করুন ।

[ Start -> Run -এ গিয়ে appwiz.cpl লিখলেও Add or Remove Programs
ডায়লগ বক্স আসবে । ]

৩) সিস্টেম রিস্টোর অন থাকলে এবং আপনার ফাইল সিস্টেম ফ্যাট ৩২ হলে System Volume Information ফোল্ডারের ভিতর অনেক ফাইল তৈরি হয় । এগুলো ডিলিট করতে হলে প্রথমে Start -> All Programs -> Accessories -> System
Tools -> System Restore -> System Restore Settings

Start -> Control Panel -> Folder Options এ ডাবল ক্লিক করুন । Folder Options ডায়লগ বক্স আসলে View টাবে ক্লিক করুন । [ Start -> Run -এ গিয়ে লিখলেও Folder Options ডায়লগ বক্স আসবে । ] Advanced settings থেকে Hidden files and folders এর Show hidden files and folders সিলেক্ট করুন এবং নিচে Hide protected operating system files (Recommended) অপশনটি ডিসিলেক্ট করুন । Apply ও OK করে বেরিয়ে আসুন ।

এবার C:\System Volume Information গিয়ে ফোল্ডারটি ডিলিট করুন ।

৪) Automatic updates অন থাকলে সি ড্রাইভ ভর্তি হয়ে পিসির গতি স্লো করে । Automatic updates তাই অফ করে রাখা ভাল । Automatic update অফ করতে Start -> Control Panel -> System - এ ডাবল ক্লিক করুন । System Properties ডায়লগ বক্সের Automatic Updates টাবে ক্লিক করুন এবং Notify me but don't automatically download or install them অথবা Turn off Automatic Updates সিলেক্ট করুন ।

[ পাইরেটেড উইন্ডোজ সফটওয়ারের ক্ষেত্রে । ]
৫) আপনার হাডডিক্সের ডাটাগুলো সাজিয়ে রাখলে পিসি দ্রুত কাজ করবে এজন্য Start -> All Programs -> Accessories -> System tools -> Disk Defragmenter -এ ক্লিক করুন । Disk Defragmenter ডায়লগ বক্স আসলে ড্রাইড সিলেক্ট করে Defragment -এ ক্লিক করুন । একটি ড্রাইভ অথবা সকল ড্রাইভ সিলেক্ট করতে পারেন । শেষ হতে মোটামোটি অনেক সময় নিবে ।

[ Start -> Run -এ গিয়ে dfrg.msc লিখলেও Disk Defragmenter ডায়লগ বক্স আসবে । ]

৬) ডিক্স ক্লীনআপের মাধ্যমে আপনার পিসির অপ্রয়োজনীয় ডাটা ডিলিট করতে পারবেন । এজন্য Start -> All Programs -> Accessories -> System tools -> Disk Cleanup যান থেকে ড্রাইভ সিলেক্ট করুন । এভাবে সকল ড্রাইভ সিলেক্ট করে ড্রাইভগুলো পরিষ্কার করুন ।

[ Start -> Run -এ গিয়ে cleanmgr লিখলেও Disk Cleanup ডায়লগ বক্স আসবে । ]

৭) কিছু ভিজুয়াল সেটিং পরিবর্তন করে আপনি আপনার পিসি পারফরমেন্স বৃদ্ধি করতে পারেন । এজন্য My Computer এর ডান বাটনে ক্লিক করুন ।এরপর System Properties ডায়লগ বক্স থেকে Advanced টাব থেকে Performance এর Setting অংশে ক্লিক করুন ।

Performance Options ডায়লগ বক্সের Visual Effects সিলেক্ট থাকা অবস্থায় Adjust for best performance সিলেক্ট করে OK করুন ।


৮) কালার সেটিং এর জন্য ডেক্সটপে ডান বাটনে ক্লিক করে Properties সিলেক্ট করুন । এবার Display Properties ডায়লগ বক্স থেকে টাবে ক্লিক করুন এবং Color quality থেকে Medium (16 bit) সিলেক্ট করুন ।

[ Start -> Run -এ গিয়ে desk.cpl লিখলেও Display Properties ডায়লগ বক্স আসবে । ]

আরো কিছু গতি বৃদ্ধির কৌশল জানতে এখানে ক্লিক করুন ।



কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-১] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-২] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-৩] পড়তে এখানে ক্লিক করুন ।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৮
গণিত পাগল বলেছেন: (৩) সিস্টেম রিস্টোর বন্ধ করলে স্পিড বাড়তে পারে...কিন্তু ওএস এর কিছু হইলে তখন(বিশেষত,যখন কোন কিছুর আপডেটেড ড্রাইভার সেটাপ করা হয়...)???

(৪) বলেন কী?? আপডেট বন্ধ করা লাগবে কেন? (বিশেষত যারা অরিজিলানটা ব্যবহার করেন)

(৭) বেস্ট পারফরমেন্স সিলেক্ট করলে এইটা প্রায় উইনডোজ ৯৮ হয়ে যায়...:(
(তারচেয়ে শেষ তিনটা, আর smooth edges for screen fonts সিলেক্ট করে দিলে মনে হয় পারফমেন্স আর এপেয়ারেন্সের মধ্যে ব্যালান্স হয়)

(৮) কালার কোয়ালিটি কমাইলে তো দেখতে পাইনসা লাগে? :-*

শেষ কথা হইল...(১),(৫),(৬) বাদে বাকীগুলো হল ওএস এর ফিচার, এইগুলাকে বন্ধ করে দিলে কম্পিউটার ব্যাবহারের মজাই থাকবে না...
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: গণিত পাগল ভাই মন্তবের জন্য ধন্যবাদ ।
(৩) সব ফাইল ডিলিট করে তারপর সিস্টেম রিস্টোর পয়েন্ট করুন ।এর পর রিস্টোর অফ করুন । পরে প্রয়োজন হলে রিস্টোর করুন ।
(৪) এখানে পাইরেটেড কপির কথা বলা হয়েছে । পূর্বের খন্ডটা দেখেন । তবে এ খন্ডে পাইরেটেড কথা বাদ পড়ে গেছে । আ্যাড করে দিচ্ছি ।
(৫) এখানে স্পিড বৃদ্ধির জন্য বলা হয়েছে । আপনার কৌশলও কাজে লাগানো যায় ।
(৮) আমার মনিটর ছাড়াও আমি আরো ১০ টি মনিটরে দেখেছি খারাপ কোয়ালিটি হয় না । আপনি ট্রাই করে দেখেন ।

২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
টিপু বলেছেন: ccleaner দিয়ে ফাইল গুলো ক্লিন করার পর আমার পিসিতে MS Word এ কিছু সমস্যা দেখা দিয়েছে।এ বিষয়ে কি করতে পারি?
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: টিপু ভাই , আপনার পিসিতে MS Word কি কি সমস্যা হচ্ছে তা জানান ।

৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৬
টিপু বলেছেন: আর একটা সমস্যার কথা বলি।আমি Spyware Terminator ইনস্টল করার পর পুনরায় এটাকে আনস্টল করেছিলাম,কিন্তু এটি পুনরায় নিজে নিজে ইনস্টল হয়ে যাচ্ছে।এই সমস্যার সমাধান কি?
আশা করি বিরক্ত না হয়ে সমাধানের পথ দেখাবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: টিপু ভাই, আপনি আনইনস্টল করার সফটওয়ার Your Uninstaller 2006, Advanced Uninstaller Pro 8.1,Ashampoo UnInstaller Platinum 2.8, Best Uninstaller 2.13 সফটওয়ারগুলো দিয়ে চেষ্টা করেন । না হলে Safe Mode গিয়ে চেষ্টা করেন ।ইনশ্আল্লাহ সফল হবেন ।

৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১
টিপু বলেছেন: এম এস ওয়ার্ডের দুই পাশে যে স্কেল মার্জিন থাকে তা দেখা যাচ্ছে না।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: MS Word এর View menu থেকে Ruler-এ ক্লিক করুন ।

৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
মদন বলেছেন: দারুন কাজের পোষ্টের সিরিজ হচ্ছে। +
২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ধন্যবাদ মদন ।

৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪
মুয়ীয মাহফুজ বলেছেন: কাজের পোস্ট।সংগ্রহে রাখলাম।
২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ মুয়ীয মাহফুজ ।

২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভেংচুক ।

৯. ০৯ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১৪
মন মানে না বলেছেন:
আমি ভাই ভিসটা ব্যবহার করি ।

System volume information টা সি ড্রাইভ থেকে ডিলিট করতে পারছি না ।

এছাড়া এই নামে একটা ফোল্ডার সব ড্রাইভে আছে । এটাও ডিলিট হয়না ।
ফরম্যাট দিয়েও এটাকে দূর করতে পারিনি ।
কি করা যায় ?
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৫১

লেখক বলেছেন: System Volume information ফোল্ডার উইন্ডোজের ডিফল্ট ফাইল এ ফাইল ডিলিট করলে আবার চলে আসবে । তবে রিস্টোর অফ করা না থাকলে এবং Fat ফাইল ফরমাট না হলে ডিলিট করতে পারবেন না ।

ভিস্তার ফাইল সিস্টেম NTFS হওয়ায় System Volume information ফোল্ডার ডিলিট করার প্রয়োজন নাই ।

১০. ০৯ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১৬
মন মানে না বলেছেন:
$RECYCLE.BIN
এই নামের ফোল্ডার ।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: এটিও সিস্টেম ফোল্ডার । এটিও ডিলিট করার প্রয়োজন নাই ।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ