হার্ডডিস্ক ক্র্যাশ ও তার প্রতিকার (পর্ব-২)

২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৩

শেয়ারঃ
0 0 0

প্রথম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

[ প্রথম পর্বের পর ]

৩)ধুলা-বালিঃ হার্ডডিস্কের হেড এবং ডিক্স সাধানত এনক্লোজার দ্বারা আবৃত থাকে । এটি হেড ও ডিক্সকে ধূলাবালি, তরল বা আঠালো পদার্থ জমা থেকে রক্ষা করে । ডিক্স এনক্লেজারে একটি ব্রিদিং ফিল্টারএ থাকে । এই ফিল্টার দিয়ে বাতাস আসা-যাওয়া করে । ক্সিতু বাতাসের প্রবাহের তারতম্য ঘটলে তাপমাত্রার পরিবর্তন ঘটে এবং ধূলাবালি জমার সম্ভাবনা দেখা যায় । এর ফলে হার্ডডিক্সের গুরুতর সমস্যা দেখা যায় ।

৪) ভাইব্রেশনঃ হার্ডডিস্কের জন্য একটি নির্দিষ্ট ভাইব্রেশনের মাত্রা থাকে । ভাইব্রেশন বেশী হলে হেডের পজিশনিং কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্থ হয় এবং হেডের রিড/রাইট পারফরমেন্স ব্যাহত হয় ।

৫) শকঃ যদি কোন কারনে শক-এর মাত্রা বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তাহলে স্পিন্ডল নর্মাল পজিশনিং কেমানিজমকে ক্ষতিগ্রস্থ করে । ফলে হার্ডডিস্ক ড্যামেজ হয় এবং সংরক্ষিত ডেটার ব্যাপক ক্ষতি সাধন হয় ।

৬) হেড ক্র্যাশঃ হার্ডডিস্কের হেড রিড/রাইট করার জন্য ডিস্ক সারফেসের অতি সামান্য ওপর দিয়ে ভেসে বেড়ায় । হেড সারফেসে কোন ধূলাবালি জমলে হেডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় ।

৭) মিডিয়া এররঃ ম্যানুফেকচারিং ত্রুটির কারনে বা অমার্জিত আচরনের কারনেও অনেক সময় প্লটারের নির্দিষ্ট কিছু অংশ ড্যামেজ হতে পারে । এসব ক্ষেত্রে ডেটা রিকভার ছাড়া হার্ডডিস্ক অকার্যকর হয়ে পড়ে ।

৮) কনডেনশনঃ হার্ডডিস্কের আকস্মিক তাপমাত্রার পরিবর্তনের কারনে কনডেনশন হতে পারে । কনডেশনের কারনে ইলেকট্রিক্যাল সার্কিটের ইনসল্যুশনের ক্ষতি হতে পারে কিংবা ক্ষয় হতে পারে যা পরিবর্তিতে অবিরামভারবে এররের সূত্রপাত ঘটাতে পারে ।

পরবর্তী পর্ব পড়তে ক্লিক করুন

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৫
প্রচেত্য বলেছেন: এই পোষ্ট পড়বার আগে আমার অফিসের টা অলরেডী ক্রাসড..

আগে দিবেন না !
২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ । পরে পোষ্ট দেয়ার জন্য দুঃখিত ।

২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ১.৪০০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ