হার্ডডিস্ক ক্র্যাশ ও তার প্রতিকার (পর্ব-৩)

২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০০

শেয়ারঃ
0 0 0

[ ২য় পর্বের পর ]

ডেটা পুনরুদ্ধারঃ হার্ডডিস্ক ক্র্যাশ করলে অধিকাংশ ক্ষেত্রেই ডেটা পৃনরুদ্ধার করা যায় । এমনটি হার্ডডিস্ক করাপ্ট করলে বা ডিস্কের ইলেকট্রোম্যাগনেটিক তথা চৌম্বকত্ব লোপ পেলেও ডাটা পুনরুদ্ধার করা সম্ভব । হার্ডডিস্কের ফিজিক্যাল এরর বা ইলেকট্রিক্যাল সমস্যা সমাধানের জন্য হার্ডডিস্ককে উন্মুক্ত করে প্রয়োজন অনুসারে কোনো কম্পোনেন্ট বদলিযে নতুন কম্পোনেন্ট সেটিং প্রয়োজন হতে পারে । এ ধরনের কাজ কেবল মাত্র একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের পক্ষেই সম্ভব । তবে লজিক্যাল ক্রাশ বিভিন্ন সফটওয়ারের সাহায্যে সমাধান করা সম্ভব এবং ডেটা রিকভারী টুল দিয়ে ডেটা রিকভারী করা সম্ভব ।

হার্ডডিক্স ক্র্যাশ হলে করণীয়ঃ
১) হার্ডডিস্ক ক্র্যাশ করলে সাথে সাথে কম্পিউটার শার্টডাউন করুন ।
২) এরপর কম্পিউটার অন করে বায়োসে গিয়ে দেখুন হার্ডডিস্ক ডিটেক্ট করে কিনা ।
৩) যদি হার্ডডিস্ক ডিটেক্ট করে তাহলে বিভিন্ন ইউটিলিটিজ সফটওয়ার (যেমনঃ ডিস্ক ম্যানাজার)ব্যবহার করে হার্ডডিস্ক ক্র্যাশ সম্পূর্ণ ঠিক করা যায় কিংবা ক্র্যাশ অংশটিকে ব্লক করে রাখা যায় ।

হার্ডডিস্ক ক্র্যাশ প্রতিরোধে করনীয়ঃ
১) সপ্তাহে একদিন স্ক্যানডিস্ক করুন ।
২) মাসে একদিন হার্ডডিস্ক রিপেয়ার সফটওয়ার যেমনঃ নর্টন সিস্টেম ওয়ার্ক ব্যবহার করুন ।
৩) হার্ডডিস্ক সতর্কতার সাথে ইনসার্ট ও রিমুভ করুন ।
৪) হার্ডডিস্ক বহনের সময় হার্ডডিস্কের কভার ব্যবহার করুন ।
৫) হার্ডডিস্ক সমান্তরালভাবে কেসিং-এর সাথে সেট করে হার্ডডিস্ক টু হার্ডডিস্ক কপি করবেন ।
৬) হার্ডডিস্কের উপর ময়লা জমলে পরিষ্কার করুন ।

[.............................চলবে.........................................]

১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৬
ভাইরাস! বলেছেন: হার্ডডিস্ক ক্র্যাশ প্রতিরোধে করনীয়ঃ
১) সপ্তাহে একদিন স্ক্যানডিস্ক করুন ।
২) মাসে একদিন হার্ডডিস্ক রিপেয়ার সফটওয়ার যেমনঃ নর্টন সিস্টেম ওয়ার্ক ব্যবহার করুন ।
৩) হার্ডডিস্ক সতর্কতার সাথে ইনসার্ট ও রিমুভ করুন ।
৪) হার্ডডিস্ক বহনের সময় হার্ডডিস্কের কভার ব্যবহার করুন ।
৫) হার্ডডিস্ক সমান্তরালভাবে কেসিং-এর সাথে সেট করে হার্ডডিস্ক টু হার্ডডিস্ক কপি করবেন ।
৬) হার্ডডিস্কের উপর ময়লা জমলে পরিষ্কার করুন ।



এগুলা পাচ বছর আগে হার্ডডিস্কের জন্য প্রযোজ্য ছিল এখন না
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৭

লেখক বলেছেন: ভাইয়া এগুলো কি এখন কোন কাজ করে না (!!!!!) ?

২. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৩
ভাইরাস! বলেছেন: ১) সপ্তাহে একদিন স্ক্যানডিস্ক করুন
২) মাসে একদিন হার্ডডিস্ক রিপেয়ার সফটওয়ার যেমনঃ নর্টন সিস্টেম ওয়ার্ক ব্যবহার করুন ।

বর্তমানের লেটেস্ট ওএস এবং হার্ডডিস্কের ক্ষেত্রে ম্যানুয়াল স্ক্যানডিস্ক চালানোর প্রয়োজনীয়তা প্রশ্ন সাপেক্ষ। নর্টন সি্স্টেম ওয়ার্কসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য



৩) হার্ডডিস্ক সতর্কতার সাথে ইনসার্ট ও রিমুভ করুন ।
৪) হার্ডডিস্ক বহনের সময় হার্ডডিস্কের কভার ব্যবহার করুন ।
৫) হার্ডডিস্ক সমান্তরালভাবে কেসিং-এর সাথে সেট করে হার্ডডিস্ক টু হার্ডডিস্ক কপি করবেন ।

বর্তমানের সস্তা কিন্তু উচ্চধারনক্ষমতার পোর্টেবল ইউএসবি ড্রাইভের কারনে হার্ডডিস্ক খুলে বহন করার দিন আর নাই


৬) হার্ডডিস্কের উপর ময়লা জমলে পরিষ্কার করুন ।

কেসিং খুলে হার্ডডিস্কের উপরের ময়লা পরিস্কার করার কথা আগে কখনো শুনেছি বা কোথাও দেখেছি বলে মনে পড়েনা। একজন সাধারন ইউজার কেনো কেসিং খুলবে হার্ডডিস্কের কাভার পরিস্কার করার জন্য!
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: নর্টট সিস্টেম ওয়ার্ক -এর লেটেস্ট ভারশন লেটেস্ট অপারেটিং সিস্টেমের (ভিস্তা/ এক্সপি) চেয়ে হার্ডডিস্কে বেশী সমস্যা দূর করে ।

ভাইয়া আমার দেখা অনেকে এখনও হার্ডডিস্ক টু হার্ডডিস্ক কপি করে (যদিও আগের তুলনায় ব্যবহার কম) । কারন বেশী ডাটা হলে ফ্লাশ ড্রাইভ দিয়ে বার বার স্থান্তরিত করার ঝামেলা থেকে মুক্ত পেতে । হ্যাঁ এখন ফ্লাশ ড্রাইভের দাম কম এবং সাইজ বেশী হয়েছে, কিন্তু সবার প্রয়োজন বৃদ্ধি পেয়েছে । আগে পাঁচ বছর আগে যেখানে ৪০গিগা হার্ডডিস্ক ব্যবহার কর হত সেখানে এখন ব্যবহার করা হয় ২৫০ গিগা ।

২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ আমার জন্য লেখা ।

৪. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৬
অক্ষর বলেছেন: আরবেরা যখন গুহায় থাকতো আর খাজুর খাইতো তখন চলতো এইসব পদ্ধতি, এখন না
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ মোঃ নাজমুল হাসান

৮. ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: আগ্রহ নিয়ে শুরু করেছিলাম। ভালো লাগেনি। দুঃখিত।

 

মোট সময় লেগেছে ১.০১৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ