ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত- ৪

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১১

শেয়ারঃ
0 0 0

[ ৩য় অংশের পর ]
ডাটাবেজ সার্ভারঃ
বেশিরভাগ ওয়েবসাইটেই কোনো না কোনো ডাটাবেজ সার্ভার ব্যবহার করে হয় । এর ফলে তথ্য জমা রাখা, বের করে আনা, সার্চ করা সহজতর হয় । আবার অনেক ক্ষেত্রে ডাটাবেজই মুখ্য, ওয়েবসাইটি শুধু ডাটা প্রর্দশন করে । আপনি যে ডাটাবেজ সিস্টেম ব্যবহার করবেন আপনার ওয়েব হোস্টিং কোম্পানিকে অবশ্যই সেটা সাপোর্ট করতে হবে । সবচেয়ে জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)- এর মধ্যে রয়েছে মাইএসকিউএল, ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার ২০০৫ ইত্যাদি । ওয়েবসাইট ডিজাইন ও হোস্টিং করার আগে সিদ্ধান্ত নিতে হবে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে কোনটি ব্যবহার করবেন । কারন এর সাথে স্ক্রিপিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার ও ওয়েব সার্ভারের অপারেটিং সিস্টেমও জড়িত ।


ওয়েব সার্ভারের অপারেটিং সিস্টেমঃ
এটা খুবই প্রয়োজনীয় একটি বিষয় । কারন, এর ওপর নির্ভর করে কোন ডাটাবেজ ম্যানেজমেন্ট সার্ভার ও কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন । ওয়েব সার্ভারগুলোতে মূলত তিনটি অপারেটিং সিস্টেম ব্যবহার হয় : লিনাক্স, উইন্ডোজ আর ইউনিক্স । লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে পিএইচপি, পার্ল, পাইথন এবং অন্যান্য ইউনিক্সভিত্তিক স্ক্রিপিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় । সাধারণত মাইএসকিউএল এবং পোষ্টপ্রিএসকিউএল ডাটাবেজ সার্ভার এক্ষেত্রে জনপ্রিয় । আর উইন্ডোজনির্ভর ডট নেট, এএসপি এবং মাইক্রোসফটের অন্যান্য টেকনোলজি ভালো সাপোর্ট করে । ইউনিক্সনির্ভর সার্ভারের ফিচারগুলো অনেকটাই নিনাক্স নির্ভর সার্ভারের মতোই । জেএসপি এবং ওরাকল-এর সাপোর্ট সব প্লাটফরমেই সম্ভব । সাধারণত দেখা যায় নিনাক্স বা ইউনিক্স নির্ভর সার্ভারে ওয়েব হোস্টিং খরচ উইন্ডোজ ভিত্তিক সার্ভারে হোস্টিংয়ের খরচ তুলনায় কিছুটা কম । কোন ধরনের প্লাটফরমে কাজ করবেন, তা আপনার প্রয়োজন ও ব্যবহার করা টেকনোলজির ওপর নির্ভর করবে ।

শেয়ারড নাকি ডেডিকেট সার্ভারঃ
মূলত দুই ধরনের হোস্টিং সার্ভিস আছে- শেয়ারড এবং ডেডিকেটেড । দাম ও পারফরমেন্সের বিশাল পার্থক্য জড়িত এখানে । শেয়ারড হোস্টিংয়ের ক্ষেত্রে একই ওয়েব সার্ভারে একাধিক ওয়েবসাইটকে হোস্ট করা হয় । ফলে খরচ অনেক কম হয় । কিন্তু এর ফলে স্টোরেজ ক্যাপাসিটি ও ব্যান্ডউইডথ সবার মধ্যে ভাগ হয়ে যায় । কারন, একটি সার্ভার সব ওয়েবসাইটের সব ভিজিটরকে হ্যান্ডেল করে । যদি আপনার ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা এক হাজারের নিচে হয়, তাহলে এ ধরনের সার্ভিস বেছে নিতে পারেন । আর অন্য ধরনের সার্ভিস হলো ডেডিকেটেড হোস্টিং । এক্ষেত্রে একটি ওয়েব সার্ভারে শুধু একটি ওয়েবসাইই হোস্টিং করা হবে । ফলে স্টোরেজ, সিপিইই আর নেটওয়ার্কের পুরো ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় । এটি বেশ ব্যয়বহুল । প্রতিমাসে ন্যূনতম ৮০ থেকে ১০০ ডলার খরচ হয়ে থাকে ।

ম্যানেজড না আনম্যানেজডঃ
ডেডিকেটেড সার্ভার আবার দু’রকমের হয়ে থাকে: ম্যানেজড এবং আনম্যানেজড । ম্যানেজড সার্ভারের সব ঝামেলা হোস্টিং মোম্পানি নিজ দায়িত্বে সশাধান করে, আপনি শুধু অ্যাডমিন প্যানেলে গিয়ে বেসিক কনফিগারেশনটুকু করে দেবেন । যেমন ডোমেইন, মেইলবক্স সেটিংস ইত্যাদি । কিন্তু সার্ভার কনফিগার করা ও মেইনটেইর করার কাজগুলো হোস্টিং কোম্পানিই করে দেবে । আনম্যানেজড সার্ভারের ক্ষেত্রে সবকিছু আপনাকে ম্যানেজ করতে হবে । আপনি সার্ভার কনফিগার ও মেইটেইন করা, প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করা, ডোমেইন কনফিগার করা, মেইলবক্স সেটিংস করা সবই করবেন । এমনকি সিস্টেম সফটওয়্যারকে নিয়মিত আপডেট করতে হবে, যেন তা হ্যাকারদের আক্রমনে না পড়ে । এ অপশনটুকু ইউনিক্স অ্যাডমিনিস্ট্রেশন ব্যবহারকারী লোকেদের জন্য । এটা তুলনামুলক অনেক কম খরচবহুল ।




১ম অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
২য় অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
৩য় অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
শেষ অংশ পড়তে এখানে ক্লিক করুন ।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২২
রনি৪৪৬ বলেছেন: আমাকে একটা তথ্য দেন। অনেক ফ্রী হোস্টিং সাইট রয়েছে। আমি যদি ডোমেইন নেম কিনে অই ফ্রী হোস্টিংকে ব্যবহার করতে চাই তাহলে করতে পারবো? নাকি পারবো না?
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: ডোমেইন নেম কেনার সময় কোম্পানির কাছ থেকে নিশ্চিত হয়ে নেন, যে আপনি অন্য কোম্পানির মাধ্যমে হোস্টিং করতে পারবেন । যদি আপনি এ সুবিধা পান তবে ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারবেন । তবে আশার কথা বেশীর ভাগ কোম্পানি এ সুবিধা দিয়ে থাকে ।

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ আগমন ।

৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮
ফিউশন ফাইভ বলেছেন: ভালো পোস্ট। অনেক তথ্য জানা যাচ্ছে। আরো লিখুন হোস্টিংয়ের খুঁটিনাটি বিষয়-আশয় নিয়ে।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ ফিউশন ফাইভ ।

৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৩
নিঃসঙ্গ বলেছেন: খুব সহজ সুন্দর করে লিখছেন তাই প্লাস।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ নিঃসঙ্গ ।

৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
ক্যামেরাম্যান বলেছেন: ডোমেইন নেম কেনার সময় এমন কোম্পানির কাছ থেকে কেনা উচিত, যারা ডোমেইন এর পূরো কন্ট্রোল কাষ্টমার কে দিয়ে দিবে। তাহলেই যেকোন ডোমেইন এর সাথে যে কোন ফ্রি হোষ্ট ব্যবহার করা যাবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে হোষ্টিং কোম্পানি আপনাকে এড-অন ডোমেইন সুবিধা দিবে কিনা। @রনি৪৪৬
৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৫
ক্যামেরাম্যান বলেছেন: আগের গুলোও পড়লাম। ভাল লেখা, চালিয়ে যান।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ক্যামেরাম্যান ।

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ মদন ।

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভেংচুক ।

৯. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আচ্ছা ভাই আমি একটা হোষ্টিং খরিদ করছি ঐটা লিনাক্স অপারেটিংয়ে
চলে।
আমার কথা হলো আমি যে সাইটা অফলাইনে বানিয়েছি তা ফাইল ম্যানাজারের কোথায় আপলোড করবো।
ইমেজ ফোল্ডারটা কোথায় আপলোড করবো।

দয়া করে বুঝিয়ে বলবেন।ডাইনামিক সাইটের জন্য।

আমি এখনো আপলোড করি নাই।

প্লীজ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: আপনি আপনার হোস্টিং এ্যাকউন্টে প্রবেশ করলে ফাইল ম্যানাজার পাবেন । সেখানে আপনি আপনার ফাইগুলো পিসি থেকে ব্রাউজ করে সিলেক্ট করুন এবং আপলোড করে দিন । আপনার পিসিতে যেভাবে যে ফাইলগুলো যে ডিরেক্টরীতে আছে , সেভাবে আপলোড করবেন ।

৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: আপনার হোস্টিং কোম্পানির নিয়মাবলী পড়ে দেখুন ।

১০. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২
ক্যামেরাম্যান বলেছেন: "লেখক বলেছেন: আপনি আপনার হোস্টিং এ্যাকউন্টে প্রবেশ করলে ফাইল ম্যানাজার পাবেন । সেখানে আপনি আপনার ফাইগুলো পিসি থেকে ব্রাউজ করে সিলেক্ট করুন এবং আপলোড করে দিন । ....."

এখানে ভূল আছে। যে কোন জায়গাতেই আপলোড করলে হবে না। ফাইল আপলোড করতে হবে public_html ফোল্ডারে। এফটিপি এক্সেস থাকলে সেটাই ব্যবহার করা ভাল এবং অনেক বেশী সহজ।
২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ জাকি ফারহান । পরের পোষ্টগুলো খুব তাড়াতাড়ি পাবেন ।

 

মোট সময় লেগেছে ১.১৩২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ