ব্লগে আমার খুব বেশীদিনের অভিগ্গতা তা না। খুব অল্পদিন থেকেই আমি লিখছি সামহোয়ার ইন ব্লগে।তবে পড়ছিলাম অনেকদিন থেকেই। আমার কাছে একটা ব্যাপার খুব অদ্ভূত লেগেছে যে বাংলাদেশীরা যেখানেই যাকনা কেন, যেভাবেই থাকুক না কেন, রাজনৈতিক পরিচয়ে পরিচিত তাঁরা হবেই। আমি যেটা বলতে চাছ্ছি সেটা হল রাজনৈতিক বিভাজন তাঁদের মাঝে হবেই। আমি অবশ্য এতে খুব খারাপ কিছু দেখিনা বরং এটার ভাল দিক হলো আমাদের মানুষদের রাজনৈতিক চেতনা খুবই প্রবল।
তবে আমার যেখানে খারাপ লাগে সেটা হল রাজনৈতিক মতদৈ্বততা ধীরে ধীরে প্রচন্ড শত্রুতার দিকে মোড় নেয় আর এই শত্রুতা সৃষ্টি করে বিভাজন যে বিভাজন ভয়ংকর। একজন আরেকজনকে দেখে মুখ ফিরিয়ে নেয়া, কুশল বিনিময় না করা-এসবের জন্য আমাদের প্রাক্তন দুই নেত্রীকে আমরা অনেক সমালোচনা করেছি। ব্লগেও দেখি কয়েকজন আছেন যারা বিশেষ রাজনৈতিক মতাদশে'র অনুসারী এবং তাঁরা দুই দলে বিভক্ত। সবচেয়ে পীড়াদায়ক ব্যাপার হছ্ছে এই দুইটি শিবির একজন আরেকজনকে কোনভাবেই সহ্য করতে পারেনা। অশ্লীল গালিগালাজ পয'ন্ত করা হয়। কি অদ্ভূত!!সংকীন' বাংলাদেশের ই একটি মিনিয়েচার যেন আমাদের এই ব্লগ।বাংলাদেশেও মুষ্টিমেয় গলাবাজদের জন্য সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষেরা কোনঠাঁসা, ব্লগেও দেখছি এই বিশেষ পরিচয়ে পরিচিত দুই দল ব্লগার এর চাঁপে সাধারণ ব্লগাররা কোনঠাঁসা।
আমার এই লেখা নিতান্তই আমার ব্যাক্তিগত অবজাভে'শন। কাউকে আঘাত করার জন্য এই লেখা নয়। আমি শুধু চাই বাংলাদেশের মানুষ ক্ষুদ্র রাজনৈতিক পরিচয়কে ছাঁপিয়ে উঠুক, হয়ে উঠুক রাজনৈতিক চেতনাধারী সত্যিকারের মানুষ, সত্য কে যারা ভয় পায়না, বাংলাদেশ কে সমৃদ্ধশালী করা এবং উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ইছ্ছা হবে যাদের মূল চাঁলিকাশক্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



