হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম কেঁপে জেগে উঠলাম।শব্দের উৎস খুঁজে পেতে মোটেও দেরী হলনা।ঘুমানোর আগে টিভিটা বন্ধ করা হয়নি, আর এখন সেখানে বাংলা ছবি চলছে যেখানে অলমোস্ট ছাগলের মত এক লোক, চিৎকার করে বাবার হত্যার প্রতিশোধ নেবার কথাক বলছে।রিমোট না থাকায় উঠে বন্ধ করতে হল টিভিটা।একটা গালি দিলাম যেই লোক এই ছবি চালাচ্ছে।আবার টিভি টা ছাড়লাম, চ্যানেল চেইন্জ করলাম, দেখলাম হিন্দী কোন একটা ছবি চলছে যেখানে সালমান খান একটা সী স্কুটারে ছুঁটছে আর তাঁর পেছনে একটা মিসাইল টাইপের কিছু ছুঁটছে। সালমান খান ও চিৎকার করছে, সাথে চিৎকার করছে গোবিন্দ আর কয়েকটা ছেলে মেয়ে। বিরক্ত লাগছে দেখতে। আমি বেড়িয়ে এলাম দরজা খুঁলে। দরজায় তালা লাগিয়ে চলে গেলাম সামনের ডেকে।
চাঁদের আলো বেশ আলোকিত করে রেখেছে নদীটাকে। অদ্ভূত সুন্দর লাগছে নদীর পানিতে চাঁদের আলো।বাতাসে একটু শীত শীত ভাব। বেশ ভাল লাগছে দূরে অন্ধকারের দিকে তাঁকিয়ে থাকতে।
বরিশাল গিয়েছিলাম। ফিরছিলাম ঢাকার দিকে। প্রচন্ড ক্লান্ত শরীরটা। বরিশাল যাওয়ার কারণটা আমার এক কাজিনের ম্রিতু্য। হঠাৎ করে একজন মানুষ মারা গেল, আমি সহ আত্নীয়রা ছুঁটলাম বরিশালে।বরিশালে ছিলাম কুল্লে ৭ ঘন্টা। ঢাকা থেকে সকাল ৭ টায় রওনা দিয়ে বরিশাল পৌঁছেছি ১২টার দিকে। সারাদিন জানাজা, কবর দেয়া সব করে ৭:৩০ এ আবার লন্চে কারণ পরেরদিন অফিস করতে হবে।শোক এর আয়ু যে বড় কম। যে যাওয়ার সে তো চলে গেছেই, শুধু শুধু একটা দিনের ছুটি নষ্ট করে লাভ কি!!!!
ইদানীং বরিশাল যাওয়া হয় শুধু কেউ মারা গেলেই। গত ৫ বছরে যতবার বরিশাল গিয়েছি, প্রতিবারই ঐ একই কারণ।এমন কিছু রিলেটিভস আছে যাদের সাথে এখন শুধু দেখা হয় কেউ মারা গেলে। "আরে তুমি উমুকের ছেলেনা?কত বড় হয়ে গেছ!!তুমুক যেবার মারা গেল তখন তো অনেক ছোট দেখেছি!!!"এরকম কথোপকথন খুব শোনা যায় ইদানীং মরাবাড়িতে।
কাজিনদের সাথে অনেকদিন পর দেখা। একটু কান্নাকাটির পর দেখলাম ছোট ছোট গ্রুপে গল্প চলছে। খুব শব্দ করে না হলেও হাসিও শুনলাম বেশ কয়েক বার।
লন্চ জানি' আমি বরাবরই খুব উপভোগ করি, এবারও করলাম । খুব ভাল লাগল ডেকে বসে বউকে ফোন করলাম যখন। ওকে সতি্য খুব মিস করছিলাম।এরপর কেবিনে ঢুকে আবার টিভি ছাঁড়লাম। হিন্দী ছবিটা পুরোটাই দেখলাম। খুব ভাল না লাগলেও কয়েক যায়গায় হাসলাম ও।
সারাদিন অনেক কিছুই করলাম।অনেক স্ম্রিতিচারণ করলাম অনেকের সাথে। অদ্ভূত ব্যাপার!! শুধু আমার মরে যাওয়া বোনটাকেই মনে পড়ল না একবারো।পাষাণ হয়ে গেছি কি আমি, আমরা?কেউ কাঁদলেই বলেছি কেঁদ না ওঁর আত্না কষ্ট পাবে।সতি্য কি তাঁই? নাকি কান্নার শব্দ শুনতে ভাল লাগছিলনা গল্পের ফাঁকে ফাঁকে। এমন কেন হয়ে যাচ্ছি আমরা সবাই???
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



