গতকাল আমার পোষ্ট এ আমি নিজের সাথে মানুষের অনুভূতি নষ্ট হয়ে যাওয়া নিয়ে লিখেছিলাম। আমার কেন যেন মনে হয়েছিল যে ধীরে ধীরে আমার আর আমার চারপাশের সকল মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আমার এরকম মনে হওয়ার কারণ ও আছে। আমরা দেখেছি মানুষের অসহায়ত্বের সুযোগে অন্যমানুষ কিভাবে সুবিধা আদায় করে, আমি দেখেছি মূমূষু' রোগীকে শুঁইয়ে রেখে টাকার জন্য ডাক্তার নামের কিছু পাষন্ডের অপেক্ষা, আমি দেখেছি ছিনতাইকারীর কবলে পড়া আমাকে অবাক হয়ে মানুষ দেখেছে কোন সাহায্য করা ছাড়া আর ছিনতাইকারী চলে গেলে এসে আমার বোকামীর জন্য আমাকে ঘিরে ধরে উপহাস করা, আমি আরো দেখেছি কারফিউ তিন ঘন্টার জন্য যখন উঠে গেল তখন শেষ ঘন্টায় মহাখালী বাসস্ট্যান্ডে একটি মেয়ে যখন বাসা থেকে গাড়ি আসতে দেরী হয় বলে অপেক্ষা করে তখন তাঁকে সাহায্য না করে কিছু লোকের আজেবাজে কথা বলা, এরকম আরো কত কি!!!!
তবে আজকে খুবই ভিন্ন এক অভিগ্গতা হল। আমি যখন গুলশান থেকে মতিঝিল আসছিলাম তখন মহাখালীর জ্যাম এড়ানোর জন্য বেগুনবাড়ী নামের একটা ছোট রাস্তায় ঢুকেছিলাম। ঢুকে দেখলাম প্রচন্ড জ্যাম গলির মধ্যে।মনটাই বিষিয়ে উঠল। হঠাৎ করে রাস্তার পাশের একটা গতে' পড়ল আমার গাড়ী। কোন ভাবেই আর উঠেনা। এদিকে আমার গাড়ির জন্য প্রচন্ড জ্যাম এর সৃষ্টি হয়ে গেল ঐ যায়গায়।কেউ কেউ গালি ও দিলো শুনলাম। এসি ফুল এ দিয়েও দেখি আমি ঘামছি। অনেক ভাবে চেষ্টা করতে লাগলাম কিন্তু কিছুতেই কিছু হয়না। এর মধ্যে হঠাৎ করে নিম্নবিত্ত কিছু মানুষ আমার গাড়ীর কাছে এলো আর অনেক কষ্ট করে আমার গাড়ীর চাঁকা তুলে দিল। গাড়ীর চাঁকা জোরে ঘোরার কারণে কাঁদা পানিতে ভিঁজে গেল ওঁরা। কিন্তু সরে গেলনা। আমার গাড়ী ওঠার পর আমি গাড়ী একপাশে রেখে ওদের ডাকলাম। কিছু টাকা বের করে দিতে গেলাম কিন্তু ওরা রাজী হলো না। ভাবলাম হয়তো কম হয়ে গেছে, আরো কিছু টাকা নিয়ে দিলাম, কিন্তু ওরা হাঁসিমুখে আমাকে ফিরিয়ে দিল, বলল-স্যার টাকা লাগবেনা।আমি জোর করে তবুও কিছু টাকা দিয়ে এসেছি ওদের হাতে। কি অদ্ভূত!!!!সব মানুষ তাহলে অনুভূতি শুন্য হয়ে যায়নি, তাইনা???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



