একেকটা দিন চলে যায়, আর কিছু না কিছু হারিয়ে যায়। যত বড় হচ্ছি হারিয়ে যাওয়া জিনিষ, হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া সময় ইত্যাদি সব হারিয়ে যাওয়াদের তালিকাটি বড় হচ্ছে। জীবনপ্রবাহের গতি হয়তো আমাদের বুঝতে দিচ্ছেনা এই হাঁরিয়ে যাওয়াদের হারানোর বেদনা, কিন্তু একটু সময় চুরি করে নিয়ে যদি চিন্তা করি, কেমন যেন হু হু করে ওঠে মনটা।
হঠাৎ করেই সেদিন মনে পড়ল সিরাজ ভাই এর কথা। সিরাজ ভাই ছিলেন বরিশালে আমার পাড়ার এক দোকানের মালিক। আমার ছোট বেলায় সিরাজ ভাই ছিলেন যেন প্রিথিবীর সবথেকে ধনবান ব্যাক্তি। মনে হত সিরাজ ভাই এর কাছে আছে বল, শাটল কক', ছোট খেলনা, কোল্ড ড্রিংকস, মজার বিস্কিট এসবের খনি। আমার শিশু মন ব্যাবসায় বলে কোন জিনিষের অস্তিত্ব তখনো বোঝেনি। কিন্তু সিরাজ ভাই এর কথা সেদিন মনে পড়ে যখন গেল তখন প্রথমে আমি সেই ছোটবেলার আবেগ অনুভব করেছিলাম। হঠাৎ করেই মনে হয়েছিলো অনেক বড়লোক সিরাজ ভাই এর কথা যদিও তিনি সেটা নন।
আমার হারিয়ে যাওয়া বন্ধুদের কথা মনে পড়ে যায় মাঝে মাঝে। খুব কাছের বন্ধু না হলেও ফয়সাল নামের একটি ছেলের কথা মনে পড়ে। একদিন ফুটবল খেলার সময় ওর সাথে মারামারি হয়েছিলো। দোষটা মনে হয় আমার ই ছিল। তাঁর কিছুদিন পর একটা দুঘ'টনায় ছেলেটা মারা যায়। হারিয়ে যায়। ক্ষমা চাওয়া আর হয়নি আমার।
এরকম যদি তালিকা করতে থাকি, সে তালিকার কোন শেষ হবেনা। কারণ প্রতিদিন, প্রতিক্ষণ কাউকে না কাউকে, কিছু না কিছু হারাচ্ছি শুধু। একদিন আমিও হারিয়ে যাবো কারো জীবন থেকে, কেউ হয়তো আমাকে ভাববে, হ্য়তো না।
(শিরোনামটি অণ'ব এর একটি গান থেকে ধার নেয়া)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



