দোস্তরা আমার, আজকে খুব বেশী মনে পড়তেছে তোদেরকে?কেমন আছস তোরা?শালারা তোগোরে ধইরা একটা একটা পিএল দিতে ইচ্ছা করতেছে। সবাই এমন ব্যাস্ত হইয়া গেলি?অবশ্য আমি আর কি কমু, আমি নিজেই তো নয়দিন গেলে দশদিনের দিন তোগোরে একবার মনে করি।নাহ দোস্তরা কথাটা ঠিক কইনাই। বিশ্বাস কর প্রতিদিন তোগোরে মনে করি, প্রতিদিন তোগোরে মিস করি। যখনই আমগো সেইসব দিনের কোন গান শুনি তখনই মনে হয় কলাভবনের ২০৬৭ নম্বর রুমে আমগো সেইসব সংগীত আড্ডা। মহীনের ঘোড়াগুলির গান এর কথা মাঝে মাঝে এই ব্লগে কেউ কেউ লেখে। আমার মনে পইড়া যায় সেইযে রেজার বাসায় (খুব সম্ভবত ৯৭ এর দিকে) রেজা কইল "তোগোরে একটা নতুন গান শুনাই", এরপর "পৃথিবীটা নাকি ছোট হতে হতে"গানটা শুনাইলো, আমরা ঐদিন কোলকাতার কিছু ব্যান্ডের গানের ভক্ত হইলাম, পরেরর চার বছর সব আড্ডায় অনেক গানের সাথে এই গান গুলি খুব গাওয়া হইতো মনে আছে। দোস্তরা খুব মিস করি রেজার গিটার, জেরীনের গান, সাজ্জাদের কবিতা আর গান, নিঝ'রের শয়তানী আর তোদের সংগ।
তোগো মনে আছে জুনুন এর কনসাট' দেখতে সেকেন্ডইয়ার ফাইনালের আগের রাতে সব আমি' স্টেডিয়ামে গেছিলাম?আরে কতো সহজে তখন কতকিছু করতে পারতাম, আর এখন এক পা দিতে হইলে কত চিন্তা করতে হয়!!!মেডিকেল কলেজ অডিটোরিয়াম এ জেমস এর কনসাট' এর কথা মনে আছে? ঐদিন রেজার আইবিএর রেজাল্ট দিলো। রেজাল্ট এর আগে সবতে মিলা গেলাম কনসাট' এ।ওহ কি যে দারুণ সময়।
মাঝে মাঝে সিলেট আর কুয়াকাটা টুরের ছবি গুলি দেখি, আহারে বার বার ফিরে যেতে চায় মন সেইসব দিনে।
ঐ মনে আছে গরীব চত্বরে আড্ডা দেয়ার সময় কফি হাউজের ঐ আড্ডাটা আজ আর নেই গানটার পেরোডী করলাম সবাই মিলে, কত হাসাহাসি তাইনা? কিন্তু দেখ আজকে সবাই ঠিকই অনেক দূরে চলে গেছি।
এমি আপুদের ফেয়ারওয়েল এর দিন টিএসসি তে যখন কফি হাউজের ঐ আড্ডাটা গানটা আমরা করলাম, সেদিনের কথা মনে আছে? গানটা শেষ করার পর মনজুর স্যার আর ফকরুল স্যার যে প্রশংসা করলেন মনে আছে?মনজুর স্যার বলছিলেন যে "আমাদের ইংলিশ ডিপাট'মেন্ট টাও একটা কফি হাউজ আর তোমরা কেউ নিখিলেশ, কেউ মইদুল, কেউ সুজাতা, কেউ রমা রায়, কেউ ডি সুজা, কেউ অমল। আর আমরা টিচাররা হলাম কফি হাউজের ওয়েটার"।সেদিন খুব হেসেছিলাম, এখন বুঝতে পারছি কত সত্য কথা বলেছিলেন স্যার সেদিন।
লিখতে ইচ্ছা করছে অনেক অনেক কিছু, কিন্তু এখন আর সমুয় নাই, মিটিং আছে একটা।যেতে হবে। মেইল করিস শালারা। ফোন করিস। সাজ্জাদের বিয়ে আসছে, খুব মজা করুম চিন্তা করতেছি। রেজা আইতে পারবি বইলা মনে হয়না।মামু সিডনী আর ঢাকা খুব বেশী দূরত্ব না। আয়া পড়। ভাল থাকিস সবাই।
(ইমেইলটা বন্ধুদের লিখলাম। সবার সাথে একটু শেয়ার করলাম সেই সুন্দর দিনগুলির স্ম্রিতি।)
_uacct = "UA-2747538-1";
urchinTracker();
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



