এবার ঈদের ছুটি কাঁটালাম অনেক গান শুনে।বেশ কিছু সিডি কেঁনা হয়েছিলো। সবথেকে ভালো লাগলো ঝালমুড়ি-১ ও ২। দারুণ কম্পোজিশান ছিল অন'ব এর। আর নতুন নতুন শিল্পীরা বেশ ভালো গান গেয়েছে এলবামটিতে।যারা গান শোনেন কিন্তু এই এলবামটি শুনেন নি অবশ্যই শুনবেন।
"নিয়ন আলোয় স্বাগতম" এলবামটি ও খুব ভাল হয়েছে। যদিও সবার ভাল লাগেনি এলবামটা। আসলে মিক্সড্ এলবামের সবগান ভাল হয়না সাধারণত। তবে এই এলবামের বেশীরভাগ গানই ভাল। মেঘদলের গানটা খুব ভাল। শিরোনামহীন এর গান ভাল হয়েছে। আরো বেশকিছু ভাল গান আছে।
জেমস এর তুফান এলবামটা আমাকে হতাশ করেছে। আরো ভালো কিছু আশা করেছিলাম জেমস এর কাছে। সেই কিশোর বয়স থেকে জেমস এর ভক্ত আমি, তাঁই তার কাছে আমার আশা টাও বোধহয় একটু বেশী। যাইহোক একেবারে খারাপ লাগবেনা জেমস ভক্তদের।
হাবীবের পান্জাবীওয়ালা শুনে মনে হয়েছে ভালো ও লাগে নাই খারাপ ও লাগেনাই।শুনলেও ক্ষতি নাই, না শুনলেও ক্ষতি নাই টাইপের এলবাম
দলছুটের জোছনা বিহার এলবামটা আমার বেশ ভালো লেগেছে। দলছুটের গানে সবসময় ভিন্ন একটা আমেজ পাওয়া যায়, যা ভাল লাগে।
বালাম এর গানগুলি ভাল হয়েছে। বালাম আগে রক আর হাড'রক গান করতো মনে হয়। এবার বেশ মেলোডিয়াস একটা এলবাম করেছে সে। তাঁর গায়কী ভাল, শুনতে ভাল লাগে, আর গানগুলি ভাল হয়েছে।
স্টইক ব্লিস-কি বলবো তাঁদের সম্পকে'? অনেকে বলেছে একদমই ভালো না। তারপরও শুনলাম। আমার খুব একটা খারাপ লাগে নাই। তবে সিডিটা আবার মনে হয়না ধরা হবে।যদি কেউ কখনো বাঁজায়, বা রেডিও টুডে বা রেডিও ফুতি' তে যদি বাঁজায় আমি রেডিও বন্ধ করে দেবোনা।
উপরে যা লিখলাম সবই আমার নিজস্ব রুচী অনুযায়ী। আমার সাথে পাঠক একমত হবেন কোন কথা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে গান নিয়ে অনেক কাজ হচ্ছে এবং প্রতিভাবান অনেক শিল্পী উঠে আসছে।বাংলাদেশের মিউজিক এর সাফল্য কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



