ওকে দাও ফিরিয়ে দাও..ওর সোনালী গিটার আর গিটারের ঝংকার(গানের কথায় ভুল থাকলে ক্ষমা চাই)

১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩০

শেয়ার করুন:                   Facebook

অবশেষে চলেই গেলে সন্জীব??? নাহ এমন আর ভালো লাগেনা। পছন্দের মানুষ গুলি এভাবে চলে যেতে থাকলে কার ভালো লাগে। সন্জীব এর গান "আমি তোমাকেই বলে দেব"-যখন খুব শুনতাম তখন ঢাকা ইউনির ছাএ আমি। আমার বন্ধু জেরিনের খুব প্রিয় গান ছিল এটি। জেরিন যখন সুমীর কাছ থেকে অনেক অনেক কষ্ট পেল, তখন জেরিন কে দেখেছি এই গানটি গাইতো আর ওর চোখ দিয়ে ঝড়ত জল।
জেরিন আজ নেই। চলে গেছে অনেকদিন হলো। ওর প্রিয় শিল্পী সন্জীব ও চলে গেলেন। জেরিন অনেক ভাল গান গাইত। আমাদের আড্ডায় জেরিন এর গান না হলে জমত না। আচ্ছা জেরিনের সাথে কি ওপারে সন্জীব এর সাথে দেখা হবে?জেরিন কি ওর প্রিয় শিল্পির কাছে ওর প্রিয় গানটা শুনতে চাবে?সন্জীব গান শুনালে তখন কি জেরিন এর কান্না ঝড়বে? সুমির কথা মনে করেই কাঁদবে জেরিন?সুমীকে সেদিন দেখলাম একটি চ্যানেলে খবর পড়ছে। ভালই তো আছে সে!!!কি দরকার ছিল ওর জেরিনের সাথে জড়ানোর। জেরিন কে শেষ করে দেয়ার কে জানে???
সন্জীবের গানের কথায় বলতে ইচ্ছে করে সৃষ্টি কতা'কে "-ওকে দাও ফিরিয়ে দাও, ওর সোনালি গিটার আর গিটারের ঝংকার"দাওনা ফিরিয়ে জেরিন কে..দাওনা ফিরিয়ে সন্জীব কে। ...

 

 

  • ০ টি মন্তব্য
  • ১৩৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 



 


আমি অতি সাধারণ, সংগ্রামী আমরণ, খেঁটে খাওয়া কোন যুবক, জানিনা, বুঝিনা, ছলনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬১০৪