আমার প্রিয় পোস্ট
- আল-কোরাআনের ভালো আয়াত সমূহ : পর্ব-১ //কুরআনের আয়াতের আলোকে আত্মসমালোচনা - ক্যাচাল
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- কিছু নাম ও তার অর্থ - িদদারুল আলম বাননা
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
আব্বুকে মনে পড়ে
১৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৯
আব্বুকে দেখিনা একদিন, দুইদিন, অনেক দিন। আসলে দেখিনা অনেক বছর। কতদিন বসিনা পাশে!অনেকদিন আব্বুর শরীরের ঘ্রান পাইনা। আর পাবোনা কোনোদিন। আর কোনোদিন পাশে বসা হবেনা। কোনদিন আর একসাথে হাঁটবো না আব্বুর সাথে। কোনদিন আর আব্বুর বকা শুনবোনা।আব্বু আমার অনেক দূরের কোন জায়গায় চলে গেছে। আর ফেরার পথ যেখান থেকে নেই।কোনদিন আর দেখা হবেনা আমার আব্বুর সাথে। এও বিশ্বাস হয়!!!আমি বিশ্বাস করিনা। আমি জানি আমার আব্বু আমার কাছ থেকে হারিয়ে যায়নি। এইতো কাল রাতেই তো স্বপ্নে দেখলাম। প্রায়ই তো দেখি-আমার কাছে আসে আব্বু, হাঁসে আমার সাথে, ঘুরতে যাই আমরা, কত না আনন্দ। স্বপ্নের পরে সকালে উঠে হঠাৎ মনে হয় এই এখনি হয়তো আব্বু ডাকবেন আমাকে। আমার ঘরে ঢুকে কপট রাগত স্বরে বলবেন, "তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা, এত দেরী করে যারা ঘুম থেকে ওঠে, তাঁরা কিছুই করতে পারেনা,"।
আজকে সম্ভবত "বাবা দিবস"। পৃথিবীর সব বাবারা ভাল থাকুক। পৃথিবীর বাইরে অন্য কোন জগতে যেসব বাবারা আছেন, আমার আব্বুর সাথে, তারাও ভাল থাকুক। আব্বু কি কখনো হারিয়ে যায়?দেখিনা তো কি হয়েছে ?আমার প্রতিটি মুহূতে' আমার আব্বু আমার সাথে থাকে। আব্বুকে বাবা দিবসের শুভেচ্ছা। "আব্বু তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা"। তোমাকে খুব মনে পড়ে।খুব..খুব...
(শিরোণামটি হুমায়ূন আজাদের বই এর নাম থেকে নেয়া/চুরি করা। তিনিও তো একজন বাবা। আমি জানি তিনি রাগ করবেন না বা করতেন না আমার এই চুরিতে।)
মুহিব বলেছেন:
আজকে "বাবা দিবস"
পলাশ রহমান বলেছেন:
অনেক দিন গড়িয়েছে বাবাকে দেখা হয়নি, কথাও না। হয়তো বাবার বুকের গভীরে জমে আছে ছোট্ট এক খন্ড অভীমানী বরফ!
মনযূর মান্নান বলেছেন:
আব্বু তোমাকে অনেক মনে পড়ে।


















