অনেক দিন আগে পত্রিকায় একটা টিপস পেয়েছিলাম। একটি ছোট কমান্ডের মাধ্যমে পেনড্রাইভ থেকে নিমিষে সব রকমের ভাইরাস গায়েব। জিনিসটা কাজের।
আসুন শুরু করা যাক-
প্রথমে দেখে নিন আপনার মোট ড্রাইভগুলোর শেষ লেটারটি কি। মনে করি g:। মানে পেন ড্রাইভ প্রবেশ করালে সেটি হচ্ছে h: ড্রাইভ
এবার
উইন্ডোজ কী চেপে ধরে R কী দ্বয় চাপুন। রান কমান্ড আসলে notepad লিখে এন্টার কী চাপুন। notepad চালু হবে। এবার নিচের লাইনগুলো উক্ত নোটপ্যাডে লিখুন।
h:
del *.exe/ah/s/q/f
del *.inf/ah/s/q/f
del "New Folder.exe"/s/q/f
del *.bat/ah/s/q/f
del *.cmd/ah/s/q/f
explorer h:
(যদি h: লেটার না হয়ে অন্য কোন লেটার হয়ে থাকে তবে নিচের কমান্ডগুলোর মধ্যে h: এর পরিবর্তে সেই লেটার লিখুন)
এবার Ctrl+S চাপুন। সেভ বক্স আসলে সেটি ডেস্কটপ লোকেশন নির্ধারণ করে ইচ্ছেমত ফাইন নেম দেয়ার পর ডট দিয়ে লিখুন bat।
মনে করি ফাইলটির নাম দিলেন soja তাহলে সেটি হবে soja.bat
ব্যাস কাজ শেষ।
এবার পেন ড্রাইভ প্রবেশ করান।
যদি সেটি অটোরান হয়ে থাকে তবে তা ক্লোজ করে আপনার ডেস্কটপের ব্যাট এক্সটেশনের (soja.bat) ফাইলটিতে ডাবল ক্লিক করুন। ভাইরাস থাকলে সব মুছে দিয়ে আপনার পেন ড্রাইভকে এটি এক্সপ্লোরোর করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

