কারো স্বপ্ন হবার ইচ্ছেয়
একদিন আবেগের চারা গেঁথেছিলাম তার হৃদয়ে
হৃদয়ে তার গেঁথেছিলাম আবেগ
দিয়েছিলাম তাকে হাজার কথার বায়না
দিয়েছিলাম তাকে স্নিগ্ধ পরশ
পরশ দিয়েছিলাম খানিকটা উষ্ণও
কারো ব্যর্থতার আকাশে নক্ষত্র হবার ইচ্ছেয়
একদিন তাকে বিরহ দিয়েছিলাম
দিয়েছিলাম দু’বর্নের পাথর সম আঘাতও
আঘাত তার ওই খানে লেগেছিল
যেখানে ফুল ফুটত , যেখানে সুবাস ছড়াতো
কারো নির্ভরতার প্রতীক হবার ইচ্ছেয়
একদিন তার সঙ্গী হয়েছিলাম
সুখ পৃষ্টায় হাত বুলিয়েছিলাম
বুলিয়েছিলাম হাত; দুঃখ পৃষ্টাতেও
সে বন্ধু ভেবেছিল
ভেবেছিল এ আবেগের চারা
খুব ধীরে ধীরে বেড়ে উঠেছিল সে চারাটি
দু-কুড়ি পাতা থেকে আস্ত এক ডাল;
চন্দ্রাহৃত কোন নিশিতে হঠাৎ জেগেছিল তার সন্দেহ বেতাল
দিন গুনে গুনে আগমনি বসন্তে ফুল ফোটার অপেক্ষায় ছিলাম
ছিলাম সুবাস ছড়িয়ে দেয়া দমকা বাতাস হবার
আমার অপেক্ষারা একসময় নীল হলো
ফুল নয় শুধু পড়ে থাকা পাপড়ি গুলো আমায় ডেকে গেল
নদী সমুদ্রে মিশতে পারে; আলো আধারে
ভেঙে যাওয়া মন কি ফিরে যায় ভালোবাসার নীড়ে
এখন কারো শত্রু“ হবার অপেক্ষায় আছি
কাচের হাতে ধ্বংস হবার অপেক্ষায় আছি।
--------------------------------------------------------------------------
অনেক কবিতাই পড়বার সময় ভালো লাগে না। অনেকেই আবার কবিতায় চোখ বুলিয়েই চলে যায়। কিন্তু অনেকেই কবিতা শুনতে পছন্দ করেন! কবিতা যত খারাপই হোক আবৃত্তি অবস্থায় শুনতে ততটা খারাপ লাগে না.......... তাই এই কবিতাটির আবৃত্তি দেয়া হলো
কবিতাটি আবৃত্তি করেছেন - মনবন্দি -
কবিতাটি ডাউনলোড করার লিংক
কারো শত্রু হবার অপেক্ষায় আছি
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



