প্রেম চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে বুকের জমিন
ছিড়ে দিয়ে যাচ্ছে জমানো স্বপ্নের নথিমালা।
প্রেম চলে যাচ্ছে, আর কারো মিথ্যে প্রতিশ্রুতির উপকৌটন খুলে দেখবো না,
আর কারো উপহাসের গাছে তিরস্কারের ফুল হবো না।
প্রেম চলে যাচ্ছে, আগুনমুখো কথামালা লেলিহান শিখা হয়ে জ্বলে উঠবে,
কারো হাত বা আচঁল ছোঁয়ার ছোক-ছোকানি আর থাকবে না।
প্রেম চলে যাচ্ছে অবাধ্য হতে বাধা আর থাকছে না,
আ্যাসট্রে ভরে উঠবো নিকোটিন দন্ডের জীবন্ত ভাস্কর্যে
প্রেম চলে যাচ্ছে,
ভেসে যাচ্ছি স্রোতে, দ্বীচারিনী হবার তেষ্টা কিন্তু থাকছে না।
চলে যাচ্ছে প্রেম, সব লক্ষ্য নিয়ে-অলক্ষ্যের পথে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


