somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তগদ্যঃ এখন কবিতা লিখতে হবে অন্তত অভিমান জমা রাখার জন্যে হলেও

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আজকাল অপারগতার কথা কাউকে বলতেই ভয় হয়। ভয় হয় যাকে বললাম তাকে কথার ভার দিয়ে ফেললাম না তো? কথার ভার খুব বড় বেশি ওজনদার না হলেও জলের ভারের চেয়ে কম কিছু নয়। আর সে জন্যই আজকাল দেয়ালে পিঠ ঠেকে গেলেও অপারগতার কথা প্রকাশ করা হয়না আমার। সেই এত্তটুকুন বয়স থেকে নিজেকে ঢেকে রাখার স্বভাব আমার। সময়ে-অসময়ে ভেবে বসি যেন আমি ঝিনুকের পুত্র। শক্ত খোলসের ভেতরই থাকুক না হয় আমার বাসনা। দুনিয়া জোড়া আলোর ছটায় কত রুপ যে ভেসে বেড়ায় এক-একটিবার স্বাদ জাগে দেখি চোখ মেলে আবার মনে পড়ে যায় সেই কথা আমি যে ঝিনুক পুত্র।

নিজেকে নিয়েই যতো ভয়, তারপর নিজেকে নিয়ে ক্ষয়। একসময় অচলাবস্থা। নিজেকে নিয়ে কত কি ভাবা। হেরে যাবার গল্প বলতেও সেই অপরাগতা। তারুণ্যের দিন ফুরোবার পর একটা হিল্লে হয়ে গেলো। যখন হেরে যাই তখন ডুবে থাকি রবীন্দ্রনাথে। মনে মনে একটা কথা ঠিক তোলা থাকে, ডুবে যাবার আগে ঠিক একবার বিস্ফারিত হবো।

আজকাল ছেলেবেলাকার কাঞ্চনজংঘা আর ডাকে না, তারচে ডুবে যাই নাগরিক অর্থহীন আনন্দে। সেই সাথে পান করি মৃত সুধা যা জমে থাকে নাগরিক প্রতিবেশীদের রন্ধ্রে রন্ধ্রে। ঢোল-ঢেউ এর জীবনে দন্দ না থাকলে ছন্দ দিয়ে কি হয়? সে কথা ঘুরপাক খায় মাথায়। নিরানন্দ আছে বলেই তো আনন্দের এত জয় জয়কার। সব্বাই যদি আনন্দকে ভালোবাসে তাহলে নিরানন্দের কি হবে?

কাছে পিঠের বন্ধুরা অবশ্য বলে আমি হাহাকার এর ঝাঁকা মাথায় করে ফেরি করি। আরো বলে আমি নাকি হতাশ নগরের রাজকুমার হয়ে আছি এই দিনগুলোতেও। সব হয়তো ঠিক নয়, তাই মাঝে মাঝে ওদের কথায় কতকটা আনন্দ ঢেলে দিয়ে বলতে ইচ্ছে করে আমি যেমন হতাশ তেমনি সবুজ। ওরা তো নাগরিক ভাবনায় মশগুল থাকার মতো নিজেকে তোলে রাখে তোলা বৃষ্টির ঝাঁপিতে, তাতে হয়তো ঠোটের কোনে হাসি থাকে কিন্তু তাতে প্রাণ থাকেনা। এর চে’ আমি যখন হাসি তখন পৃথিবী দুলিয়ে দিই।

ভেবেছিলাম কবিতা লিখবোনা, আর এ অপরাগতার কথা কাউকে বলবো না, কিন্তু যার কাছে অভিমান জমা রাখতাম সে বসন্ত ফুরোবার আগেই আমার সমস্ত স্বপ্নে আগুন ধরিয়ে দিল। তারপর এই গুণটানা, হাওয়া লাগাবার চেষ্টা করা। ফরিঙ তো নই, তাই বৃথা চেষ্টা কখনো সখনো দুর্দান্ত তৃষ্ণা জাগায়।

এখন কবিতা লিখতে হবে অন্তত অভিমান জমা রাখার জন্যে হলেও।




.............................................................................
১৩ ই এপ্রিল-২০১৩ খ্রিঃ
সুসং নগর
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×