আমার প্রিয় পোস্ট

তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি

উৎসর্গঃ বন্ধুকে...

১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৪

শেয়ার করুন:                   Facebook

তোর সাথে আর কখনো রাস্তায় হাঁটা হবেনা...অলস কোনো দুপুরে ফোন দিয়ে বলতে পারবোনা "চলে আয়"। বর্ষারা আরো কত বার আসবে-যাবে, শুধু তোর সাথে আমার আর বৃষ্টিতে ভেজা হবেনা। শীত রাত্রিরা সমাগত প্রায়...অথচ এবার আর কুয়াশা-সন্ধ্যায় তোর বাসায় আড্ডা দিতে যাওয়া হবে না। চারপাশের পৃথিবীটা সেরকমই থেকে যাবে, শুধু আমার সেল ফোন থেকে একটা নাম্বারে আর কখনো কল করা হবেনা।

তোর সাথে পরিচয়টা না হলেই হয়তোবা ভালো ছিলো।

সবাই বলে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হওয়াটাই নাকি জীবনের স্বাভাবিক ঘটনা, এজন্য মন খারাপ করার নাকি কোনো কারণ নেই। কিন্তু তবু কেনো জানি বার বার গলার কাছে দলামত কি একটা উঠে আসছে। প্রাণপণ চেষ্টা করছি কর্পোরেট দুনিয়ার আর সবার মত প্র্যাক্টিক্যাল হতে, কিন্তু আমি যে চোখ শুকনো রাখতে পারছিনা কিছুতেই !

বন্ধু, ক্ষমা করিস...ভালো থাকিস।

 

 

  • ১০ টি মন্তব্য
  • ১১৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০১
comment by: কঁাকন বলেছেন: বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে
আমার তনু জরোজর
মনে লয় ছারিয়ারে যাইতাম

+++
১৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ...পড়ার জন্য।

২. ১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৬
comment by: রাজ্ বলেছেন: দি নিউ লুক অফ বিডি টিউশন ডট কম ।

http://www.bdtution.com
৩. ১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১০
comment by: চিকনমিয়া বলেছেন: রাজ্ বলেছেন: দি নিউ লুক অফ বিডি টিউশন ডট কম
এইডা (রাজ্) কইথ্থুন আইলো? খালি এড করে
তুরে মাইনাচ
১৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: চিকনমিয়া, কেমন আছেন?

৪. ১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: এভাবে আমি যদি লিখতে পারতাম সিজার!

চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি...

মেসেজ পাঠিয়েছি, দেখে নিও।

রাজের সমস্যা কী?
১৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: রিয়াজ, তোমার চিন্তা এবং লেখনীশক্তির ধারেকাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না...অতএব আর লজ্জা দিও না আমাকে।

কোথাও থেকে ঘুরে আসা...বাদ দাও বরং, খামোখা মায়া বাড়িয়ে লাভ কি? এম্নিতেই স্মৃতির ভারে ন্যুব্জ আমি।

৫. ২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: কি হলো, কে চলে যাচ্ছে সিজার?
৩০ শে জুলাই, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: নাতিস চলে যায় রে ভাই। ও শুধু আমার বন্ধু না, আমার শরীরের একটা অংশও। তাই নিদারুণ ব্যাথা বোধ করছি।

তুমি ভালো থেকো।

৬. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: রাশেদ বলেছেন: কাহিনী কি!


আচ্ছা বুঝলাম।

 



 


সময় কেবলই আমার কাছ থেকে দূরে পালায়...
এ সময় আমার নয়...আমার নয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৭৪৭