আমার প্রিয় পোস্ট
- ফান পোস্ট: পা দিবেন না - ফয়সাল আকরাম
- নবীনদের জন্য - নাদান
- এইসিমেট্রিক - নুশেরা
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ভাবনা - বরুণা
- একটু নাহয় ভাবলি আমায়.........। - প্রতিফলন
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- রিলাক্সেশন টেকনিক - আহমেদ হেলাল ছোটন
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- মঞ্চ - রিয়াজ শাহেদ
- অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলাম… - রিয়াজ শাহেদ
- আজ এই বৃষ্টির কান্না দেখে : নিয়াজ মোহাম্মদ চৌধুরী - রিয়াজ শাহেদ
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- ভাইরাস ধরতে ফাইল স্ক্যান করুন অনলাইনে - তারকে
- চ্যাট করুন ইন্টারনেট সংযোগ ছাড়াই - তারকে
- মা - শুভ
- টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না: মাসুদ রানা জরিপের চূড়ান্ত ফলাফল - রিয়াজ শাহেদ
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- রেসিপিঃ রাজাকারী চেতনা - রিয়াজ শাহেদ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- দানবের জঙ্গলে কাউন্টার একটিভ থাকাটাই আমাদের একমাত্র উপায় - আরিফ জেবতিক
- এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। আমরা তোমাদের ভুলবো না। - তাজুল ইসলাম মুন্না
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- হুমায়ূন আজাদের কয়েকটি ত্রিকালদর্শী প্রবচন । (উতসর্গঃ বিশ্বের সকল মুক্ত মন কে) - সিহাব চৌধুরী
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- চাঁদ, জোসনা ও সম্পর্কের কথকতা - আহমাদ মোস্তফা কামাল
সেইসব ভালোবাসারা...
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৪
কিছুদিন যাবৎ কি যেনো হয়েছে। কিছুই ভালো লাগে না। সবকাজকেই বাধ্যবাধকতা মনে হয়। করার খাতিরে করে যাওয়া। বাঁচার খাতিরে বাঁচা যেনো। গ্রাজুয়েশন শেষ করে মাস্টার্স শুরু করেছি বেশ অনেকদিন হয়...কিন্তু ক্লাশে যেতে আর ভালো লাগে না। কোর্স ম্যাটেরিয়াল গুলোতে এখনো চোখ বুলানো হয়নি। বছর শেষে পরীক্ষাটা দেয়া হবে কিনা কে জানে! ক্লাশে যেতে অবশ্য অনেকেরই ভালো লাগে না, কিন্তু এটার সাথে আমারটার একটা অমিল আছে। আমার যে শুধু ক্লাশে যেতে ভালো লাগে না তা-ই নয়, আমার খেতে ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে না, ম্যুভি দেখতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে ভালো লাগে না...অসহ্য ঠেকে সবকিছু। চারপাশে সবাই হুটহাট চাকরিতে ঢুকে যাচ্ছে, আমার কেবলি মনে হয় আমকে দিয়ে কিচ্ছু হবে না। সবাই যার যার মত ঠিকই জীবনটাকে গুছিয়ে নিচ্ছে, সবার কত কত ফিউচার-প্ল্যানিং, আমারই কেবল গুছানো হলো না কিছু। মনে হয় মাথার ভেতর রাজ্যের জঞ্জাল এলোমেলো হয়ে আছে, নাড়া লাগলে রীতিমত আওয়াজ করে।
গত ক'দিন থেকে বারবার মনে হচ্ছিলো আমার আর এই পৃথিবীকে দেবার বা এখান থেকে পাবার আর কোনো কিছু নেই। অবাক হয়ে ভাবছিলাম, এই কি তবে শেষ? বেশি তাড়াতাড়িই কি শেষ হয়ে গেলোনা সবকিছু?
আজকে ভোরবেলা এক বন্ধু সাত-সমুদ্র তেরো নদীর ওপাড় থেকে ডাক দিয়ে বললো, "এত্ত ভাবিস কেন, আমি, আমরা আছি না" আশ্বাস দিলো, "আই এম স্টিল ইউর পার্টনার ইন রানিং"। ওই ব্যাটার সাথে কথা হবার পর মনে হলো অন্যদের কথা যারা আমার মত তুচ্ছ একটা হোমোস্যাপিয়েন্সকে অবাস্তব ভালোবাসায় আগলে রেখেছে অহর্নিশ। চোখ ভিজে গেলো।
নাঈম বলেছেন:
আপনার পোষ্টটি পড়ে মন খারাপ হয়ে গেল। আসলে এমন হতাশায় আমরা অনেকেই ভুগি। কিন্তু তারপরও জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেটি করার জন্য নিজেকেই সবচেয়ে বেশী উদ্দ্যেগ নিতে হবে, অন্য কারো উপর নির্ভর করার কোন সুযোগ নেই এক্ষেত্রে।
লেখক বলেছেন: মন খারাপ করে দেবার জন্য আমি দুঃখিত.....এই একটা ব্যাপারে আমার জুড়ি নেই।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কাশ বন বলেছেন:
ভাই আপনার সাথে আমার আনেক মিল আছে। আপনার লেখ টা পর আনেক মন খারাপ হয়ে গেল।
লেখক বলেছেন: মন খারাপ করে দেবার জন্য আমি দুঃখিত.....
অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।
কাশ বন বলেছেন:
ভাই আপনার সাথে আমার আনেক মিল আছে। আপনার লেখ টা পরে আনেক মন খারাপ হয়ে গেল।
লেখক বলেছেন: কি জানি !!!
অপ্সরা বলেছেন:
মাঝে মাঝে আমারও এমন ভালো না লাগার দিন আসে।
লেখক বলেছেন: তাই ?
আপনারটা স্বাভাবিক।
আমার ক্ষেত্রে ভালো লাগার দিনগুলো মাঝে মাঝে আসে।
পড়ার জন্য ধন্যবাদ।
রিয়াজ শাহেদ বলেছেন:
ওই ব্যাটারে মিস করি।আসলে ইদানিং আমি আমার নিজেকেই মিস করি; তোমারও এই একই সমস্যাই হয়েছে মনে হচ্ছে।
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ নিহন।
রাশেদ বলেছেন:
হু!
লেখক বলেছেন: ভাইরে, মনে বড় দুষ্ক। কর্পোরেট দুইন্যার সাথে নিজেরে মানায়া লইতে পারতেছিনা।
লেখক বলেছেন:


















