আমার প্রিয় পোস্ট
- তটিনী'র চোখ-২ - মেহবুব রেহমান খান
- নবীনদের জন্য - নাদান
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ভাবনা - বরুণা
- একটু নাহয় ভাবলি আমায়.........। - প্রতিফলন
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- রিলাক্সেশন টেকনিক - আহমেদ হেলাল ছোটন
- গল্পঃ দুপুর পুড়িয়ে বাড়ী ফেরার দিন - মোস্তাফিজ রিপন
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- মঞ্চ - রিয়াজ শাহেদ
- অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলাম… - রিয়াজ শাহেদ
- আজ এই বৃষ্টির কান্না দেখে : নিয়াজ মোহাম্মদ চৌধুরী - রিয়াজ শাহেদ
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না: মাসুদ রানা জরিপের চূড়ান্ত ফলাফল - রিয়াজ শাহেদ
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- রেসিপিঃ রাজাকারী চেতনা - রিয়াজ শাহেদ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- দানবের জঙ্গলে কাউন্টার একটিভ থাকাটাই আমাদের একমাত্র উপায় - আরিফ জেবতিক
- এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। আমরা তোমাদের ভুলবো না। - তাজুল ইসলাম মুন্না
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- হুমায়ূন আজাদের কয়েকটি ত্রিকালদর্শী প্রবচন । (উতসর্গঃ বিশ্বের সকল মুক্ত মন কে) - সিহাব চৌধুরী
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- চাঁদ, জোসনা ও সম্পর্কের কথকতা - আহমাদ মোস্তফা কামাল
শহরবন্দি মেঘদল
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৫
বেশ কয়েক বছর আগের এক রোযার ঈদের আগের রাতের কথা। বাসায় ভাল্লাগতেছেনা দেখে একটু বের হইছি হাঁটাহাঁটি করে আসার জন্য। লালমাটিয়ার ভিতর দিয়া ২৭ নাম্বারের দিকে যাইতে যাইতে সামনে পড়লো জেনেটিক প্লাজা, ভাবলাম এইটার ভিতর দিয়া একটা চক্কর দিয়া যাই। তো নিচতলায় হাঁটতেছি, এইসময় কানে আসলো এক সিডি-ডিভিডির দোকানে একটা গান বাজতেছে। অন্যমনষ্ক ভাবে শুনতে শুনতে হঠাৎ করে একটা ধাক্কামত খাইলাম। অদ্ভুত স্বপ্ন-স্বপ্ন একটা কম্পোজিশনের সাথে কিছু কথা "আমি এক দিকভ্রান্ত পথিক/হারাই শুধু হারাই তোমার অরণ্যে" এসে আমার ভেতরটাকে একদম এলোমেলো করে দিলো। সাথে সাথে ওই দোকানে গিয়া জিজ্ঞেস করলাম এইটা কার গান। পরিচয় হইলো "মেঘদল"-এর সাথে। "দ্রোহের মন্ত্রে ভালোবাসা" কিনে বাসায় এসে বারবার শুনলাম, শুনতেই থাকলাম। রীতিমত ভালোবাসা জন্মায়া গেলো।
তাই যখন শুনলাম মেঘদলের দ্বিতীয় এ্যলবাম বের হইছে তখন কিনতে দ্বিধা করি নাই। একটু ভয় ছিলো, যে ভালোবাসা জন্মাইছে তা না আবার নষ্ট হইয়া যায়। শুনার পরে বুঝলাম এই জিনিস না শুনলে কি মিস করতাম। একটা এ্যলবামের সব গান বা ২/১ টা বাদে বাকি সব গান ভাল্লাগছে এইরকম অনুভূতি খুব বেশিবার হয়নাই। অনেকদিন পরে সেই অনুভূতি পাইলাম। এক একটা লাইন, এক একটা গান যেন একেবারে মনের অতলে গিয়া নাড়া দেয়। চোখ বন্ধ করে শুনলে চারপাশে অন্য রকম একটা জগতের অস্তিত্ব পাওয়া যায়। মাথার ভিতর সবকিছু কেমন জানি ওলটপালট হয়ে যায়।
এ্যলবামের শুরু "মুঠোফোন" দিয়ে।
"করতলে ছিন্ন মেঘের স্বর/লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ/হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন/দিন রাত্রি গুন গুন গুন/হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়/টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ..."
অনেকের কাছে শুনছি এইটা খুব বেশি পছন্দ হয় নাই। আমার কাছে ভাল্লাগছে। অসাধারণ কম্পোজিশন প্লাস শিবু ভাই (শিবু কুমার শীল)-এর অদ্ভুত গলার কাজ।
এরপরে আসে "সব ঠিকঠাক যখন বলো/ওলোটপালট হয়ে যায়/এলোমেলো সব হয়ে যায়..."। মেজবাউর রহমান সুমনের গাওয়া। এইটাও আমার অনেক পছন্দ। শুনতে শুনতে মনে হয় আসলেই কোনো কোনো সময় সবকিছু এলোমেলো হয়ে যায়, সব ঠিকঠাক আছে শোনার পরেও।
"শুন্যতায় ঢেকে গেছে/শহরের সব পথঘাট/ফিরবে না গতকাল জানি/ফিরবে না আগামীকাল/তবু চাইছি তোমাকেই/তুলে নিতে অঞ্জলিতে/রোদের ফোঁটা"--- একটা নিরন্তর শুন্যতার অনুভূতি নিয়া তিন নাম্বার গানটার শুরু এইভাবে। আমার কাছে এইগানের দুইটা জিনিস অদ্ভুত ভাল্লাগে। একটা হইলো মাঝামাঝি সময়ে বাঁশির কাজ আর দ্বিতীয়টা শেষের কথাগুলা - "শুন্যতার শোকসভা/শুন্যতার যত গান/ দিলাম তোমার মুকুটে/ আমার যত অভিমান"। এইভাবে সব অভিমান কাউরে দিয়া ফেলতে পারলে ভালোই হইতো, বাঁইচা যাইতাম।
টাইটেল "শহরবন্দি" আসে পাঁচে। "শহরবন্দি মেঘ/ ঘুরে ঘুরে একা/ আমাদের এই সূবর্ণনগরে/ আমিও পেতেছি কান/ শুনি বৃক্ষের ক্রন্দন/ ধূসর রাজপথের প্রান্তরে/ চন্দ্রগ্রস্ত ভোর বল বিদায়, বিদায়/ তুমি এখনো দেখো সূর্যলোকের ঘোর/ তুমি গাইতেই পার গান এই সূবর্ণনগরে/ ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন অদরকারে..."। এইটা যথারীতি ওদের প্রথম এ্যলবামের প্রথম গানটার মতই পাগল করা একটা গান। টাইটেল সং হিসাবে পার্ফেক্ট।
এই এ্যলবামের কোন গানটা আমার সবথেকে প্রিয় জিজ্ঞেস করলে ঝামেলায় পড়ে যাব। তবে "পাথুরে দেবী" গানটার আবেদন অন্য সবগুলা থেকে কেনো জানি একটু বেশিই মনে হয়।
"পাথুরে দেবীর পাতার পাখনা গায়ে
স্নানের জলে নিহত অগ্নিমাছ,
নৌকোমানুষ
সূর্যের দিকে যাই।
ট্রাফিক ভীড়ে সহস্র পঙ্খিরাজ।
আনমনা লোকটা
এখনো দাঁড়িয়ে একা
রোজকার রেলগাড়ি
রেলগাড়ি বিকেল,
ময়দানে লড়াই
মহিষে মহিষে আজ
খুন হবে কোজাগরি চাঁদ।
সিলিংয়ে ঝুলছে রূপবতী লাশ
মহাশূন্যের মত একা,
শহরে আজও বৃষ্টি হবে না তাই
কাঁচপোকাদের নেই দেখা।
জলজ ঘ্রাণের নুন
অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে,
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে।"
এই গানের কথাগুলাই অসাধারণ লাগে। সুর আর গায়কি তো বাদই দিলাম। আর শেষের লাইনগুলা একদম অন্যরকম।
"দূর পৃথিবী" গানটার কথা একটু বলি। গানটার শুরুটা অলসভাবে, মাঝামাঝি জায়গায় এসে হঠাৎই একটা ওলোটপালট বাঁশির সুরের সাথে "ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্ন বেরঙ্গিন/ শুনতে কি চাও আমাদের পরাজয় রাত্রিদিন" কথাগুলা একদম ভাসিয়ে নিয়ে যায়। আর শেষদিকের সুর আরও অন্যরকম।
আর একটা গানের কথা না বললে এই এ্যলবামের অসম্মান করা হয়। "নির্বাণ" শিরোনামে এইটা আসে একদম শেষে। শেষের কয়েকটা লাইন এইরকম --- "কিছু বিষাদ্গ্রস্ত দিন/ ছিলো প্রেমিকার চোখে জমা/ আলো নেই, রোদ নেই/ কিছু বিপন্ন বিস্ময়/ ক্ষমাহীন প্রান্তর জুড়ে/ আমাদের বেঁচে থাকা"। কেন জানি খুব সত্যি মনে হয় কথাগুলা।
একটা সীমাহীন খাঁ-খাঁ শূন্যতা আর অব্যক্ত দুঃখ জমা রেখে এ্যলবাম শেষ হয়। শেষ হয়না ভালোলাগা।
------------------------------------------------------------------
গানগুলি শোনা হয়ে গেছিলো বহুদিন আগেই। শোনার পরেই ভাবছিলাম এইরকম কিছু একটা লিখবো। কিন্তু যে কারণে একটা খুব ভালো লাগা মুভ্যি অথবা কোন ঘটনা নিয়া লিখব লিখব করেও শেষপর্যন্ত আর লেখা হয়না কখনো, সেই কারণে এইটাও লেখা হয় নাই। আজকে হঠাৎই গানগুলা শুনতে শুনতে ঘোরের মধ্যে লিখে ফেললাম।
বিমা ভাইয়ের গানের পোস্টগুলি খুব মিস করি। এই লেখাটা উনারে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাধারণমানুষ বলেছেন:
"শহরবন্দি" গানটা অসাধারণ লাগে । ঐ গানটা শুনা পর বাকিগুলা অত মনোযোগ দিয়ে শোনা হয়নি।
লেখক বলেছেন: শুনে দেখতে পারেন। ঠকবেননা আশা করি। ধন্যবাদ।
লেখক বলেছেন: আহ... মেঘদল !! আহ..... শহরবন্দী!!! ![]()
ধন্যবাদ। ভালো থাকুন।
মে ঘ দূ ত বলেছেন:
দারুণ করে আপনার ভালোলাগা প্রকাশ করেছেন।মেঘদলের গানের কথাগুলো পড়ে বেশ মনে হল। কোনোভাবে কি গানগুলো শুনা যায়?
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শোনা যাবেনা কেন? আমি ইচ্ছে করেই পোস্টে কোন লিঙ্ক দিইনি। murchona বা অন্য কোন সাইটে একটু খুঁজলেই পেয়ে যাবেন। তবে অনুরোধ করবো যদি খুব সমস্যা না হয় তাহলে কিনেই ফেলুন না সিডিটা (যদি কেনা সম্ভব না হয় বা কোথাও লিঙ্ক খুঁজে না পান তাহলে বলবেন, খুঁজে দেবো)। কথাগুলো পড়ে যদি ভালোলেগে থাকে তাহলে শুনে আরো অনেক বেশি ভালো লাগবে কথা দিলাম। শোনার পর কেমন লেগেছে জানিয়ে গেলে কৃতার্থ হব।
অমিত চক্রবর্তী বলেছেন:
ভালো লাগল।মেঘদল সত্যি অদ্ভুত।ভেতর নাড়িয়ে যায়।
লেখক বলেছেন: আসলেই অদ্ভুত, ভাই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, এইসব কথা/সুর কেমনে মানুষের মাথায় আসে?
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: মেঘদল শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। শহরবন্দি মিস কইরেন না।
লেখক বলেছেন: @ মেঘদূত...এইত্তো পেয়ে গেলেন। ![]()
![]()
![]()
ধন্যবাদ @ সাধারণমানুষ
তবে সম্ভব হলে এ্যলবামটা কিনে রাখবেন। এইটা একটা লাইফটাইম কালেকশন হবে।
গুগুয়া বলেছেন:
ফিরবে না গতকাল জানি/ ফিরবে না আগামী কাল আমারও খুব প্রিয় লাইন।আমার চার চার চৌকো আর কুমারী গান দুটিও অসাধারণ লেগেছে।
মেঘদল কে আমার মনে হয়েছে ওরা এলবামের বিক্রি বাড়ানোর জন্যে গান করে না, ওরা শুধু গান করবার জন্যেই গান করে, আর এই জন্যেই ওদের গাঙ্গুলি এতোটা অন্যরকম হয়। আমার মনে হয় ওদের গান একটা রেশ এনে দেয়, বেশ কএকদিন রেশটা রয়ে যায়। ধন্যবাদ আপনাকে এই পোস্ট দেয়ার জন্যে।
লেখক বলেছেন: কুমারী গানটা আমারও ভাল্লাগে। রেনে গি কাদু'র মূল কবিতাটা পড়তে ইচ্ছে হইছিলো, কিন্তু খুঁজে পাই নাই। আপনার কাছে আছে?
আর হ্যাঁ, ঠিক বলেছেন। মেঘদলের গানগুলো শুনে মনে হয় ওরা ভালবেসেই কাজটা করে, শুধু টাকার জন্য না।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
অপ্রয়োজন বলেছেন:
মেঘদলের গান ভালৈ লাগে ... ডিসটিন্ক্ট ফ্লেভারের গান।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মানিকের পৃথিবী বলেছেন:
...অসমাপ্ত বলেছেন: আহ... মেঘদল !! আহ..... শহরবন্দী!!!
লেখক বলেছেন: ![]()
মে ঘ দূ ত বলেছেন:
অনেক ধন্যবাদ সাধারণ মানুষ।লেখক সমীপে - লিঙ্ক চাইছিলাম কারণ সিডির জন্য কোথায় খুজতে হবে আমার সেটিও জানা নেই। থাকলেও হয়তো আপনার মত হাটতে হাটতে হঠাৎ গান শোনে থমকে দাড়ানোর মতো তো আর অভিজ্ঞতা হবে না তাই শোনে দেখতে চেয়েছিলাম আর কি
লেখক বলেছেন: বুঝতে পারছি। আসলেই ওই অনুভূতির কোন তুলনা হয়না। কেউ রিকমেন্ড করার পর শুনে ভালো লাগা এক কথা আর হঠাৎ শুনে বজ্রাহত হওয়া ভিন্ন কথা। তারপরো ভালো জিনিস দেরিতে হলেও ভালো। দেখেন শুনে, কেমন লাগে।
অনেক ভালো থাকবেন।
প্রিয়তমেষু বলেছেন:
কুমারী গানটা সবচে প্রিয়!!
লেখক বলেছেন: কুমারী গানটা আমারও অনেক ভাল্লাগে।
একটু বর্ষা... বলেছেন:
ফিরবে না গতকাল জানি/ ফিরবে না আগামী কাল ......।
লেখক বলেছেন: কথা সইত্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















