somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... শিরোনামের দরকার নাই বহুতদিন আগে কোনো এক ঝুম বৃষ্টির দুপুরে এই লাইন কয়টা (কোবতে বলছি না) লিখছিলাম.....গত দুইদিন যাবৎ আবহাওয়ার অবস্থা দেইখা এইটা পুস্টাইতে ইচ্ছা করলো...


-------------------------------------------------------

আজ বরষা...
জানালার কার্নিশে বসা কাকগুলোর ভেজা ডানায়
ঠান্ডা নির্লিপ্ততা,
চোখে শুন্য দৃষ্টি।

অথবা একাকী কোনো বৃক্ষ -
আকাশের কষ্ট গায়ে মেখে স্থবির সে আজ।

ওরা কেউ আর ভিজতে চায় না।
চায় একটুকু আলো...

হায়.........
ওদের আর্তি মেঘেদের কানে পৌঁছে না,
এ বিশাল দুরত্ব যে ঘুচবার নয় !

অসহায় কাক আর বোবা গাছেদের তাই
অপেক্ষাই শুধু সার হয়।।

]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28860244 http://www.somewhereinblog.net/blog/solilblog/28860244 2008-10-26 23:30:57
উৎসর্গঃ বন্ধুকে...(২) একটা অদ্ভূত বন্ধু ছিলো আমার, যার সাথে একসময় প্রচুর রাস্তায় রাস্তায় হাঁটতাম। ওর সাথে আর হয়তো কখনোই রাস্তায় হাঁটা হবেনা। মাঝে মধ্যে আমাকে ফোন করে জিজ্ঞেস করে, "কি রে এখনো রাস্তায় হাঁটাহাটি করিস?" একটা দীর্ঘশ্বাস ফেলে বলি - "না রে"। আমাদের সেই উদ্দেশ্যহীন ভাবে রাস্তায় হাঁটার অদ্ভূত সময় গুলোকে স্মরণ করে এই গানটা দিলাম।

------------------------------------------------

এই আকাশ,
মুক্ত মাঠ,
সাগর, জলরাশি,
একদিন, "আসি" বলে,
চলে যাবো,
সেথায়,
যেথায়- নিঝুম পাইন বন, শস্য মাঠ, খেলার পৃথিবী,
কিছু নেই ।
শুধু ঘুম............... আর ঘুম ।।

যখন সুর্যাস্তে,
ঝিরিঝির সুবাতাসে,
নৌকাগুলো ফিরে আসে,
পাল তুলে,
তখন আমি জ্বালাবো না - সন্ধ্যেপ্রদীপ।

পড়ে থাকে
ছেলেবেলার বাঁশি, জলছবি,
সময়ের পলকে,
এইকিছু যা,
ফিরে যেতে পারি ।

---------------------------------------------
গানঃ মৃত্যু এলিজি
ব্যান্ডঃ ওয়ারফেইজ
এ্যলবামঃ আলো
---------------------------------------------

ছবি কৃতজ্ঞতাঃ গুগল চিত্রানুসন্ধান ]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28858312 http://www.somewhereinblog.net/blog/solilblog/28858312 2008-10-22 21:41:45
তুমি কি, বলো, আসবে ? --- বাপ্পা-ফাহমিদা পথভোলা নদীর দেশে,
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়,
হবো দু'জন সাথী।

ও ও ও...তুমি কি, বলো, আসবে ?
পথভোলা নদীর দেশে,
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়,
হবো দু'জন সাথী।

তুমি কি নীল মেঘে ঢাকা
আকাশে ঝড় তোলা ভোরে
আমারি মন ভাঙ্গা ঘরে
রোদেলা দিন ফাগুন হবে?

তুমি কি দেবে বাবুই পাখির
ঠোঁটে ঠোঁটে বোনা সুখের - বসতি ?

তুমি কি ভুল বোঝা প্রহর
গানেরি সুর ভোলা রাতে
আমারি বেদোনা মুছে
কিছু গোলাপ দেবে হাতে ?

তুমি কি হবে অনেক আশা
মেঠো পথে জ্বলা প্রদীপ - জোনাকি ?

তুমি কি, বলো, আসবে ?
পথভোলা নদীর দেশে,
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়,
হবো দু'জন সাথী ।

ও ও ও...তুমি কি, বলো, আসবে ?
পথভোলা নদীর দেশে,
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়,
হবো দু'জন সাথী।

------------------------------------------
শিল্পীঃ বাপ্পা মজুমদার - ফাহমিদা নবী
এলবামঃ একমুঠো গান
------------------------------------------
গানটি রিয়াজ শাহেদের সৌজন্যে পাওয়া...তাই ধইন্যাপাতার সিংহভাগ তারই পাওনা।


গানটি শুনতে পাবেন এখানে

---------------------
ছবি কৃতজ্ঞতাঃ গুগোল চিত্রানুসন্ধান ]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28856234 http://www.somewhereinblog.net/blog/solilblog/28856234 2008-10-18 02:39:51
Vantage Point - মাই লেইট নাইট ম্যুভি
মাত্র কিছুক্ষণ আগে একটা ম্যুভি দেখে শেষ করলাম। নাম Vantage Point। সম্প্রতি (২০০৮) মুক্তি পাওয়া একটি ছবি।

কাহিনীটা অনেকটা এরকমঃ

একটা সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পেনে এসেছেন। তাকে নিরাপত্তা দেবার জন্য যে দলটি নিয়োজিত তার অন্যতম দুজন সদস্য হলোঃ থমাস বার্ন্স এবং কেন্ট টেলর। এদের মধ্যে বার্ন্স আবার কিছুদিন আগে প্রেসিডেন্টকে একবার আততায়ীর গুলি থেকে বাঁচিয়েছিলো। তাই এবারের মিশনটাও তার জন্য একটা চ্যলেঞ্জ এর মত হয়ে দাঁড়ায়। প্রেসিডেন্টের ভাষণ উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরো ঘটে যায় অঘটন। প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হন, সভাস্থলে বোমা বিস্ফোরণ ঘটে।

এরপর শুরু হয় আসল উত্তেজনা। সময়কে পিছিয়ে নেয়া হয় ২৩ মিনিট। ঘড়িতে তখন ১১টা ৫৯ মিনিট ৫৭ সেকেন্ড। বার্ন্স এর হোটেল কামরা। কেন্ট এসে তাকে খবর দেয় যে প্রেসিডেন্টকে নিয়ে সভার উদ্দেশ্যে রওনা করার সময় হয়েছে। তারপর ক্যামেরা আস্তে আস্তে বার্ন্সের চোখ দিয়ে সরে যেতে থাকে বিস্ফোরণের মুহুর্তের দিকে। ঘটে বিস্ফোরণ। ঘটনার পর টেলিভিশন ভ্যানের ভেতর ক্যামেরায় বার্ন্সের দৃষ্টিতে ধরা পড়ে একটা কিছু।

ঠিক এসময় আবারো সমস্ত ঘটনা পিছিয়ে নিয়ে আসা হয়। আবারো সময় ১১টা ৫৯ মিনিট ৫৭ সেকেন্ড। ছবির অন্য একজন চরিত্রের চোখ দিয়ে ক্যামেরা রোল করতে থাকে।

এভাবে একে একে কয়েকজনের চোখ দিয়ে পুরো ঘটনা দেখানো হয় কয়েকবার। একটা হত্যাকান্ডের ষড়জন্ত্রের পাজল থেকে ধীরে ধীরে এক একটা অংশ দর্শকের সামনে তুলে ধরা হয়।

আবারো ক্যামেরা ফিরে যায় এজেন্ট বার্ন্সের চোখে। শুরু হয় পাজল মেলানোর এক উত্তেজনাকর লড়াই।

অনেকে হয়তো ছবিটি দেখতে চাইবেন। তাই বাদবাকি অংশের রহস্যের জট ছাড়ালাম না।

মোটামুটি ১ ঘন্টা ২০ মিনিটের মত ছবির দৈর্ঘ্য।

আমার কাছে মেকিং টা খুব ভালো লেগেছে। রদ্ধশ্বাসে দেখার মত একটা ছবি মনে হয়েছে। সময়টা ভালো কাটবে আশা করা যায় নির্দ্বিধায়।

ছবিটার আইএমডিবি রেটিং ৬.৭। এজেন্ট বার্ন্সের চরিত্রটিতে আছেন Dennis Quaid।

(আমি কখনো ম্যুভি রিভিউ লিখিনি। তবে এটা দেখে হঠাৎ খুব লিখতে ইচ্ছে হলো। তাই ঝোঁকের বশে লিখে ফেলা। <img src=" style="border:0;" /> ) ]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28853267 http://www.somewhereinblog.net/blog/solilblog/28853267 2008-10-11 06:44:09
সেইসব ভালোবাসারা...
গত ক'দিন থেকে বারবার মনে হচ্ছিলো আমার আর এই পৃথিবীকে দেবার বা এখান থেকে পাবার আর কোনো কিছু নেই। অবাক হয়ে ভাবছিলাম, এই কি তবে শেষ? বেশি তাড়াতাড়িই কি শেষ হয়ে গেলোনা সবকিছু?

আজকে ভোরবেলা এক বন্ধু সাত-সমুদ্র তেরো নদীর ওপাড় থেকে ডাক দিয়ে বললো, "এত্ত ভাবিস কেন, আমি, আমরা আছি না" আশ্বাস দিলো, "আই এম স্টিল ইউর পার্টনার ইন রানিং"। ওই ব্যাটার সাথে কথা হবার পর মনে হলো অন্যদের কথা যারা আমার মত তুচ্ছ একটা হোমোস্যাপিয়েন্সকে অবাস্তব ভালোবাসায় আগলে রেখেছে অহর্নিশ। চোখ ভিজে গেলো। ]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28839371 http://www.somewhereinblog.net/blog/solilblog/28839371 2008-09-06 06:24:06
উৎসর্গঃ বন্ধুকে...
তোর সাথে পরিচয়টা না হলেই হয়তোবা ভালো ছিলো।

সবাই বলে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হওয়াটাই নাকি জীবনের স্বাভাবিক ঘটনা, এজন্য মন খারাপ করার নাকি কোনো কারণ নেই। কিন্তু তবু কেনো জানি বার বার গলার কাছে দলামত কি একটা উঠে আসছে। প্রাণপণ চেষ্টা করছি কর্পোরেট দুনিয়ার আর সবার মত প্র্যাক্টিক্যাল হতে, কিন্তু আমি যে চোখ শুকনো রাখতে পারছিনা কিছুতেই !

বন্ধু, ক্ষমা করিস...ভালো থাকিস। ]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28821230 http://www.somewhereinblog.net/blog/solilblog/28821230 2008-07-17 11:54:44
চন্দ্রগ্রস্ত সময় অথবা অন্যকিছু........................ চাঁদটা খুব তোড়জোর করে প্রস্তুতি নিচ্ছে পূর্নিমার...............ফলাফল, সাদা-নরম আলোর বন্যায় ভেসে যাচ্ছে চরাচর। লেকটার পাড়ে গিয়ে বসলে মনে হয় চাঁদ, লেক আর আকাশ মিলে মাতাল করে দেবার ফন্দি করেছে যেনো। প্রকৃতির এমন নগ্ন সৌন্দর্যের আহবান এড়াতে পারি না।

চাঁদের আলোটা এত তীব্র আর মাদকতাময় যে পানির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে কেমন যেন একটা ঘোর লেগে যায়। এনিমেশন মুভির মত চারপাশের মানুষের কথাবার্তা, গাড়ীর হর্নের আওয়াজ এগুলা হঠাৎই নাই হয়ে যায়.........।
থাকে মাথার উপর সারা আকাশটা জুড়ে শুধু একটা বিশাল চাঁদ আর ঝিরঝির বাতাস............আমি মুগ্ধ বিস্ময়ে ঘোরলাগা চোখে তাকিয়ে থাকি।

আমার কল্পনারা তখন আমার সাথে এক মায়াবি খেলায় মেতে ওঠে। যাকে কোনদিন সাহস করে বলা হয়ে ওঠেনি পৃথিবীর আদিমতম কথাটি............সে যেন তার সমস্ত অবয়ব নিয়ে আমার পাশে এসে বসে। আমি তার চুলের ঘ্রান পাই, তার চুড়ির আওয়ায শুনি, এমনকি তার হাতের স্পর্শও যেনবা অনুভব করি...............কিন্তু ভুলেও মাথা ঘুরিয়ে তাকাই না, জানি তাকালেই দেখবো কিচ্ছু নেই।

সময় কেটে যেতে থাকে এক অদ্ভুত আলো-আধাঁরির মায়াবী মন্ত্রমুগ্ধতায়।

তারপর একসময় ঘোর কাটে। আবার সেই মানুষের কথাবার্তা, যানবাহনের শব্দ............সেই পরিচিত পৃথিবী। ঘড়ি বলে উঠতে হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28789686 http://www.somewhereinblog.net/blog/solilblog/28789686 2008-04-21 01:14:36
আর কত ????????????? রাশেদ এবং এস্কিমোকে আর কতদিন ব্যানড দেখতে হবে??????????????
কর্তৃপক্ষের প্রব্লেমটা কোন জায়গায়?
মুক্তিযুদ্ধ নিয়া আবেগ প্রকাশ করলে ব্যান খাওয়া টা কোন যুক্তির মধ্যে পড়ে?

মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রষ্ঠ পাওয়া...এইটা নিয়া আমরা আবেগ প্রকাশ করবনা তো কারা করবে?
সবচেয়ে বড় কথা স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের সত্যাসত্য নিয়া কতগুলা কীটের সাথে রাশেদ এর মত ব্লগারদের লড়াই করতে নামতে হয় কেন?

ব্লগ অথরিটি উইকেন্ড এ ঘুমায় কেন............তাদের মধ্যে যথেষ্ট প্রফেসনালিজম নাই কেন?]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28784589 http://www.somewhereinblog.net/blog/solilblog/28784589 2008-04-02 02:21:57
অলসতার কাব্য কাইল সকালে ফ্রী আছোস ?
“না-রে। সকালে ওরে লইয়া একটু শপিং-এ যামু।”



দোস্তো,
আইজকা দুপুরে ফ্রী থাকলে চইলা আয়...একসাথে লাঞ্চ করি।
“সরি রে। আইজকা ওর সাথে লাঞ্চ করনের কথা আছে...পরে কোনো একদিন না হয়...”



দোস্তো,
বিকালে কি করবি ?
“হেঃ হেঃ.........ডেটিং আছে, বুঝোসই তো...”



দোস্তো,
কি-রে পরশু সন্ধ্যার পরে তোর কি কাম ?
“পরশু সন্ধ্যায় তো ওরে লইয়া মুভি দেখতে যাওনের কথা সিনেপ্লেক্স-এ...সরি রে”




ইটস ও-কে ---
বলে আমি ফোন রাখি,
তোদের ব্যস্ততা আমাকে বড্ড ভাবায়;
আমিও তো আমার সকাল, দুপুর, বিকেল আর রাতগুলোর গায়ে টু-লেট লাগিয়ে বসে আছি,
তবু কেন আমার এত ফ্রী সময় ???



]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28777310 http://www.somewhereinblog.net/blog/solilblog/28777310 2008-03-07 23:28:26
তুমি-১ জেগে থাকে আধখানা চাঁদ, একা,
নিঃসঙ্গ হাওয়ারা করে কানাকানি;
(নাকি এ ওদের আর্তনাদ?)
স্তব্ধতা ভেঙ্গে ডেকে ওঠে হঠাৎ
বেরসিক বাদুর এক ।

আমি কেবলি দেখে যাই;
সাক্ষী হয়ে থাকি মহাকালের,
এর বেশী কিছু করা আমার হয়ে ওঠেনি কখনো।

রাতের শুন্যতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
ঘুমাতে পারি না আমি
নিশ্চিন্ত মানুষের মতো;
পারিনি যেমন তোমাকে ধরে রাখতে ।


রাত আর তুমি
সমার্থক এখন-

দুই-ই অধরা আমার,
কষ্টের সপ্নবিলাস ।।
]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28715207 http://www.somewhereinblog.net/blog/solilblog/28715207 2007-06-09 02:55:34
ঘোরলাগা প্রহর-২ বৃষ্টিরা ঝরে পড়ে অবিরাম-
কান্না থামে না;
আমার আর্তনাদ রয়ে যায় আমারি বুকে...
ফেরা যে হলো না।

এত বৃষ্টি, এত বর্ষা
তবু-ও,
বৃষ্টি ছোঁয়া হলো না আমার;
বর্ষা দেখা হলো না।

]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28715202 http://www.somewhereinblog.net/blog/solilblog/28715202 2007-06-09 02:33:06
কি একটা বই!!! জয়তু আসিমভ দাদু। <img src=" style="border:0;" />
যাদের কম বেশী বই পড়ার অভ্যাস আছে তারা এই সিরিজের বইগুলা না পরলে বিশাল মিস করবেন একথা নির্দিধায় বলা যায়।
আমার খুব দুঃখ হচ্ছে এই কারণে যে বাকী তিনটা বই এখন পড়তে পারছি না কারণ সামনে পরীক্ষা আছে, আমি আবার যখন গল্পের বই পড়ি তখন অন্য কিছুর দিকে মনোযোগ দিতে পারি না। অগত্যা কি আর করা।
]]>
http://www.somewhereinblog.net/blog/solilblog/28714654 http://www.somewhereinblog.net/blog/solilblog/28714654 2007-06-05 03:54:24