আমার প্রিয় পোস্ট

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

আমি আইছি ল যাইগা,তোরে ছাড়া বাঁচুমনা

০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:৫২

শেয়ারঃ
0 0 1

আমার আক্তারা শুক্তারা বেগম
আমি আইছি ল যাইগা
এই হাউকাউ শহরে তোরে
একটুও মানাইবোনা।
হের লিগা আমি আইছি ল যাইগা।
রাখ তোর সেলাইয়ের মেশিন
পইড়া থাউক হালা দর্জির দোকান
মেশিনের খটখট ঘামের দুর্গন্ধ।
দেখলি না হালা সুপারভাইজার
তোর দিকে কিমুন কইরা চায়?
ঐ ব্যাটা লুচ্চার লুচ্চা তোরে
নষ্ট কইরা ছাইড়া দিব
সক্কাল আটটা থাইকা রাইত বারোটা
মাসিক দিব সর্বমোটে তিনহাজার
কাম নাই তোর গতর খাটার
ল যাইগা।
একবার কারেন গেলি পরে
বদমাইশ পোলারা তোর
বুক পেট পাছায় খামচায়া ধরব
আমি আইছি তোরে নিবার লিগা
ল যাইগা।
আমাগো গেরামে চল
হাচা কইরা কইতাছি
আমি তোরে বালাফাই
চল গেরামে চল
গেরামে গিয়া আমরা
ইটিসপিটিস পিরিত করুম
নিরালে বইসা দুইডা ভালোবাসার কথা কমু
ল যাইগা।
দেখস্ নাএই শহরের বেইলারা
গালে গাল পালিশ ঠোঁডে লাল পালিশ
মাইখা কিমুন কইরা
খালি বেক্কেড় বেক্কেড় হাসে
আমার ইকটুও ভালা লাগেনা
ল যাইগা।
আমি তোরে ইমুন পিরিতের কথা কমু
তোর গাল শরমে লাল হইয়া যাইব
ল যাইগা।
এই বালের শহর তোরে বেঁইচা দিব
দেখিস্ না রাইতের বেলা-
এই শহরের অলিগলির মইধ্যে
কত রকম মাইয়া মানুষ
শরীর বেঁচনের লাইগা
কুইকুই কইরা ঘুরে?
এইখানে আমি তোরে
দেখতে পারুম না।
আল্লার কসম কইরা কইতাছি
আমি তোরে ভালোবাসি।
ল যাইগা
গেরামে চল।
আমরা ইটিস পিটিস পিরিত করুম
হাত কাইটা রক্ত দিয়া
তোর কাছে চিঠি লেখুম
বুকে পুইড়া তোর নাম লেখুম।
তোর বাপরে ডরাইয়া লাভ নাই
আমাগো মফিজ আছেনা?
হেতে হইল গিয়া ডাকপিয়ন
হেতের মাইধ্যমে আমরা চিঠি চালাচালি করুম
ল যাইগা
আমরা ইমুন পিরিত করুম-
জোয়ান বুড়া পোলা মাইয়া-
গেরামের বেবাক মাইনসে আমাগো
পিরিতের কথা কয়ব।
তোর বাপ রমজান চাচা যদি তোরে
তালা দিয়া আটকায়া রাখে
রাইতের বেলা সিঁদ কাইটা
তোরে লইয়া ভাইগা যামু
দুইজন সাক্ষী রাইখা
কাজীর ঘরে গিয়া বিয়া করুম
ল যাইগা
আমার আর সইয্য হইতাছে না
গেরামে চল
তোরে ছাড়া আমি বাঁচুম না।

 

সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:৫৩
কমুনা বলেছেন: আমিও আর কিছু কমুনা :|
০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২০

লেখক বলেছেন: টিক আছে

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২০

লেখক বলেছেন: +

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২১

লেখক বলেছেন: বেচারী

৪. ০১ লা জুলাই, ২০১০ সকাল ৯:০৭
লালসালু বলেছেন: আপনি কি এই গার্মেন্টস কর্মীর কথা বলছেন?

০১ লা জুলাই, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: এই কবরদার আমার কাকারে লইয়া মসকরা কোবায়া ফালাফালা কইরা লামূ

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২২

লেখক বলেছেন: টিক আচে মাস্টর বুজান
আপনে যা দেন তাতেই ...

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২২

লেখক বলেছেন: বেচারা

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৩

লেখক বলেছেন: বেচারা

৮. ০১ লা জুলাই, ২০১০ সকাল ৯:৫০
কৌশিক বলেছেন: এক কুটি প্লাস দিলাম
০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৩

লেখক বলেছেন: আহা এত + খামু কেমনে?

৯. ০১ লা জুলাই, ২০১০ সকাল ৯:৫২
হুপফূলফরইভার বলেছেন: আমি তোরে ইমুন পিরিতের কথা কমু তোর গাল শরমে লাল হইয়া যাইব ল যাইগা।

ল যাইগা! যাবি না? চল এহনই চল!!!
০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৪

লেখক বলেছেন: আগে কইলে কাজে দিত

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৪

লেখক বলেছেন: !!

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৭
সোমহেপি বলেছেন: কিছু কইলে কও না কইলে নাই
০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:২৯

লেখক বলেছেন: সময় মত ঠিকই কমু।মাস্টর আপু আইছে এই কথা আমার কইলেও দিন যাইব না কইলেও দিন যাইব

০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ০১ লা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৩
নীল-দর্পণ বলেছেন: হাতের নেকা কুব খ্রাফ তাই ৬/১০
০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৫১
শূণ্য উপত্যকা বলেছেন: দেশের বাড়ি কোথায? নিশ্চয় বরিশাল! :P
০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:০৪

লেখক বলেছেন: বাংলাদেশ
বি.বাড়িয়া
নবীনগর

১৭. ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:১২
অলস ছেলে বলেছেন: ওরে জটিল
ঘামের গন্ধ পাইলাম
ঘরের পাশে নালার গন্ধ
বাড়িওলার লুচ্চা পোলার লালার গন্ধ ভি
তার থেইক্কা, ল যাইগা
০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:০০

লেখক বলেছেন: হ ঠিক কইছেন

১৮. ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:১০
রাজসোহান বলেছেন: তোর বাপ রমজান চাচা যদি তোরে
তালা দিয়া আটকায়া রাখে
রাইতের বেলা সিঁদ কাইটা
তোরে লইয়া ভাইগা যামু =p~
০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩০

লেখক বলেছেন: :P :P :P :P :P :P :P :P :P :P :P /:)

১৯. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৩
সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর!

ল যাইগা..............আহারে এমুন কইরা বললে কার সাধ্যি না যায় :P
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ



























































আপুমনি দিদিটা
ওইদিকে যাইস না
দোহাই মা সমুদ্র
দিদিটারে খাইসনা।

২০. ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪০
সোমহেপি বলেছেন: এইডা কি খারাপ হইছে?
০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: না কেন খারাপ হইব

০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৩
এস বাসার বলেছেন: ল যাইগা,

দারুন।
০২ রা জুলাই, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২৩. ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৩
জেগে আছি বলেছেন: আমি তোরে বালাফাই = ?
০৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: আমি তোরে পছন্দ করি।
ভালোবাসি=বালাফাই
সিলেটি মানুষ এমনটাই বলে।
তবে এখানে যে আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি এগুলো একই অঞ্চলের না।

 

মোট সময় লেগেছে ১.০০৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কিছুই না।বুদবুদ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই