ভাবছি এই পথ ধরে চলে যাব ফিরে আর আসব না
এই সরু পথ যেখানে আরো সরু হয়ে মিশে গেছে
দূর দিগন্তে।গোধূলীর কান্নারত রক্তিম চোখের ভিতর-
ভাবছি আমি চলে যাব ,আর ফিরব না।
শুধু ভালোবাসার জন্য এতদূর ভালোবেসে এসেছি। শুধু তোমার জন্য
একথা আমি ঠিক ভুলে যাব,ভাবছি আমি ফিরে যাব
আমার ফিরে যাবার পথে।
ভালো থেকো,মানুষের বেঁচে থাকা ভালোবেসে
ঐ দূরের তাল গাছ,নদীর চর,গন্তব্য ভুলে যাওয়া বাতাস
আঁধার কিংবা জ্যোৎস্নালোকিত রাত,ঘাটের মাঝির হাঁক
হয়ত আমি পারব না ভুলতে....
তবুও তোমাকে আর আসতে হবেনা বিজন গাঙ্গের ধারে
জমিদার বাড়ির ঘাটে তোমাকে আর আসতে হবেনা কোনদিন
ভালো থেকো ,সবুজ থেকো ।
মাঝরাতে কান্নারত পাখির ডাক শুনে
কোনদিন কেঁদোনা,ভোরের শিশিরের মত ঝলমলে থেকো
থেকো সকালের কুমারী রোদের বালিকা হাসির মত।
সবুজ থেকো থেকো অমলিন, ভালো থেকো।
বিকেলের স্মৃতিময় কষ্ট বুকে নিয়ে সুখে থাকা ভুলোনা
জানালার গ্রীল ধরে আনমনে আমার কথা ভেবে কোনদিন
বৃথা ,জীবনের সুন্দর বিকেল ফেলো রেখোনা খরচের খাতায়।
মুঠোমুঠো ভালোবাসা তোমার যা পেয়েছি আমি ভুলবনা
শুধু অক্ষমের ফিরে যাওয়া পথে কখনো ঘৃণার চোখ রেখোনা
সবুজ থেকো থেকো অমলিন ভালো থেকো
ভাল থেকো ভাল থেকো ভাল থেকো।
আমার জন্য গোধূলীর সঙ্গে তুমি কেঁদোনা।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



