প্রিয়তমা ঠোঁট পেতে দাও আমি আর কিছুই চাইনা
তৃষ্ণার আছে যা কিছু আমি শুষে নেব
ছলাকলা করো না আজ আমি তোমাকে খাব এ আমার বায়না
কবিতা ,সাহিত্য, সে আর কালো কালিতে হবেনা, কলম ছেড়ে দেব
হাতে তুলে নেব পুরুষাঙ্গ,রিরংসায় ভেদ করে যাব সভ্যতা
হন্তারক আইন, সব তন্ত্র মন্ত্র ।মেকি সব প্রেম মুছে দেব শরীর থেকে
ঝরে পড়া ঘামের মত। নাপাক হাত দুটো ধুয়ে নেব
জলে ,পৃথিবীর গভীরতম খাদে তলিয়ে যাবে যেটুকু ছিল জড়তা
পুরুষাঙ্গে লিখে যাব মহাকাব্য কবিতা।
প্রিয়তমা কোথাও একফোঁটা জল নেই,আমার তৃষ্ণা মেটেনা
কৃষকের খরায় ফেটে যাওয়া ভূমির মত ফেটে চৌচির হয়ে গেছি
তৃষ্ণায় ,পিপাসায় আমার কণ্ঠনালী ভিঁজেনা
প্রিয়তমা তোমার কোমল ঠোঁট পেতে দাও
আমি শুষে নেব তৃষ্ণার জল, আমি আর কিছুই চাইনা।
মেলে ধর দেহ তোমার, হৃদয়ে ঝড় ,বজ্রসহ বৃষ্টি
আজ তুফান তুফান খেলা হবে,সাইক্লোন সাইক্লোন ঢেউ
ঢেউ ঢেউ খেলা হবে প্রিয়তমা তোমার আমার,
দশদিগন্ত বলাৎকার করে আজ তোমার কাছে এসেছি
আমার তৃষ্ণা মেটেনি।
তোমার ঠোঁট পেতে দাও, দেহ কর উন্মোচন
আমি তোমার কাছে এসেছি,করুণা করো হে
প্রাণ ভরে পান করি তৃষ্ণার জল।
আমি আর কিছু চাইনা,আজ আর কিছুই চাইনা।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



