আমার প্রিয় পোস্ট

এই প্রথম বাংলায় ব্লগ লিখছি...খুব ভালো লাগছে।

বাংলা কী-বোর্ড লেআউট

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫১

শেয়ারঃ
0 0 0

বাংলা লেখালেখিতে আমি একেবারেই নতুন, বর্তমানে ফোনেটিক সিস্টেমে সামহো্য়্যারে লিখছি। আমি স্ট্যান্ডার্ড কোন লেআউট ব্যবহার করে বাংলা টাইপ শিখতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে কোনটা শিখব।

কেউ কি বলতে পারেন কোন লেআউট টা শেখা উচিত হবে?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৯
শামীম আহেমদ বলেছেন: ফোনেটিক কি বোর্ডই সম্ভবত বাংলা কি-বোর্ডের ভবিষ্যত। স্ট্যান্ডার্ড কি-বোর্ড বাংলায় আছে নাকি ?
২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২২
হাসিব বলেছেন: বিজয়ের কোন একটা ভ্যারিয়্যান্ট শেখেন । ভ্যারিয়্যান্টগুলো হলো - বিজয়, ইউনিবিজয়, জাতীয় । আমি নিজে ইউনিবিজয় ব্যবহার করি । বিজয় খুব কঠিন মনে হয় । কিন্তু আদতে একটু প্রাকটিস করলে কঠিন না ।
৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪০
মেন্টাল বলেছেন: বিজয়, অভ্র ইজি দুইটা ব্যবহার করেছি। সবসময় ব্যবহার করি ইউনিবিজয়। যদি অভ্র ব্যবহার করেন তাহলে পরামর্শ দেবো অভ্র ইজি শিখতে।
৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪০
মানুষ বলেছেন: আমি ফোনেটিক ব্যাবহার করি।এটাই সহজ মনে হয় আমার কাছে।
৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৯
শাহেদুর রহমান বলেছেন: কিছুক্ষন আগে অভ্র সেটআপ করে ফোনেটিক সিস্টেমে Wordpress এ টাইপ করলাম এবং বেশ সহজ মনে হল।

ধন্যবাদ সবাইকে পরামর্শের জন্য।
৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৩
নাজিরুল হক বলেছেন: আগে বিজয় ব্যাবহার করতাম এখন ইউনিজয় ব্যাবহার করি। এটাই আমার কাছে সহজ মনে হয়।
৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৭
মুকুল বলেছেন: আমিও আগে বিজয় ব্যবহার করতাম। এখন ইউনিজয় ব্যবহার করি। অভ্যস্ত হয়ে গেলে, ইউনিজয়ই আমার কাছে বেস্ট মনে হয়।
৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৩
নাঙ্গাবাবা বলেছেন: অভ্র হচ্ছে বেস্ট।
৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৮
আবুফয়সাল আহমেদ বলেছেন: অভ্র হচ্ছে সবচেয়ে ভাল। আমার একটা পোষ্ট আছে এর উপর চাইলে দেখতে পারেন। অভ্র
১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২০
আবুফয়সাল আহমেদ বলেছেন: যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/2ংরৎনষড়ম/28726743
১১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
রাগিব বলেছেন: বাংলা টাইপিং আগে থেকে না জানলে অভ্র ফোনেটিক শিখুন, ১০-১৫ মিনিটেই শিখে যাবেন।
১২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
সুন্দর সমর বলেছেন: টাইপিং প্রোগ্রাম হিসেবে 'অভ্র'(৪.৫.১) ব্যবহার করুণ। আর কি বোর্ড লে আউট হিসেবে ব্যবহার করুণ বিজয়। ওমিক্রনল্যাবের ডাউনলোড বিভাগে বিজয়ের একটা লে আউট পাবেন। ফোনেটিক ব্যবহার করে টাইপের গতি খুব বাড়বে না, চলতি কথায় যাবে বলে 'ঠেকার' কাজ চলবে আর কি। বিজয় শিখতে প্রথম কয়েক দিন বেশ কষ্ট লাগবে, পরে ভাববেন হায় কেন আগে শিখেনি এই টাইপিং।
১৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৬
শাহেদুর রহমান বলেছেন: অভ্র দারুন! আর মনে হচ্ছে ইউনিবিজয়ই শিখতে হবে।
ধন্যবাদ সবাইকে।
১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫০
মৈথুনানন্দ বলেছেন: বাকি সব বাদ দিন / শাব্দিকে হাত দিন!

http://www.iecbd.net/

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিছু করা দরকার...কিন্তু কি করব বুঝতে পারছি না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই