আমার প্রিয় পোস্ট

এই প্রথম বাংলায় ব্লগ লিখছি...খুব ভালো লাগছে।

হার্ডডিস্ক পার্টিশন করার ঝামেলা ছাড়াই ইন্সটল করুন উবুন্টু ৭.১০

২০ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৬

শেয়ারঃ
0 2 0

অধিকাংশ উইন্ডোজ ইউজারের কাছেই উবুন্টু ইন্সটল করাটা বেশ ঝামেলাপূর্ণ কাজ, বিশেষত উবুন্টুর জন্য প্রয়োজনীয় পার্টিশন তৈরি করার কাজটি। যারা উবুন্টু ব্যবহার করতে চান কিন্তু হার্ডডিস্ক নতুন করে পার্টিশন করাটা কঠিন বা সম্ভব নয় বলে উবুন্টু ব্যবহার করতে পারছেন না তাদের জন্য সহজ সমাধান হচ্ছে Wubi. Wubi ব্যবহার করে আপনি কোন রকম পার্টিশন করার ঝামেলা ছাড়াই কম্পিউটারে উবুন্টু ইন্সটল করতে পারবেন এবং ডুয়াল বুট মেনুর মাধ্যমে সহজেই একাধির অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন।

# প্রথমে এই ঠিকানায় গিয়ে Wubi ডাউনলোড করুন এবং হার্ডডিস্কের যেকোন যায়গায় সেভ করুন।

# এবার দরকার হবে Ubuntu 7.10 CD ISO image. ISO image তৈরি করার জন্য ইন্টারনেটে অনেক ফ্রী সফটওয়্যার পাওয়া যায়। আপনার পিসিতে ISO image তৈরি করার কোন সফটওয়্যার না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবার কম্পিউটারে Ubuntu 7.10 CD প্রবেশ করান এবং ISO image তৈরি করুন।

# ISO ফাইলটির নাম দিন “ubuntu-7.10-desktop-i386.iso” এবং Wubi ফাইলটি যেখানে সেভ করেছেন সেই একই যায়গায় ISO ফাইলটি সেভ করুন।

# এবার Wubi ফাইলটিতে ডাবল ক্লিক করে রান করলে নিচের মত একটি উইন্ডো আসবে।



এখান থেকে আপনি কোন ড্রাইভে উবুন্টু ইন্সটল করতে চান এবং কত যায়গা বরাদ্দ করবেন তা নির্ধারন করতে হবে। উবুন্টু ইন্সটল করতে কমপক্ষে ৪ ( চার ) গিগাবাইট ফ্রী যায়গা প্রয়োজন। Language: English, Desktop Environment: Ubuntu এবং উবুন্টুর জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড দিন।

# সিডি রম ড্রাইভে কোন সিডি থাকলে তা বের করে ফেলুন এবং Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই নিচের মত একটি উইন্ডো আসবে।



Finish ক্লিক করে কম্পিউটার রি-স্টার্ট করুন। কম্পিউটার রি-স্টার্ট হয়ে অটোমেটিক উবুন্টু ইন্সটলেশন চালু হবে। উবুন্টু ইন্সটল হয়ে গেলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

Wubi ব্যবহার করে ইন্সটল করা উবুন্টু মুছে ফেলতে উইন্ডোজে লগ ইন করে কন্ট্রোল প্যানেলের অ্যাড-রিমুভ প্রোগ্রাম থেকে Wubi আন-ইন্সটল করে ফেলুন, ব্যাস হয়ে গেল!

 

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২০ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৫
রাশেদ বলেছেন: Red Hat অনেক আগে ইউজ করছিলাম। উবুন্টুর খবরে ইউজ করার প্ল্যান ছিল, সিডিও আনছি, করব করব বলেও করা হইতেছে না। থ্যাঙ্কস কাজে দিবে।
৫. ২০ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৭
রাশেদ বলেছেন: এইবার দিমুই দিমু লিনাক্স ইন্সটলেশন।
২০ শে মার্চ, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: ইয়া আলী বইলা লিনাক্স ইন্সটলেশনে ঝাপাইয়া পড়েন... :-)

৬. ২০ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৮
নাজিরুল হক বলেছেন: লিনাক্স জিনিষটা ট্রাই করা লাগবে কোন এক সময়। :)
৭. ২০ শে মার্চ, ২০০৮ রাত ২:০০
ত্যান্দর বলেছেন: আমার কাছে এরচাইতে সিম্পল সল্যুশন আছে:) কোন কিছু ডাউন লোড করা লাগবো না। শুধু উবুনতু লাইভ সিডি থাকলেই হইবো। সময় পাইলে পুষ্টামুনে;)
৮. ২০ শে মার্চ, ২০০৮ রাত ২:০০
খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: বাউরে ,, ইতা কি জিনিস?
হারা জেবন টেরাই দিলেও পারতাম ন।
৯. ২০ শে মার্চ, ২০০৮ রাত ২:১১
স্ক্রু লুজ Screw Loose বলেছেন:
এমনিতেই আমার স্ক্রু কয়েকটা লুজ। এই উবুন্টু টুবুন্টু সেট করিতে জাইয়া আরো কয়েকটি লুজ হইয়া খুলিয়া পড়িবার গ্রেটার সম্ভাবনা আছে। উবুন্টু কিতা? ইহার উপকারীতাই বা কিতা? ইহা কি Linux জাতীয় অন্য কোন OS?
২০ শে মার্চ, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: উবুন্টু লিনাক্সের একটি ডিস্ট্রিবিউশন যা হোম ইউজারদের কাছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উবুন্টু ফ্রী!

১২. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ৭:২৫
স্করপিয়ন্স বলেছেন:
wubi একনো আলফা লেবেলের সপটওয়্যার, এটা ব্যাভার করা খুবই বিপদজনক, বুট লোডারের তেরোটা বাজাইয়া দিয়া এটা পুরা সিসটেম আনবুটেবল কইরা ফালাইতে পারে।
২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: আমি যে লিংক টা দিয়েছি সেটা আলফা ভার্সন হলেও স্ট্যাবল (অফিসিয়ালি !!!) সো উবুন্টু ৭.১০ ইন্সটল করার জন্য এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

১৩. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ৭:২৬
স্করপিয়ন্স বলেছেন:
What is the status of Wubi 8.04?

It is alpha software, it means some bugs are expected and only people wanting to help testing it should use it.
২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: Wubi 8.04 is in alpha stage as like Ubuntu 8.04. Wubi will be included in Ubunutu 8.04 by default.

১৪. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ৭:২৬
রাশেদ বলেছেন: কও কি গন্ডু! :| ডড়াইছি।
১৫. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৯
স্করপিয়ন্স বলেছেন:
আলফা ভার্সন কাকে বলে কোনো ধারনা রাখেন?
২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। ব্যাপারটা খোলাসা করে বলি। যখন Ubuntu 7.10 এর জন্য Wubi 7.10 Alpha রিলিজ হয় তখন তাতে কিছু বাগ ছিল যা সমাধান করতে গিয়ে Wubi ডেভলপাররা অনেক সময় নেয়। এর মধ্যে Ubuntu 8.04 এর কাজ শুরু হয়ে যায় এবং Wubi ডেভলপাররা নতুন Wubi 8.04 এর কাজ শুরু করে এবং Ubuntu 7.10 এর জন্য রিভাইজড Wubi 7.10 Alpha-rev386 আলফা ভাসর্ন রিলিজ করে যা পরবর্তিতে স্ট্যাবল হিসেবে পরিচিতি পায়(আলফা ভার্সন হওয়া সত্ত্বেও)।

১৬. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪
শাহেদুর রহমান বলেছেন: এবং এ কারনেই উবুন্টু ৭.১০ এর জন্য Wubi এর কোন ফাইনাল ভার্সন রিলিজ হয়নি।
১৭. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩২
ছায়ার আলো বলেছেন: আমি মাঝে মাঝে নোপিক্স ব্যাবহার করি কিন্তু উবুন্তু ট্রাই করিনি এখনো।
ধন্যবাদ ভালো পোস্টের জন্য :)
২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৩
কেএসআমীন বলেছেন: ভাল পোস্ট। কিন্তু খালি ইন্সটলেশন করলেই তো চলবে না ভাই। এইটা চালাইতে হইবো। এইটার কী কী এপ্লিকেশন সফটওয়ার আছে, কেমন কাজ করে, ইত্যাদির একটা পোস্ট দেন দয়া কইরা।

লিন্যাক্স সফটওয়ার গুলা যে কেন ইউজার ফ্রেন্ডলী হয় না বুঝি না...
২১. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ৩:২৮
কিষান বলেছেন: শুধু সিডি ডিয়া করা গেলে ভালো হোত। ত্যান্দর ভাই, আপনার পোস্ট আশা করছি

 

মোট সময় লেগেছে ১.০৮৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কিছু করা দরকার...কিন্তু কি করব বুঝতে পারছি না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই