আমার প্রিয় পোস্ট

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

দাম্পত্য রসঃ বউয়ের যত্ন নিন, নিলে কতটুকু নিচ্ছেন জানুন

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০২

শেয়ারঃ
0 75 0

এই লেখাটি যাদের বউ আছে তাদের জন্য। গোটা জগত্-সংসারে স্বামীদের সুখে থাকার জন্য একটাই নিয়ম—বউকে খুশি রাখুন। এমন কিছু করুন যাতে সে খুশি থাকে। আপনি তাকে কতটা খুশি রাখতে পেরেছেন জানতে নম্বর সংগ্রহ করুন। তার অপছন্দের কিছু করেছেন তো মাইনাস। আবার তার জন্য কিছু করেছেন, কিন্তু সেখানেও কোনো নম্বর পাবেন না, কারণ এটা নাকি আপনার করারই কথা ছিল। হতভাগা স্বামীদের কিছুই করার নেই, জগতের নিয়মটাই এমন নিষ্ঠুর। কীভাবে নম্বর পাবেন আর কীভাবে নম্বর হারাবেন, নিচে তা বিশদভাবে দেওয়া হলো। ওয়েবসাইট অবলম্বনে এই গবেষণাকর্মটির গবেষক তাওহিদ মিলটন

 আপনি বিছানা তৈরি করেন এবং মশারি
খাটান। (+১)
 বিছানা তৈরি করেছেন কিন্তু মশারি খাটাতে
ভুলে যান। (০)
 তার জরুরি দরকার এমন কিছু কিনতে বাইরে যান। (+৫)
 যদি সেটা বৃষ্টির দিনে হয়। (+৮)
 ভুলে সেটা না কিনে যদি পেপার কিনে
বাসায় ফেরেন। (-৫)
 রাতে আপনি যদি কোনো রহস্যজনক শব্দ পান এবং সেটা যদি কিছুই না হয়। (০)
 যদি একটা লম্বা লাঠি নিয়ে খুঁজতে
বের হন। (+৮)
 কিন্তু শব্দটা যদি তার পোষা বিড়ালের
কারণে হয়। (-১০)

 আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে পুরো সময়
তার পাশে থাকেন। (০)
 তার পাশে কয়েক মিনিট থাকার পরই যদি উসখুস করতে থাকেন এবং পরে আপনার কোনো বন্ধুর সঙ্গে গল্প করে কাটান। (-২)
 সেখানে যদি বন্ধুর স্ত্রী থাকে। (-৫)
 স্ত্রীটি যদি সুন্দরী হয়। (-১০)

 তার জন্মদিনে সময়মতো উইশ করতে
পেরেছেন কিন্তু খালি হাতে। (-২)
 জন্মদিনে একটা জিনিস উপহার দিয়েছেন
কিন্তু তার অপছন্দের। (-১)
 জন্মদিনে যে জিনিসটা উপহার দিয়েছেন
সেটা তার খুব পছন্দের। (+৫)
 কিন্তু আপনার খুব অপছন্দের। (+১০)
 তার পছন্দের জিনিসই উপহার দিয়েছেন কিন্তু সেটা সাংসারিক কাজে লাগবে। (-৫)

 বন্ধের দিন তাকে নিয়ে ঘুরতে গেছেন,
সিনেমা দেখেছেন। (+১)
 ঘুরতে যাননি। (-৭)
 নিজে একা একা ঘুরে এসেছেন। (-১০)
 যে সিনেমাটি দেখেছেন সেটা তার পছন্দের
ছিল। (+৪)
 যে সিনেমাটি দেখেছেন সেটা আপনার
অপছন্দের ছিল। (+৮)
 সিনেমাটি আপনার পছন্দের ছিল। (-২)

 আপনি তাকে সাজার পর সুন্দর লাগছে বলেছেন। (+৫)
 বলেননি। (-৮)
 সে মোটা হয়ে যাচ্ছে বলেছেন। (-১০)
 আমাকে কি মোটা লাগছে এই প্রশ্নের উত্তর
দিতে উসখুস করেছেন। (-৫)
 আপনি নিজের ভুঁড়ি কমানো নিয়ে কথা
বললেন। (+৭)
 আপনি তাকে ব্যায়াম করতে বললেন। (-১০)


 আপনি তাকে সারপ্রাইজ দিলেন। (+২)
 সে আপনাকে সারপ্রাইজ দিল কিন্তু আপনি
স্বাভাবিক ছিলেন। (-৯)
 তার প্রিয় খাবার যদি আপনি পছন্দ করেন। (+১)
 যদি অপছন্দ করেন। (-৪)
 আপনি যদি তাকে নিয়ে ভাবেন। (+১)
 আপনি যদি তাকে নিয়ে কিছু না ভাবেন। (-৬)
 আপনি যদি অন্য কিছু নিয়ে ভাবেন। (-৯)

 শ্বশুর-শাশুড়িকে পছন্দ করেন। (০)
 যদি অপছন্দ করেন। (-৬)
 সেই সঙ্গে যদি নিজের বাবা-মা ছাড়া কিছু না
বোঝেন। (-১০)

 অফিস থেকে ঘণ্টায় ঘণ্টায় ফোন দেন। (০)
 ফোন দেন না। (-৫)
 অফিসে যদি মেয়ে কলিগ থাকে। (-৭)
 সে কলিগ যদি সুন্দরী হয় এবং তার কথা যদি
বাসায় বলেন। (-১০)

 তার আগের প্রেম নিয়ে কিছু জিজ্ঞেস
করেন না। (+৯)
 আপনার প্রেম নিয়ে কিছু বলেন না। (-৫)
 যদি বলেন আপনার আগে প্রেম ছিল। (-৮)
 যদি বলেন ছিল না। (-১০)
 সে কষ্ট পেলে আপনি কষ্ট পান। (+৪)
 কিন্তু সেটা যদি তার কারণে হয়। (-৫)
 আবার তার ব্যবহারে যদি কষ্ট না পেয়ে
স্বাভাবিক থাকেন। (-৯)

 শ্যালিকা আছে। (-২)
 শ্যালিকা আপনার প্রশংসা করে। (-৪)
 আপনি শ্যালিকার প্রশংসা করেন। (-৬)
 শ্যালিকা প্রায়ই বাসায় আসে। (-৭)
 আপনিই তাকে আসতে বলেন। (-৮)
 শ্যালিকা আপনাকে পছন্দ করে না। (+৩)
 আপনি শ্যালিকাকে অপছন্দ করেন। (০)
 আপনি শ্যালিকাকে ভালোবাসেন। (-১)
 খুব ভালোবাসেন না। (-২)
 শ্যালিকা আপনাকে ভালোবাসে কি না জানতে চাইলেন। (-৯)

 সে তার একটা সমস্যা নিয়ে কথা বলার সময় আপনি সেটা মনোযোগ দিয়ে শুনলেন এবং যখন যে রকম এক্সপ্রেশন দেওয়া দরকার সেটা দিলেন। (০)
 তার কথা আপনি বিনা প্রতিবাদে মনোযোগ দিয়ে আধা ঘণ্টা ধরে শুনলেন। (+২০)
 এর ভেতর একবারও টেলিভিশন অন করার কোনো রকম উদ্যোগ গ্রহণ করেননি। (+৩০০)
 আপনি এক ঘণ্টা ধরে তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। (+১০০০)
 এক ঘণ্টা পর সে আপনার নাক ডাকার শব্দ
শুনতে পেল। (-২০০০)
সুত্রঃ প্রথম আলোঃ
Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
জর্জিস বলেছেন: প্রিয়তে নিলাম....পরে পড়ব, বউ আশেপাশে আছে ;) ;) ;)
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: ভাবীকেও পড়তে দিন।

২. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
মুকুট বলেছেন: হা হা হা। বউ নাই, চিন্তাও নাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ;)
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: তাড়াতাড়ি বিয়া কইরা ফালান..বাচবেন আর কইদিন?

৩. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
ম্যাক্স পেইন বলেছেন: হেহেহেহে মজা পাইলাম
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: বেশী হাসবেন না চেয়ার থেকে পরে যাবেন হেহেহে

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: আমি মজা পাইছি তাই শেয়ার দিলাম।

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: আপনার স্কোর কত?

৬. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
যীশূ বলেছেন: কপি পেস্ট পোস্টে মাইনাচ। :)
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: হিহিহিহি মজা পাইয়া আবার মাইনাস দেয়।

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: বউকে বেশী করে ভালবাসুন।

৮. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮
স্বপ্ন নীল বলেছেন: ইহা একটি কপি পেস্ট পোস্ট । সুতরাং মাইনাস..............

@লেখক, আপনার উচিৎ ছিল উৎস উল্লেখ করা । উৎস: রস-আলো
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আপনি কি শেষ পযন্ত পড়েছেন। পোষ্টের শেষে লিংক দিয়েছি।

৯. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
সুখী মানুষ বলেছেন: হেভী মজা পাইলাম।
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: হিহিহি

১০. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
সবার প্রিয় বলেছেন: আঁই বিয়া কইত্তাম ন ভাডি........
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ক্যান?

১১. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪
শিবলী রহমান বলেছেন: পিলাচ... কামের পুস্ট
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: হ কামের পোষ্ট তাই কপি কইরা দিয়া দিলাম।

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ধন্য হলাম আমি ধন্য হলাম।

১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: আমি ও মজা পাইছিরে ভাই।

১৪. ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
মৃত৬৬৬ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা.........(ইনফিনিটির কিছু কম)
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: হুম।

১৫. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৭
নুরুল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~............................................. :) ~
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: হাহাহা

১৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০৫
'লেনিন' বলেছেন: বউ নাই... সুতরাং পড়ার দায়ও নাই... যখন হবে তখন পড়া যাবে :)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: বিয়ে করার পর না হয় পড়বেন।

১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৯
মে ঘ দূ ত বলেছেন: একটা চোখ টিপে যাই ;)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: কাকে?

০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: হাহাহা

১৯. ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৪
আকাশ_পাগলা বলেছেন: হাসতে হাসতে অবস্থা খারাপ।
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: বেশী হাসবেন না পিলিজ.............

২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬
লালসালু বলেছেন: আপনারে প্লাস
১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: ধণ্যবাদ।

২১. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৫
মৈত্রী বলেছেন: পোস্ট টা পইড়া কষ্টে বুক ভাইসা গেল.....এইভাবে আর কতদিন একা একা থাকব??
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: কইরা ফালান.

২২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২১
স্বপ্নচূড়া৪৬৬ বলেছেন: মুকুট বলেছেন: হা হা হা। বউ নাই, চিন্তাও নাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ;)
১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:০২

লেখক বলেছেন: বিয়ে করতেই হইবে ।

১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:০২

লেখক বলেছেন: খুশী হইলাম।

২৪. ৩১ শে মে, ২০১০ রাত ১:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লিখেছেন ভাল। অনেক ধন্যবাদ ভাল লেখার জন্য।
২৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ্

২৫. ৩১ শে মে, ২০১০ রাত ১:২৯
রিফাত হোসেন বলেছেন: আমি ১০২০ নম্বর দিয়ে কি করব`? বিয়েই তো করি নাই !
২৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: করার পর নম্বর দিবেন।

২৬. ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৩
নিশান ইব্রাহিম বলেছেন: + দেয়ার পর মনে হইল, আমিতো বিয়াই করি নাই.........
২৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ছবি দেখে মনে হয় বয়স অনেক কম।

২৭. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৬
অনিমেষ হৃদয় বলেছেন: খিকজ...প্রিয়তে রাখলাম, বিয়ার পর টেরাই মারুম... :P :P
২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১:২৬

লেখক বলেছেন: হুম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৩
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: সব কথার এক কথা তারে রাগানো যাবে না আবার নিজেও রাগা যাবে না।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ঠিক তাই..

৩১. ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০২
প্যাঁচনাই বলেছেন: মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: সব কথার এক কথা তারে রাগানো যাবে না আবার নিজেও রাগা যাবে না।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৩৫

লেখক বলেছেন: ঠিক তাই।

৩২. ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০৯
চুরি যাওয়া আগুন... বলেছেন: মামা, মডু মনে হয় ঘুমাই গেছে। আমি একখান কথা বলতাম চাই...

এ দেখি ফাটা বাশে বিচি আটকানোর মতো অবস্থা।

এই দিকে গেলেও বিপদ, ঐ দিকে গেলেতো আরো গেলো...

চ্রম ঘাব্রায়িত হইছি।

পোষ্টে চ্রম ঝাজা। +++
২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৩. ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: সব কথার এক কথা তারে রাগানো যাবে না আবার নিজেও রাগা যাবে না
কইস্যা পেলাস B-))
২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ধণ্য হইলাম।

০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: হুম।

০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: হিহিহি

০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: ধন্য হইলাম।

৩৭. ২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০০
চশমখোর বলেছেন: প্লাস মাইনাস বুঝি না। বিয়া কইত্তাম চাই :-B :-B :-B B-)) B-)) B-))
০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: তাড়াতাড়ি করে ফেলুন কয়দিন আর বাচবেন।

৩৮. ২১ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৫২
লাবিব ইত্তিহাদুল বলেছেন: মুকুট বলেছেন: হা হা হা। বউ নাই, চিন্তাও নাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ;)
০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: তাই বলে কি চিরকুমার?

০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: কন কি ভাই সাব?

৪০. ০৪ ঠা মে, ২০১১ বিকাল ৫:১৬
নিভৃত নয়ন বলেছেন: ভুই পাই বিয়া করতে।মাইয়া মানুষকে বিপদজনক প্রানী মনে হয় তাদের মন মানসিকতার কারনে
৪১. ০৪ ঠা মে, ২০১১ বিকাল ৫:১৯
নিভৃত নয়ন বলেছেন: ভুই পাই বিয়া করতে।মাইয়া মানুষকে বিপদজনক প্রানী মনে হয় তাদের মন মানসিকতার কারনে
০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: তাই নাকি । ভয় পাবেন না তারা ও আমাদের মত মানুষ।

৪২. ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৯
ইমু ৪৬৮ বলেছেন: শ্যালিকা আছে। (-২)
 শ্যালিকা আপনার প্রশংসা করে। (-৪)
 আপনি শ্যালিকার প্রশংসা করেন। (-৬)
 শ্যালিকা প্রায়ই বাসায় আসে। (-৭)
 আপনিই তাকে আসতে বলেন। (-৮)
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: মজা পাইছেননি।

৪৩. ১১ ই মে, ২০১১ রাত ১১:২১
তৃিষত বলেছেন: মজা পাইলাম
যখন বিয়ে করব তখন জামাই কে পরাবো :P



০৯ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: তাই করেন।

৪৪. ৩০ শে জুন, ২০১১ রাত ১১:৩৯
আবুশিথি বলেছেন: ইহা আমি সব করিতে রাজি আছি। শরীরডাতো ঠিক রাখন লাগবো।

 

মোট সময় লেগেছে ১.০৭৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই