আমার প্রিয় পোস্ট

হয়তো থাকবনা তবুও সবার মাঝেই আছি আমরা ...

সুপ্রিয় বন্ধু...............

০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫

শেয়ার করুন:                   Facebook


দিনের রবি যেই চোখ মেলে চায়
সবুজ ধরণী ভরে আলোর খেলায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।

ফুলগুলি দোল খায় পূবালী হাওয়ায়
পাখিগুলি সুরে সুরে যেই গান গায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।

বৃষ্টির জলে যেই পথ ভিজে যায়
তারপর রামধনু সাতরঙে রাঙায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।

নদীর পাড় জলে ভরে যায়
মাঝি যেই গান ধরে উদাস গলায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।

নিরব রাত্রি নিঝুম নিরালায়
আকাশ যখনি ভরে স্নিগ্ধ জোছনায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।

পরিশেষ:
ডুবে যাই যখনি ব্লগের ভাবনায়
একটা কবিতা যেই আসে মাথায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।


আজ বন্ধু দিবসে তাদের(আমাদের সকল ব্লগর বন্ধুদের)
জানাই নিরন্তর শুভেচ্ছা।
"শুভ বন্ধু দিবস"

 

 

  • ৭৯ টি মন্তব্য
  • ৩৪৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: dear sis - r u there? :-*
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আমরা দুজনেই কিছুক্ষনের জন্য আছি সবাইকে শুভেচ্ছা জানাব বলে।:)

২. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৪৮
comment by: লিপিকার বলেছেন: শুভ বন্ধু দিবস
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: আপনাকেও;অনেক ধন্যবাদ:)

৩. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
comment by: রাতিফ বলেছেন: অনেক জোশ ভাবনা।

শুভ বন্ধু দিবস।


ভালো থাকুন।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: অনেক অনেক থ্যাংকু.......

আপনার আগামী দিনটা বন্ধুদের সাথে আনন্দে কাটুক।:)

৪. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: hmmm...sister...if you can read this now...i'm sendin' some sweets for you very soon...mail me for details...look for my email-id in your previous post.
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: ধুর্ তুমি কিছুই বুঝলা না।

আমাদের বড়দিদি মেইল করতে নিষেধ করেছে।:|

৫. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:০৩
comment by: মৈথুনানন্দ বলেছেন: here's the occasion
৬. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:১১
comment by: সবাক বলেছেন: শুভ....
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: অব্যক্ত শুভেচ্ছাটুকু গ্রহন করে নিলাম।

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।:)

৭. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কবিতা ভালো হয়েছে......।

শুভ বন্ধু দিবস।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: আপনাকেও শুভ বন্ধু দিবস আপু:)

৮. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: শুভ বন্ধু দিবস।
কবিতা কি তুমি লিখসো নাকি !!! চমৎকার হৈছে ।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: প্রশংসা শুনেতো আনন্দ গড়াগড়ি খাচ্ছি=p~=p~=p~

অনেক শুভেচ্ছা আর আজকের দিনটা অনেক আনন্দ কাটান।

৯. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:১৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: শুভ বন্ধু দিবস
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:৫৬

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

ভাল কাটুক আপনার বিশেষ দিনটা:)

১০. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:৩০
comment by: রাতমজুর বলেছেন: শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: শুভেচ্ছা নিলাম আর আপনাকেও জানাচ্ছি।:)

১১. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৯:২১
comment by: উধাও ভাবুক বলেছেন:
একটা বন্ধু কি পারবে হতে তুমি আমার !
অঞ্জন দত্তের এই গানটা শুনেছো ?

বন্ধু দিবসের কবিতা। ভাল হয়েছে।
শুভেচ্ছা রইল।
০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: না,গানটা শুনিনাইতো

অনেক ধন্যবাদ।
ব্যস্ততার মধ্যেও আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন তাই আরও ধন্যবাদ।:)

১২. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: খুবই ভালো লাগলো যখন অনেক সময় পর ব্লগ চেক করে শুভেচ্ছা পেলাম ।

প্রত্যুত্তর জানাতে এসে উপহার পেলাম অসাধারণ কবিতা , সুর তুলে দিলেই যেটা অসাধারণ গান হয়ে উঠবে ।

ব্লগের বন্ধু দু'জন , নিরন্তর শুভেচ্ছা আপনাদের জন্য
০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: বন্ধু, আপনার নিরন্তর শুভেচ্ছাটুকু দুজনে গ্রহন করলাম।:)

অনেকদিন হল;জানি ব্যস্ত আপনি তারপরও আপনার পোষ্ট ভিষণ মিস করছি ।

১৩. ০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: শুভ্র জাহিদ বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

আপনাকেও শুভেচ্ছা:)

১৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১:২৫
comment by: ফারহান দাউদ বলেছেন: শুভেচ্ছা।
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

এই প্রথম আমাদের ব্লগে আসলেন,স্বাগত জানাচ্ছি:)

১৫. ০৪ ঠা আগস্ট, ২০০৮ ভোর ৪:৩১
comment by: রাশেদ বলেছেন: আপ্নাদেরকেও শুভেচ্ছা। :)
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: অনেক থ্যাংকু:)

১৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭
comment by: উধাও ভাবুক বলেছেন:
একটা লেখা দিয়ে এমন চুপ করে থাকলে তো হবেনা। আরো লিখতে হবে। নতুন লেখা কৈ ???
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: নতুন লেখা আসতে দেরি আছে।

আপনার নিজেই তো একটা পোষ্ট দিয়ে বছর পার করে দেন;)

ভাল থাকবেন।

১৭. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
comment by: শুভ্র জাহিদ বলেছেন: হুম আরো লিখতে হবে।
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: মাথায় আসে না; কি করব:|

১৮. ০৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: উধাও ভাবুক বলেছেন:
আমিতো চাকর গিরি করি। তাই সময় হয়ে ওঠেনা।
০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: এভাবে বলছেন কেন।

আমরা সবাইতো একটা সময় চাকুরি করব তা বলে কি চাকর হয়ে যাব।:|
মালিক গিরি শব্দটার ব্যবহার কি কখনও শুনেছেন।


আচ্ছা,আপনার পেশাটা কি জানতে পারি।

১৯. ০৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
comment by: শুভ্র জাহিদ বলেছেন: একদম জোর করে যে লিখতে হবে এমন কোন কথা নেই। চোখটা ব্ন্ধ
করুন । বিছানায় হালকা গা এলিয়ে দিন। সারাদিনের আত্ন সমালোচনা করুন। আর ভার্সিটি, আসা যাওয়ার পথের ঘটনা গুলো মনে করুন। দেখবেন চমৎকার একটা লেখা কলমের ডগায় এসে গেছে।
০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: খুব দারুন আইডিয়া দিলেন।

তবে কি,পোষ্টতো দেয়াই যায় কিন্তু তার পরিনতি হচ্ছে,এরপর এবিষয়গুলো মাথায় অনবরত ঘুরবে আর কারো কমেন্ট পাবার আশায় বারবার পিসির সামনে বসে থাকতে হবে,আর ফলাফল যথারীতি পরীক্ষায় দুইটা ডিম।

২০. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৯
comment by: উধাও ভাবুক বলেছেন:
চাকর + ই = চাকরী। সেই হিসেবে চাকর।
আমি একটা কর্পোরেট কেম্পানীতে ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন এক্সিকিউটিভ হিসেবে কাজ করি।

নতুন একটা গল্প পোস্ট করেছি তো।
০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: এ মুহুর্তে যদি কারেন্ট না যায় আর স্পিড না কমে তাহলে আপনার গল্পটাই পড়তে যাব।:)

২১. ০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০
comment by: তানজিলা রেহমান বলেছেন: কি খবর আপু-ভাইয়া তোমরা কেমন আছ? ভাইটা কেমন দুষ্টু জাতীয়?
০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: বাহ্ এবারতো ঠিক আছে।

আমরা ভাল আছি আর আপনার অবস্থা কি?

আর আমার ভাইটা হচ্ছে অতি শান্তশিষ্ট লেজবিশিষ্ট।:)

২২. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
comment by: উত্তরাধিকার বলেছেন:
দেরী হলো একটু-
তথাপি-
শুভেচ্ছার কোন সময়সীমা নেই...!

অনেক ভাল থাকুন আপনারা।
:)
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: আসলেই...শুভেচ্ছার কোন সময়সীমা নেই...!

কেমন আছেন?

২৩. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: শুভ্র জাহিদ বলেছেন: can i get your comment on my previus post ধূসর দেয়াল ও অস্পষ্ট পরীর গল্প?
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: ইংরেজি আর বাংলা মিশিয়ে কমেন্ট করেন কেন,ওটা কি বেশি সহজ
নাকি বাংলায় টাইপ করাটা কষ্টের।(এমনি বললাম:))

সম্ভবত পাবেন না।

২৪. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: উধাও ভাবুক বলেছেন:
মানুষের ভীড়ে নামক লেখাটা শেষ করে দিয়েছি। ৪ পর্বে শেষ করলাম।
পড়লে সবকটা পড়ো। শনিবার থেকে আর একটা শুরু করবো।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: পরতেইতো চেয়েছিলাম,দ্বিতীয় পর্ব পড়ে যেই কমেন্ট করতে গেলাম কারেন্ট চলে গেল।
পরদিন কম্পিউটারের প্লাগটা নষ্ট হয়ে গেল।সবই কপাল:|

২৫. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৪
comment by: ময়না কাঁটা বলেছেন: ভাল্লাগলো++++++++
১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: থ্যাংকু ময়না কাঁটা :)

২৬. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: আমি ও আমরা বলেছেন: অনেক দেরীতে আসা হল।

কবিতাটা কিন্তু ভালো লেগে গেলো।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আমাদের ব্লগে আপনাকে সুস্বাগতম.....

আর অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।:)

২৭. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০
comment by: উধাও ভাবুক বলেছেন:
শেষ পর্ব দিয়ে দিয়েছি। এখন কয়েকটা দিন অবসর নেব লেখা থেকে শূধুই ভাববো। আর কিছু প্রবন্দ টাইপের লেখা আছে সেগুলো পোষ্ট করতে পারি।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: আমিও ঠিক করেছি সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে পোষ্ট দিব নান

আপনিও রেস্টে আর আমরাও;)

২৮. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৬
comment by: মৈথুনানন্দ বলেছেন:

পুষ্প!

RAKSHA-BANDHAN ( 16TH AUGUST ) উপলক্ষে আমি বাঙলাদেশে কিছুমিছু পাঠাচ্ছি আমার সমস্ত আদরের বোনেদের জন্যে।

17TH AUGUST সারিয়ার বাড়িতে অবশ্যই আসবে - মিষ্টিমুখের ব্যবস্থা থাকবে।

ওর সাথে যোগাযোগ করে নাও :

Click This Link

আরো কিছু জানতে চাইলে মেল করতে পারো :



============দাদাভাই@কোলকাতা============

১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: দাদা তুমি ওদিন রাগ করে চলে গেলে কেন?
আমাদেরতো শুভেচ্ছা জানাওনি আবার কবিতাটা ভাল হল কি না তাও বলনি:|

আর মেইলতো করতে পারব না তাহলে বড় আপু আমাদের ব্লগিং করাই বন্ধ করে দিবে।:(

তবে নেমন্তন্ন করছ তাতেই আমরা খুশি:)

২৯. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২২
comment by: মৈথুনানন্দ বলেছেন: এখানে রিপ্লাই দে। আসবিনে মানে? না এলে সারা বছর মাইনাস তো খাবিই, পরের বছর যখন ঢাকায় আসবো, তখন আচ্ছাসে কান মুলে দেবো। আমি এতো কষ্ট করে পাঠাচ্ছি - আর তুই আসছিস না?? :(
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: তোমাকে কষ্ট দিতে চাইব কেন!

নিতান্তই নিরুপায়।:|

৩০. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
comment by: মৈথুনানন্দ বলেছেন: ঠিক আছে, মেল করতে হবে না, আমার কথাও বলার দরকার নেই - তুই সারিয়ার নাম করে বড়ো আপুকে বল যে একটা নেমন্তন্ন আছে। এটা তো সত্যি কথাই - কারণ সারিয়াই আমার হয়ে হোস্ট হচ্ছে। আমি সারিয়াকে বলে দিচ্ছি। আমার মনে হয় পার্মিশন পেয়ে যাবি।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: আব্বু আম্মু রাজি হবেনা ;ভার্সিটি ছাড়া আর কোথাও কখনও একা একা যাইনিতো।

আমরাতো এখনও বেশি বড় হইনি;)আরও দু,তিন বছর অপেক্ষা কর তখন একা একা যাবার পার্মিশন পেয়ে যাব।

৩১. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১১
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: দুজনই ব্যস্ত নাকি? নতুন পোস্ট আসছেনা যে!
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: এমনিতেই ভেবেছিলাম আগামি মাসের পরীক্ষার আগে আর পোষ্ট দেবনা।

এখনতো আরও আসতে পারব না ভাইয়া এমন একটা সিস্টেম করেছে যে ও বাসায় না থাকলে আমরা নেট চালু করতে পারব না।

আর আজ সকালে১১টা তেকে ১২টার মধ্যে কি মল চত্বরের মধ্যে দিয়ে রিকশা দিয়ে কোথাও গিয়ে ছিলেন;হুবুহু আপনার মত কাউকে দেখলাম।

৩২. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৩১
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: আমাকেই দেখেছেন সম্ভবত, কারণ ঐ সময় রেজিস্টার (নাকি রেজিস্ট্রার?) বিল্ডিঙে গিয়েছিলাম একটা কাজে। আজকেও যাবো, ২টার পর কোনো এক সময়ে।
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: বেশ মজা পেলাম।

ব্লগের সবাইকে আমার কাছে কল্পলোকের বাসিন্দা মনে হয় আর বাস্তবে দেখতে পেলে সেটা খুব ইন্টারেস্টিং:)

৩৩. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪০
comment by: কঁাকন বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন
১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কাঁকন ।

আপনার জন্যেও শুভকামনা।:)

৩৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২০
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: আসবেন নাকি পুষ্প শুক্রবারে, পাবলিক লাইব্রেরিতে? ব্লগীয় আড্ডা আছে, আমাকে সেখানে দেখে মিলিয়ে নিতে পারবেন আসলেই আমাকে দেখেছিলেন কিনা মল চত্বরে! ;)

অবশ্য যদি আমি যাই।
১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: শুক্রবারে বের হবার পার্মিশন মিলবে না উপরন্তু শনিবার মিডটার্ম।

তবে আমিতো মোটামুটি শিওর আপনাকেই দেখেছিলাম।যদি না বলতেন তাহলে কনফিউজড হতাম।:)

৩৫. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: নতুন পোষ্ট কই??

.............অপেক্ষায় আছি।'
১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: :) আপু এবার অনেকখানি অপেক্ষা করতে হবে মনে হচ্ছে

৩৬. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৬
comment by: সাইফুর বলেছেন: নতুন কিছু পোষ্ট দাও
১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: কিছুদিন পরই দেব:)

টুপিটা খুব সুন্দর।

আপনি নতুন পোষ্ট চাইলেন!
অনুপ্রানিত হলাম।:)

৩৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৯
comment by: তানজিলা রেহমান বলেছেন: কি খবর আপু ভাইয়া? েকমন যােচ্ছ িদনকাল?
২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: এইতো আছি ,বেচেঁ আছি।

আপনার খবর কী?আপনার বাড়িতে তেমন একটা যাওয়া হয় না ;অবশ্য কারো বাসাতেই এখন আর তেমন একটা যাইনা।

৩৮. ২১ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২০
comment by: রাশেদ বলেছেন: হেল্লু! নয়া পুস্ট কিধার?
২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন: :)আরাহাহে থোরা ইন্তেজার কিজিয়ে...

৩৯. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: নতুন পোস্ট খুঁজে গেলাম
আসবে কবে ?
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আজ অথবা কাল.....
:):):)

৪০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
comment by: নিহন বলেছেন: ধন্যবাদ ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: :)

 



 


একটি ডালের দুটি পাতা আমরা।একজন ডি. ইউ আর এক জন ডি. জি .বি.এইচ.এস এ পড়ি।আমরা সব কিছুই এক সাথে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১০৬০