১।
এক চোর একটি দোকান থেকে একটি শাড়ী চুরী করে, ২য় দিন আবার সেই দোকানে এসে ধরা পড়ে
দোকানদ্বারঃ তোমার সাহস তো কমনা, গতকাল শাড়ী চুরী করে আজ আবার এসেছো চুরী করতে?
চোরঃ না আমি চুরী করতে আসি নাই।
দোকানদ্বারঃ তবে কেন এসেছো।
চোরঃ আমি গতকাল যে শাড়ীটা নিয়েছিলাম, তা আমার বৌ এর পছন্দ হয় নাই, তাই আজ এসেছিলাম শাড়ীটা বদলাতে
২।
এক চোর একটি দোকানে এসে চুরি করতে গিয়ে ধরা পরল। দোকানদার প্রথম দিন চোরটিকে বকাবকি দিয়ে ছেড়ে দিলো। এর পরের দিন চোরটি একই দোকানে আবার চুরি করতে এসে ধরা পরল। দোকানদার চোরটিকে বলল, "আমি কালকে তোমাকে ছেড়ে দিলাম। আর আজকে তুমি আবার চুরি করতে এসেছো কেন?" চোর উত্তর দিল, "আমি কী করবো? আপনার দোকানেই তো লেখা - ধন্যবাদ। আবার আসবেন।"
৩।
কোর্টে এক ঘড়ি চোরের বিচার কাজ চলছে,
জজঃ তথ্য প্রমান এবং স্বাক্ষীদের জবানবন্দীতে এটা প্রমান হচ্ছেনা যে সে ঘড়ি চুরী করেছে, সুতরাং এই আদালত তাকে মুক্তি দিচ্ছে।
চোরঃ তাহলে ঘড়িটি পরতে আমার আর কোন সমস্যাতো থাকবেনা
৪।
বৌয়ের কাছে স্বামির চিঠি--------
প্রিয়তমা,
এই মাসে আমি বেতন পাঠাতে পারলামনা,বেতনের পরিবর্তে 100 টা চুমা পাঠালাম, আমার সুইট হার্ট রাগ করোনা প্লিজ...
তোমার প্রিয়তম স্বামি....
বৌয়ের উত্তর
Dearest Sweetheart,
তোমার 100টা চুমুর জন্য ধন্যবাদ, খরচের বিস্তারিত নিচে জানালাম।
(1) দুধওয়ালা 1 মাসে 2 চুমুতে রাজি হয়েছে।
(2) বিদ্যুত বিল বাবদ 7 চুমুতে কোন রকম বিদায় করেছি।
(3) বাড়িওয়লা প্রত্যেকদিন এসে 2/3টা করে চুমু নিয়ে যাচেছ ভাড়ার পরিবর্তে।
(4) দোকানদার শুধু চুমুতে রাজি না হওয়াই তাকে ান্য কিছু দিয়ে সন্তষ্ট করতে হয়েছে।
(5) আনান্য খরচ বাবদ আরো 40 চুমু দিতে হয়েছে।
প্লিজ তুমি চিন্তা করনা, আমার কাছে এখনো তোমার দেয়া 35 চুমু আছে,
আশা করি মাসের বাকিটা চালিয়ে নিতে পারব।
আগামি মাসেও এভাবে চালিয়ে নিব কিনা জানাবে....
Your Sweet Heart
৫।
এক বিয়ে বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাবা/মা সহ সকলে নব কনেকে বিদায় দিচ্ছে- আর নব বর ছাড়া সবাই কান্নাকাটি করছে। পাশেই প্রতিবেশী ছোট্ট একটি ছেলে তার বাবাকে
ছোট্ট ছেলেঃ আচ্ছা বাবা ঐ মেয়ের বাবা মা কাঁদে কেন?
বাবাঃ তার মেয়েকে এত বড় করেছে, লেখা পড়া শিখয়ে মানুষ করেছে এখন বিদায় দিচ্ছে পরের ঘরে- তাই তার মায়ায় কান্নাকাটি করছে।
ছোট্ট ছেলেঃ তা মেয়েটা কাঁদে কেন?
বাবাঃ মা/বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাচ্ছে- তাই সেই মায়ায় কান্নাকাটি করছে।
ছোট্ট ছেলেঃ তাহলে বরটা কাদঁছেনা কেন?
বাবাঃ এখন সবাই কাঁদছে- আরও কাঁদবে সারা জীবন- সবে মাত্র বিয়ে করেছে- বউটা নিয়ে ঘরে উঠুক, তার পর থেকে কাঁদবে
৬।
ছোট্ট দুই বান্ধবীর আলাপ হচ্ছে...
: জানিস সামনের সপ্তাহে না আমার খালার বিয়ে..
: কার সাথে রে?
: তা তো জানিনা ...
: ও মা কি বলিস?? জানিস না!!! আমাদের পরিবারে তো সবারই চেনা জানার মধ্যে বিয়ে হয়েছে...
: ????
: এই যে.... বড় খালার বিয়ে হল বড় খালুর সাথে, মেজ চাচার মেজ চাচীর সাথে, মামার মামীর সাথে...
৭।
স্ত্রী :- আচ্ছা, আমি এই যে তোমার সাথে এত ঝগড়া করি, তুমি কি মোটেও রাগ কর না ?
স্বামী :- হুম রাগ তো হয় কিন্তু সেটা কন্ট্রোল করে ফেলি।
স্ত্রী :- সেটা কিভাবে ?
স্বামী :- রাগলে আমি বাথরুম পরিষ্কার করি।
স্ত্রী :- যাহ্ , তাতে কি রাগ কমে নাকি ?
স্বামী :- তোমার টুথব্রাশ দিয়ে পরিষ্কার করি যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



