আমার প্রিয় পোস্ট

আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।

২৬ শে মে, ২০০৮ রাত ৮:৩৫

শেয়ারঃ
0 0


ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচে কমদামী ছিলাম একমাত্র আমি

ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
সেসব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না,

স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম...
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।

নিজের হাতে ভাত খেতে পারতো না খোকা
বলতাম আমি না থাকলে কি করবি বোকা
ঠোট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদেনা নেই বুঝি আর মনে,
ছোট্র বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে

দুহাত আজো খোঁজে ভুলে যায়যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।

খোকারও হয়েছে ছেলে দুবছর হল
আরতো মাত্র বছর পচিশ ঠাকুর মুখ তোল
একশ বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পচিশ বছর পরে খোকার হবে উনষাট

আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি
খোকা আমি দুজনেতে থাকব পাশাপাশি

সেই দিনটার স্বপ্ন দেখি ভীষন রকম
মূখোমূখি আমি খোকার বৃদ্ধাশ্রম।

.............................
নচিকেতার এই গানটা যতবার শুনি ততবারই মন ভারাক্রান্ত হয়ে আসে।


 

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে মে, ২০০৮ রাত ৮:৪৫
যূঁথী বলেছেন: আসলেই। বস্তুবাদ। নিজের দুর্বলতা ঢাকতে আমাদের মত কুসন্তানেরা বস্তুবাদের আশ্রয়ই নেয়।
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: নিজের দুর্বলতা ঢাকতে কুসন্তানেরা বস্তুবাদের আশ্রয়ই নেয়।

২. ২৬ শে মে, ২০০৮ রাত ৮:৪৬
মিয়াভাই সিলটী বলেছেন: গান হলেও বাস্তবের সাথে অনেক মিল রয়েছে।+++
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: নচিকেতা মান্ইতো জীবন মূখি গান।....

মিল নয়, রূঢ় সত্য, যা জেনেও কেউ বলেনা, ঢেকে রাকতে চায়....এ গানে সেই সত্য মুখোসবিহীন বলা হয়েছে।..

৩. ২৬ শে মে, ২০০৮ রাত ৮:৪৭
তাবাসসুম মুনিরা বলেছেন: শুনিনি কখনও কিন্তু গীতিকবিতাটা ভালো লাগল।
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: অবশ্যই শুনে নেবেন। জীবন বোধে নতুন এক শিহরন জাগবে....

৪. ২৬ শে মে, ২০০৮ রাত ৮:৫৫
নিলা বলেছেন: এক বুক দীর্ঘশ্বাস আর কষ্ট বৃদ্ধ মানুষগুলোর জন্য
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।....

এই ভাবনা থেকেই যদি কোনদিন কিছু করা যায়.. তাই বা কম কিসে...

৫. ২৬ শে মে, ২০০৮ রাত ৯:২৪
সাঈদ সৌদিআরব বলেছেন: ধন্যবাদ। আসলে কিছু পাবলিক পাথর হয়ে গেছে। এদের কঠিন শাস্তি হবে।
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: তাতে কোন সন্দেহ নাই। এরা বরং পাথরের চেয়েও নিষ্প্রাণ।

পাথরেতো ঝর্ণা বয়... এদের?? ঘৃণা যারা পিতা-মাতাকে এভাবে অপমানিত করে।।.....

তবে প্রকৃতিও তাদের ছেড়ে দেয় না... তারা নিজ জীবনেই তার প্রতিফল পায়..

৬. ২৬ শে মে, ২০০৮ রাত ১০:০৬
নািজয়া ফরহাত েজবীন বলেছেন: খারাপ লাগছে নিজের কথা ভেবে.....না জানি আমাকে কবে যেতে হবে বৃদ্ধাশ্রম।।
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: কখনো যেন যেতে না হয়। ভাল থাকুন..

০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: নচিকেতার।.....

৮. ২৭ শে মে, ২০০৮ রাত ১২:৪৬
রিয়াজ শাহেদ বলেছেন: নচিকেতার এই গানটা বহু বহুবার শুনেছি, ধন্যবাদ; কিন্তু বস্তুবাদকে ধরে বসলেন কেনো ভাই? যারা নিজেদের মা-বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের মধ্যে কয়জন বস্তুবাদী?

বস্তুবাদী হওয়া এতো সোজা নয় সত্যদা।
০১ লা জুন, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ক'জন নয় ভাই। তারা যদি ভাববাদীই হবে তবেতো পিতা স্বর্গ মাতা স্বর্গ...

পিতা-মাতা র জন্য তারা জীবন বিলিয়ে দেয়। কিন্তু..আজকের এই যে লাগামহীন জীবনাচার, ব্যাক্তি কেন্দকিতা, সামষ্টিকতার বিলোপ...

এ সবই আখেরে বস্তুবাদ নয় বলতে চাইছেন।

যদি বুঝিয়ে দেন, প্লিজ।

২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: @রিশা, যদি বুঝিয়ে দেন, প্লিজ।

 

মোট সময় লেগেছে ৩.৪৩৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আমার মতো......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ