আমার প্রিয় পোস্ট

নির্লিপ্ত চোখে চেয়ে থাকা

০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

শেয়ারঃ
0 0 0

কিইবা আসে যায়
সাল গুনে
দিন মাস বছর!!!

সেইতো, যেমন ছিলাম তেমনি আছি রব!

তবে কেন এত মাতামাতি?

দুপেয়ে জীবগুলো মানুষ হবে বলে
এত আয়োজন!
অথচ তারা নিজেরে ভুলে
মনে রাখে আর সব কিছু!

দরিদ্রের দারিদ্রতার পূজিতে
মেলে নোবেল,
নাইট উপাধী!!!
তবে কে চায় এর বিমোচন?

সবই বাহারী আয়োজন
আপনা স্বার্থের পরিপূরণ
ব্যাস!

খ্রীস্টপূর্ব আর খ্রীষ্টাব্দ...
২০০৯ আর ১০.....
সূর্য উঠে সূর্য ডোবে
ক্লান্তিহীন জীবনের ঘানি
বাধ্যতামূলক
কোন বিকল্প নেই
তাই টেনে চলে এ দেহ।

শুধু নির্লিপ্ত চোখে চেয়ে থাকা
বিবর্তনের রুপ বদলে...

কেবলই পার করা সময়;

মানুষের মানুষ না হবার
না হতে পারার সময় অতিক্রমন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
ইমরান বেস্ট বলেছেন: এত হতাশ কেন ভাই? সুন্দর কবিতা
২. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
রাজসোহান বলেছেন: হতাশ না হই......+++++++++
৩. ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩
আজমান আন্দালিব বলেছেন: সত্যদা...একেবারে সত্য কবিতা।

আপনাকে অনেক খুঁজেছি। কেমন আছেন?

 

মোট সময় লেগেছে ০.৯০৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আমার মতো......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ