somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কৃষকের কান্নায় ভারী হয়ে উঠছে বাতাস - অকাল বানে প্লাবিত হাওড় ! আমরা কি করব? কৃষকের কান্নায় ভারী হয়ে উঠছে বাতাস - অকাল বানে প্লাবিত হাওড় ! আমরা কি করব?

আমরা বৃষ্টি ছাড়াই বানে ভাসছি!!!
তলিয়ে গেছে ফসল!!!

আমাদের সু!প্রতিবেশীর সদ!আচরণের এই নমুনা নতুন নয়। আর আমরাও তো শুধু দিকিনা দিকি কি করে র মতো শুধু দেখেই যাচ্ছি!

আমাদের কি কিছূই করার নেই। অভ্যন্তরীন !!আর্ন্তজাতিক!!!


রিপোর্ট টি পড়ুন......

পাহাড়ী ঢলের পানিতে ফসল হারিয়ে সিলেটের হাওড় অঞ্চলের কৃষকরা এখন শুধুই মাতম করছে। তাদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠছে। এ সংক্রান্ত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা: জৈন্তাপুর : সুনামগঞ্জ ও হবিগঞ্জে ধান কাটতে যাওয়া লোকজন খালি হাতে ফিরে আসছে। হাওর থেকে পুরুষ-মহিলারা পানির নিচ থেকে আধাপাকা ধান সংগ্রহ করছেন। আগাম বন্যায় উপজেলার ৩০টি নার্সারির প্রায় দুই লাখ চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গোখাদ্য সঙ্কট দেখা দেয়েছে। বিভিন্ন মত্স্য খামারের মাছ ভেসে গেছে।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। সবক’টি নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ৬টি ইউনিয়নে সরকারি হিসাব অনুযায়ী ৬ হাজার ৭৫০ একর জমির বোরো ধান এখনও পানির নিচে তলিয়ে আছে। তবে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় কৃষকদের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।
অনেক আশা নিয়ে কৃষকরা আউশের বীজতলায় বীজ বপন করেছিল, তা নষ্ট হয়ে যায়। জৈন্তাপুর নার্সারি মালিক সমিতির সহ-সভাপতি আবুল কাশেম আম্বিয়া জানান, উপজেলার প্রায় ৩০টি নার্সারির ব্যাপক ক্ষতি হয়। অকাল বন্যায় কড়ই, কদম, চিকরাশি, রেইনট্রি, কমলা, সাতকরা, নিম, মেহগনি, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দুই লাখের অধিক গাছের চারা নষ্ট হয়েছে। এতে নার্সারি মালিকদের প্রায় ১০ লাখের অধিক টাকার ক্ষতি হয়।
উপজেলায় প্রচণ্ড গোখাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। বানের পানিতে ভেসে গেছে মত্স্য খামারের কয়েক লাখ টাকার মাছ। হাওরে কিছুটা পানি কমলেও কমরপানি থেকে কৃষক-কৃষাণিদের আধাপাকা ধান কাটতে দেখা যায়। প্রতি বছরের মতো এবারও এ উপজেলা থেকে সুনামগঞ্জ ও হবিগঞ্জে সহস্রাধিক লোক ধান কাটতে যায়। কয়েকদিন থেকে ধান না এনে অনেককেই খালি হাতে ফিরতে দেখা যায়। উপজেলার হাওরগুলোতে কৃষকের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে। অনেক কৃষক বিভিন্ন ব্যাংক ও দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়ে ধান চাষ করেন। বন্যার পানিতে ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা ঋণ পরিশোধের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এছাড়া কালবৈশাখী ঝড়ে উপজেলার অনেক বাড়িঘরের ক্ষতি হয় এবং বড় বড় গাছ ভেঙে যায়।
মাতম করতে করতে এক কৃষকের মৃত্যু
এদিকে কুলাউড়া প্রতিনিধি জানান, তিনি নির্বাক। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন থম থম করা মেঘের দিকে। ঝরছে অবিরাম বৃষ্টি। বৃষ্টি থেকে পাহাড়ি ঢল, আর সেই ঢলে তলিয়ে গেছে সব। এক ছটাকও নেই বোরো ধান। কী করে বাঁচবেন স্ত্রী, ছেলেমেয়ে, সংসার নিয়ে । কার কাছে হাত পাতবেন এক মুঠো ভাতের জন্য। হ্যাঁ, গত কয়েকদিন থেকে এরকম বিলাপ করতে করতে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাকালুকি হাওর এলাকার ভূকশিমইল ইউনিয়নের জাবদা গ্রামের বোরো চাষী সুবহান মিয়া (৪৭)। গতকাল দুপুরে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে হাওর এলাকায় চলে শোক আর কষ্টের মাতম। ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাবদা গ্রামের চাষী সুবহান মিয়ার ৪২ বিঘার ধান আকস্মিক বন্যায় তলিয়ে গেছে। এক মুঠো ধানও ঘরে তুলতে পারেননি তিনি। অসহায় হয়ে কয়েক দিন থেকে বেঁচে থাকার শেষ সম্বল বোরো ধান তলিয়ে যাওয়ায় বিলাপ করতে করতেই গতকাল দুপুরে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
কুলাউড়া : হাকালুকি হাওরের পানি বাড়ছে। তলিয়ে গেছে প্রায় ২৫ হাজার একর জমির বোরো ধান। হাওর পাড়ের কৃষকরা আধা-পাকা ধান নিয়ে বিলাপ করছেন। পানির নিচ থেকে ধান তোলার শেষ চেষ্টা চালালেও ব্যর্থ হচ্ছেন বারবার। শনিবার হাওর পাড়ের মনসুগঞ্জ বাজার, ঘাটের বাজার, গৌড়করণ মাদ্রাসা, নবাবগঞ্জ, কানেহাত, বাদে ভূকশিমইলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এই দৃশ্যটি চোখে পড়ে। স্থানীয় কৃষকরা জানান, গত ২৪ ঘণ্টায় হাওরে ১ ফুটেরও বেশি পানি হু হু করে বেড়েছে। শুক্রবার শুকনো ছিল এমন অনেক এলাকাই নতুনভাবে এখন তলিয়ে গেছে।
হাকালুকি হাওর পাড়ের ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন বাদশা জানান, হাওরে এখন আর কোনো ফসল নেই, সবকিছু তলিয়ে গেছে। মানুষ এখন ভবিষ্যত্ আহারের চিন্তায় দিশেহারা। গরু-মহিষের চারণভূমি তলিয়ে যাওয়ায় শত শত পশুও চরম কষ্টের মধ্যে আছে।


সত্য্ই আমাদের কি কিছুই করার নেই??????


]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29142664 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29142664 2010-04-26 18:06:22
নির্লিপ্ত চোখে চেয়ে থাকা সাল গুনে
দিন মাস বছর!!!

সেইতো, যেমন ছিলাম তেমনি আছি রব!

তবে কেন এত মাতামাতি?

দুপেয়ে জীবগুলো মানুষ হবে বলে
এত আয়োজন!
অথচ তারা নিজেরে ভুলে
মনে রাখে আর সব কিছু!

দরিদ্রের দারিদ্রতার পূজিতে
মেলে নোবেল,
নাইট উপাধী!!!
তবে কে চায় এর বিমোচন?

সবই বাহারী আয়োজন
আপনা স্বার্থের পরিপূরণ
ব্যাস!

খ্রীস্টপূর্ব আর খ্রীষ্টাব্দ...
২০০৯ আর ১০.....
সূর্য উঠে সূর্য ডোবে
ক্লান্তিহীন জীবনের ঘানি
বাধ্যতামূলক
কোন বিকল্প নেই
তাই টেনে চলে এ দেহ।

শুধু নির্লিপ্ত চোখে চেয়ে থাকা
বিবর্তনের রুপ বদলে...

কেবলই পার করা সময়;

মানুষের মানুষ না হবার
না হতে পারার সময় অতিক্রমন।]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29071740 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29071740 2010-01-04 18:36:19
কেঁপে উঠে বসুধা...
থরথর থরথর....
আক্রোশে না অভিমানে?
ধর্ম,স্বার্থ,সম্পদ জাত্যাভিমান
আধিপত্যবাদে র নখর
ছিন্নভিন্ন করে নরোম পৃথিবীকে!

ফিলিস্তেনের অবুঝ শিশুর রক্ত আর প্রাণ
স্বার্থের জণ্য পৃথিবী জুড়ে চালানো তান্ডব
বোমা, মারনাস্ত্র..
তারচে বেশি লোভ
পৃথিবীর মানচিত্র বদলে দেয়া বহুবিধায়
প্রকৃতির বুকে প্রলয়-সম্পদ লালসার---

কার্বন আর ওজোনস্তরে
স্বার্থপর মানুষগুলো নিজের ধ্বংস দেখেও
কি অদ্ভুত প্রতিক্রিয়াহীন!!
আত্মহত্যার কোপনেগহেগেন, অনিশ্চিত সবুজ সুরক্ষা!


তুমি কি ত্যাক্ত বিরক্ত
নাকি ক্ষিপ্ততায় ক্রোধে আক্রোশে
মানুষরুপি প্রাণীগুলোকে ভয় দেখাতে
কেপে উঠো থরথর....?

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29067776 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29067776 2009-12-29 17:16:11
সময় এবং স্রোত থেমে থাকে না......

জীবনের টানাপোড়েন টেনে নেয় স্বপ্ন থেকে শখ থেকে বহুদূরে.........ইচ্ছের পাখি চাইলেই উড়তে পারে না ডানা মেলে!! তাই বলে সময় তো থেমে থাকে না। সামুতে আসি না অনেক দিন। সেই অনেকটা যে এতত্ত..... ভাবতেই পারিনি। গত ১৫ অক্টোবরের পর আজ ৯ ডিসেম্বর।

এর মাঝে কত পুরানো নাই.. কত নতুনের আগমন... যেন জীবনের বাস্তবতাটাই তুলে ধরে হাসছে..

জীবনটা্ও এমনি.... তুমি আছ তো আছ .. নাইতো নাই......

পুরনোদের জন্য কষ্ট... নতুনদের জন্য স্বাগত...

ভাল থাকুন সবাই.....]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29055574 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/29055574 2009-12-08 18:49:41
হাইব্রীড বীজ(বন্ধ্যা ধান)কে না বলুন (পুন:পোষ্ট) তো হল কি....আসলো কর্পোরেট জামানা ....
সে কি আর অতশত বুঝে? টিভিতে বিজ্ঞাপন দেখে.... এইবার ধান তুইলা বিয়া করবো..... মহাজনের চোখের সামনে দিয়া ৭০০ টাকার মাছ নিয়া যায়... আহা কি শান্তি!!

অবশেষে সেও হাইব্রীডের পাল্লায় পড়লো....
১ম বছর বাম্পার ফলন... আর পায় কেডা...সত্য সত্যই বিয়াও একখান সাইরা ফেলল...
২য় বছর ....
আহ ... বেক্কলেরা খালি খালি বাজে কথা কয়... হাইব্রীড বীজ ভাল না... কি সব ফালতু কথা!
দাদা শুনে আর হাসে...অলক্ষে.. বিট্রিশ... পাকি...স্বাধীন দেশে..কত অভিজ্ঞতা..দাদার.. জীবনের পরতে পরতে..

পরের বছর নাতি কলিমদ্দির মন খারাপ। কোন কিছু ভাল ভাবে শোনে না... বলে না.. বউটা খালী কান্দে...
বীজের দাম বাড়ছে...সারের নাগাল পাওয়া যায় না... আর সার না হইলে ..ফসল তো.. খোয়াব...
মাথায় হাত কলিমদ্দির....
দাদা জান দুর্বল শরীরে কাছে ডাকে... অনিচ্ছায় কলিমদ্দি এগিয়ে যায়.. শোন নানা ধীরে ধীরে বলে..

এখন বুঝলি তো... হাইব্রীড.. নতুন নতুন ভালা.. কিনতু তোরে বীজ দেয় না.. ফারমের মুরগীর লাহান...
একবেলাই শেষ..আর আমরা ..হাজার বছর চাষ করছি... ধান হইছে...বীজও তুইলা রাখছি.... বন্ধ্যা ধান ছিল না আমাগো ডা...এই ডা তো বন্ধ্যা ধান..
এখন বুঝলা তো..নানা..
আর বার বার বেশি সার দিয়া জমিনরে ফেলছ পুইরা... অহন তারে আবার আমাগো নিয়ম মতো... মাটির ভাব মতো খাতির দিয়া আদর কইরা কথা কও দেখবা মাটি আবার হাসতেছে..
আবার তোমার ফসলে গোলা ভরবে....খালি তাই না...
তোমারে আগামীর বীজও দিব... বিনি পয়সায়...

বহুজাতিক কর্পোরেট বানিজ্যের নতুন ধারা
হাইব্রীড আমদানি নির্ভর... পরমুখাপেক্ষী.. এককালীন...
এই পদ্ধতিকে না বলুন...
কৃষি আগ্রাসন থেকে নিজে বাচুন দেশকে বাঁচান।



হাইব্রীড বীজ(বন্ধ্যা ধান)কে না বলুন
২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫০ এ প্রথম পোস্ট করা।
হাইব্রীড বিষয়ক সচতেনাতায় সা.ইন এর আগ্রহে আমিও পুনং পোষ্টের আগ্রহ পেলাম।
]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28869465 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28869465 2008-11-15 18:45:33
দৈব: ক্ষুধা: সত্য: অত: জীবন যাপনে ত্রাহি চিৎকার
পৌছেনা কারো কানে... মিডিয়ার সোরগোলে
চাপা পড়ে নিরন্নের আর্তনাদ।

ফ্লাসের ঝলকানীর তামশায়
নিরন্নও হাসে বোকা বোকা তামশা হাসি
পূজিবাদ পূজি করে তারেও
ক্ষুধার জ্বালা বাড়ে অগুনিতক।

সংস্কারের তলে চাপা পড়ে নিত্য সত্য
গোয়েবলস লজ্জায় মুখ লুকাত উপদেশ আর
উপদেষ্টাদের বাক্যাবলীতে...
নিলর্জ্ঝতারও একটা সীমা থাকা উচিত।

অসহায় ১৬ কোটি প্রাণ
কোন এক দৈবের দিকে চেয়ে
মুক্তির অপেক্ষায় প্রহর গোনে
দৈব আসে না... বাস্তবতার নুন ক্ষুধার ঘায়ে
আরও জ্বালা ধরায়।]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28823813 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28823813 2008-07-24 19:48:32
হেল্প !!!
থুরি...উইন্ডোজ এক্স পি. ভিউ পেইজটা ১৮০ ডিগ্রি উল্টে গেছে। আবার স্বাভাবিক করার উপায় কেউ জানলে .....হেল্প মি....





রিষ্টার্ট এ কাজ হয়নি.....

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28817450 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28817450 2008-07-06 20:21:07
বৃষ্টি স্নানে-তুমি আমি ঘনঘোর আধিয়ায় বিজলী চমকে
হৃদয়ের অপূরণ আঁধার কেটে যায়

হঠাৎ বিজলী ভীতা তুমি বুকে মিশে,


বট ছাতায় শুধু তুমি আমি
ঢল বৃষ্টি অঝোর, চরাচর ভাসিয়ে নেয়..
শুধু আমি..........
তোমার আলিঙ্গনে ভেসে যাই।

অথচ একবারও মনে হয়না
দুটি সত্ত্বা....কখনো পৃথক..
..
যেন জন্মান্তরের বন্ধন..

জলে ভেজার ভযে
ভালবাসায় ভিজে জবুথবু!]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28815818 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28815818 2008-07-01 19:42:56
৫৬হাজার বর্গমাইলের কারাগার.... ৭১ও স্বপ্নের মতো কাব্যময়
৯০ গেল চলতে চলতে
এখন ২০০৮....

আজ.. নামের বাহার চৌদিকে
নাইন ইলাভেন- আমেরিকা কাঁপে
১/১১ বাংলাদেশ।
সুশীল,
বাংলায় ভাল নাপিত
ক্ষৌরকর্মে বাংলাদেশ - লোমহীন
চাছাছোলা বিবর্ণ।

৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;

হ্যাঁ এই তো একেই তো বলে গণতন্ত্র!!!
বিশ্বব্যাপি মোড়লেরাও বগল বাজায়
স্বার্থে র তল্পি ভরে দিনে দিনে
মানুষ দিন দিন বিমর্ষ আরও বেশী।

৪৫টাকা কেজি চাল
মাগো, ভাগ্য ভাল তুমি দেখোনি
এই দুর্দিন..অথচ টিভিতে চাটারেরা
নান্দকিন মিথ্যায় মাথায় রক্ত ওঠায়;

ভাই, জলপাই খাব!
ভাত নেইতো, পেটে ক্ষুধা
নেই কাপড়, বলার স্বাধীনতা
মতপ্রকাশ.....

আমি জলপাই খাব, আবার বলে ভাই
মুখ চেপে ধরি ভয়ে
কে জানে কোন জলপাই রং'য়ালা আবার শুনে ফেলে।

৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28805213 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28805213 2008-06-01 17:53:21
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচে কমদামী ছিলাম একমাত্র আমি

ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
সেসব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না,

স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম...
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।

নিজের হাতে ভাত খেতে পারতো না খোকা
বলতাম আমি না থাকলে কি করবি বোকা
ঠোট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদেনা নেই বুঝি আর মনে,
ছোট্র বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে

দুহাত আজো খোঁজে ভুলে যায়যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।

খোকারও হয়েছে ছেলে দুবছর হল
আরতো মাত্র বছর পচিশ ঠাকুর মুখ তোল
একশ বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পচিশ বছর পরে খোকার হবে উনষাট

আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি
খোকা আমি দুজনেতে থাকব পাশাপাশি

সেই দিনটার স্বপ্ন দেখি ভীষন রকম
মূখোমূখি আমি খোকার বৃদ্ধাশ্রম।

.............................
নচিকেতার এই গানটা যতবার শুনি ততবারই মন ভারাক্রান্ত হয়ে আসে।


]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28803105 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28803105 2008-05-26 20:35:12
কবি ও কবিতা
যারা কবিতা পড়েন..

যারা কাব্য সমালোচনা করতে চান...

যারা কাব্য প্রতিভা বিকাশের নতুন মাত্রা খুঁজছেন.... প্লিজ ভিজিট দা সাইট

//kabitapatra.org

be a registerd user and have fun.....]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28802211 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28802211 2008-05-24 18:06:06
নূরুল্লাহ তারিকের মন্তব্য মডারেশন : সত্য স্বতঃপ্রকাশিত লিখেছেন নূরুল্লাহ তারীফ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
নামে একটা পোষ্ট পুষ্টাইছেন।

মন্তব্যের ঘরে খুবই সুশীল ভাষায় জানতে চাইলাম...

"আপনার সব বিবরন সত্য। আমাকে বলবনে কি রাজতন্ত্রের আনুগত্য কি ইসলাম এবং রাসূলরে সুন্নাহ অনুযায়ী বৈধ?

২/৩ বার পোষ্ট করার পর্ও উনি ব্লক করেছেন মন্তব্য।

আমার খুব সরল জিজ্ঞাসা: মন্তব্য মডারেশন করলেই কি সত্য মিথ্যে হয়ে যাবে?

এখন্ও করছি বলুন। সউদ পরিবারের আনুগত্যই কি ইসলাম? যারা বিশ্ব শয়তান আমেরিকার পা ধরে ক্ষমতার মসনদ ধরে রেখেছে?

যারা তাবৎ বড় বড় সাহাবায়ে কেরামের স্মৃতি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে?

যারা ওহাবী এবং ইয়াজিদি ধারাকে লালন করে?

সুতরাং আগে সত্য উপলদ্ধি করুন। আমল করুন, পরে আহবান করুন।

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28771477 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28771477 2008-02-17 19:22:18
সখিনা নামা আকাশ পাতাল ধরনী
প্রকম্পিত হয়.. প্রকম্পিত হয়
আরশ
কুরশী
থরথর থরথর কম্পমান।

বোবা রাতের পাখি নিশুতির আধাঁরে
শুধু চোখ মেলে--ছটফট ছটফট যন্ত্রনায়
থির চোখ দুটো বেয়ে জল ঝড়ে
কিছু করতে না পারার সীমাহীন অক্ষমতায়......

শুকনো ঠনঠনে জলহীন চোখ
কান্নায় ভেজেনা আর
হাবিয়ার উত্তাপ ঠিকরে পড়ে,
দেখে না কেউ, আকাশ মূখো শুয়ে সে

প্রতি রাতে ওরা আসে
এক, দুই, দলবেধে..
শেয়াল শকুনের ঝাক
ভাগারে যেন হামলে পড়ে;

চেটে পুটে চলে ওরা
স্তন, জঙ্ঘা, বিবশ ঠোট
কোন অনুভুতি ছোঁয়না তাকে,

সভ্যতা প্রসবিনী আক্রান্ত অবিরত।
পংকিল সভ্যতার পুঁজে পুঁজে মাখামাখি
মুঠোয় টাকাগুলো আকড়ে ধরে শক্ত করে....

বড় নিষ্ঠুর কাগজগুলো
স্বপ্ন কেনে
সূখ কেনে
জীবন
যৌবন....দুষ্প্রাপ্য কিছু নেই।

ভেক মূল্যবোধ আর অধিকারের
ফতুয়া গায়ে ওরা সেমিনারে তুবড়ি ছোটায়,
অগ্নিঝড়া ইজম প্লান আরো কত কি...
অবশেষে ওরা আরো ভোগী পর্দার আড়ালে।

সখিনারা নিত্য পড়ে রয়
আঁধারে
ঘাসের বিছানায়

তবুও সময় থেমে নেই
অসভ্যতার সভ্যতা এগিয়ে যায়
নিত্য বাড়ে হ্যামার...
বাড়ে লাইনে দাড়ানো সখিনারাও
জ্যামিতিক হারে - অসম বিন্যাসে।



]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28771173 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28771173 2008-02-16 16:22:06
ভালবাস এই শিশুটিরে যেমনি বাসভাল আপনার টিরে...(rpt)

মনটা কি হু হু করে না তোমার?
দেহজ কামনা তো প্রেম নয়
ভিন্ন নাম আছে তার ভিন্ন পরিচয়....

কাম বা যৌনতা ছুয়ে থাকে দেহ
আর প্রেম.. শুধু মন আর অনুভব যার গৃহ

আসুন অস্ত্রের বদলে গোলাপ দিতে বলি তাদরে
যারা ৪৭ থেকে শুধু রক্তস্নানে
ভিজিয়ে চলছে প্যালেষ্টাইনের মাটি।
আমরা যেমন শাণিত হয়েছিলাম ৭১-এ অস্তিত্বের চেতনায়
"মোরা একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি....বানীতে

আজ এই নিহত শিশুটির নিষ্পাপ মূখপনে চেয়ে
আসুন ভালবাসা দিবসে তাদরে বলি ঐ চেতনায়.....

ভালবাস এই শিশুটিরে
যেমনি বাসভাল আপনার টিরে...

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28770584 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28770584 2008-02-14 19:16:52
ভালবাস এই শিশুটিরে ..যেমনি বাসভাল আপনার টিরে...

মনটা কি হু হু করে না তোমার?
দেহজ কামনা তো প্রেম নয়
ভিন্ন নাম আছে তার ভিন্ন পরিচয়....

কাম বা যৌনতা ছুয়ে থাকে দেহ
আর প্রেম.. শুধু মন আর অনুভব যার গৃহ

আসুন এই বন্দুকের নল ভুলে এক গোলাপ দিতে বলি তাদরে
যারা ১৯৪৭ থেকে শুধু রক্তস্নানে ভিজিয়ে চলছে প্যালেষ্টাইনের মাটি।
আমরা যেমন শাণিত হয়েছিলাম ১৯৭১-এ অস্তিত্বের চেতনায়
"মোরা একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি....বানীতে

আজ এই নিহত শিশুটির নিষ্পাপ মূখপনে চেয়ে
আসুন ভালবাসা দিবসে তাদরে বলি

ভালবাস এই শিশুটিরে
যেমনি বাসভাল আপনার টিরে...

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28770552 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28770552 2008-02-14 17:16:53
জামাতের এই উত্থানরে সাথে সাদৃশ্য রয়েছে আফগানিস্তানে তালেবান উত্থানের

এত সোজা নয় অংকটা....

আর আপনারাও ভালই জানেন। জামাতরে এই উত্থানরে সাথে সাদৃশ্য রয়েছে আফগানিস্তানে তালেবান উত্থানের। ভাল করে খেয়াল করেন।

তালবোনদরে আমিরিকা এই ভাবে পৃষ্ঠপওষকতা দিয়া ক্ষমতায় আনছে। তারপর তাদের মূর্খতা আর অন্ধতা যখন প্রমাণীত... টিভি বন্ধ, মূর্তি ভাংগা, মেয়েদের বোরখা , স্কুল বন্ধ

এইসব... পরে তারা এসেছে ত্রাতার ভূমিকায়..

বাংলাদেশে জামাতের উত্থান দেখে তাই ভয় লাগে..... আবার আমরা না আফগান ষ্টাইলে সাম্রাজ্যবাদীদের শিকারে পরিণত হই। আর তাতে বুঝে বা না বুঝে কাজ করছে তল্পী বহন করছে জামাত। মূর্খতা সবচেয়ে বড় পাপ।
]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28769671 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28769671 2008-02-12 18:01:21
-"জয় বাংলা" । বিশ্বাসের স্তর কি এমন হওয়া উচিত নয়?
তার স্বরুপ কেমন?

যেমন পাই আমরা পূর্বে সাহাবীদের মধ্যে .. শোহাদায়ে কারবালায়...
তেমনি আমাকে আরও জ্বাজ্যল্যমান অনুভবের নৈকট্যে আনে ১৯৭১।এবং -"জয় বাংলা"

আমাদের চেতনা... আমাদের বিশ্বাস ছিল মুক্তি চাই। যে কোন মূল্যে তা অর্জনে দৃঢ় প্রতৃজ্ঞ। আমাদের ঈমান তখন শুধু স্বাধীনতা অর্জন। এর বাইরে কোন আলাপ, কোন বিশ্বাস গ্রহনযোগ্য নয়। এবং তার প্রত্যক্ষ্য রুপ
হাজারো মুক্তেযোদ্ধার আত্মদানের ঘটনায়.. সমুজ্জল।

পাকসেনার বেয়নেট তাক করা... নিশ্চিত মৃত্যু.... তবুও মাথা নোয়াবার নয়.. কি নির্ভিক চেতনা.. বিশ্বাসে কি দৃঢ়তা...
পাকিদের হাজারো ভীতিকে উপেক্ষা করে তাদের গগনবিদারী অকুতোভয় দৃঢ় বিশ্বাসের উচ্চারন ছিল
-"জয় বাংলা" -"জয় বাংলা"

শিহরিত হয়ে উঠে প্রাণ।

মৃত্যুও ভীত হয়ে উঠতো বিশ্বাসের এই দৃঢ়তার কাছে।

বুকে ঠেকানো বেয়নেটও কেঁপে উঠতো উচ্চারনের দৃঢ়তায়।

বিশ্বাসের স্তর কি এমন হওয়া উচিত নয়?
]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28769665 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28769665 2008-02-12 17:36:10
ঈমানী চেতনা: ১৯৭১, এবং -"জয় বাংলা" আমরা সবাই বলি। বিশ্বাস করি বিশ্বাসীরা। আলোচনা করি।
আসলে বস্তুটি কি? কিভাবে একে ধারন লালন বিকাশ করতে হবে।
তা আমাদের কোন ভিন্ন উপলদ্ধির মাত্রায় নিয়ে যায়?
জয় বাংলা দিয়ে আমি এটাকে সহজে উপলদ্ধি করতে পারি!!!!

আপনি কি মনে করেন আমার ভাবনা টা সঠিক??
যদি হ্যা হয় , তবে ধন্যবাদ।
যদি আপনার মত না হয়.. সুন্দর করে আমাকে এই পোষ্টেই জানালে কৃতার্থ হবো।

বিষয়টি এমন---

আমি বিশ্বাস করি। বিশ্বাসের সাথে আমার চাওয়া , পাওয়া, না পাওয়া, স্বপ্ন সব কিছু জড়িত। আমি বিশ্বাস থেকে শক্তি পাই। আনন্দ পাই, আশা পাই। আমার বিশ্বাসই আমার কাবা।
যেমন ভোগ বাদীর বিশ্বাস ভোগে।
তাই তার সকল কর্ম, স্বপ্ন, বেঁচে থাকা স্ই নিমিত্ত।
দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর
আগামীকাল বাচবে কিনা বলতে পার?--- সুতরাং তার সকল আবর্তন তার বিশ্বাস কে কন্দ্রে করে।
এমনি ভাবে সকল চেতনার কেন্দ্রে তার মৌলিক বিশ্বাস প্রোথিত।

তার স্বরুপ কেমন?

যেমন পাই আমরা পূর্বে সাহাবীদের মধ্যে .. শোহাদায়ে কারবালায়...
তেমনি আমাকে আরও জ্বাজ্যল্যমান অনুভবের নৈকট্যে আনে ১৯৭১।এবং -"জয় বাংলা"

আমাদের চেতনা... আমাদের বিশ্বাস ছিল মুক্তি চাই। যে কোন মূল্যে তা অর্জনে দৃঢ় প্রতৃজ্ঞ। আমাদের ঈমান তখন শুধু স্বাধীনতা অর্জন। এর বাইরে কোন আলাপ, কোন বিশ্বাস গ্রহনযোগ্য নয়। এবং তার প্রত্যক্ষ্য রুপ
হাজারো মুক্তেযোদ্ধার আত্মদানের ঘটনায়.. সমুজ্জল।

পাকসেনার বেয়নেট তাক করা... নিশ্চিত মৃত্যু.... তবুও মাথা নোয়াবার নয়.. কি নির্ভিক চেতনা.. বিশ্বাসে কি দৃঢ়তা...
পাকিদের হাজারো ভীতিকে উপেক্ষা করে তাদের গগনবিদারী অকুতোভয় দৃঢ় বিশ্বাসের উচ্চারন ছিল
-"জয় বাংলা" -"জয় বাংলা"

শিহরিত হয়ে উঠে প্রাণ।

মৃত্যুও ভীত হয়ে উঠতো বিশ্বাসের এই দৃঢ়তার কাছে।

বুকে ঠেকানো বেয়নেটও কেঁপে উঠতো উচ্চারনের দৃঢ়তায়।

বিশ্বাসের স্তর কি এমন হওয়া উচিত নয়?





]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28768312 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28768312 2008-02-08 17:32:35
আস্তিক নাস্তিক তুলনামূলক আলোচনার জবাব
তুলনামূলক আলোচনা হেতু একজন আস্তিক হিসেবে যুক্তি প্রদান করছি।

()নাস্তিকতাকে অনেকে অত্যাধুনিকতা ও নিজেকে অন্যের চেয়ে আলাদাভাবে উপস্থাপনের তরল প্রয়াস বলে বিবেচনা করেন-

জবাব : ] তাতে কোন সন্দেহ নেই। কিছু ব্যাক্তি স্বাতন্ত্রবাদী নিজের আমিত্ব প্রকাশে এবং কারো না কারো ক্রীড়নক হয়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায়.. তা করে থাকে।

()একজন আস্তিক প্রতিদানের আশায় (তাকে আপনি বেহেস্ত, প্যারাডাইস কিংবা স্বর্গ যাই বলুন) সৎ! থাকার চেষ্টা করেন।প্রতিদানের প্রত্যাশা করাটা ব্যবসায়িক মনোবৃত্তিরই পরিচায়ক।

জবাব:]
অনুপ্রেরণা বা প্রত্যাশা ছাড়া জীবন চলে না। আপনি যদি ভিন গ্রহের জীব হয়ে থাকেন তো ভিন্ন কথা.. কিন্তু পার্থিব জীবনে আশা-প্রত্যাশা নিয়েই জীবন চলে। যেমন আপনি বা আপনারা যারা তথাকথিত নাস্তিকতাকে মহামন্ত্র ভাবছেন তারাও তো প্রত্যাশা করছেন যে এর ব্যাপক প্রসার বা বিকাশ হোক। আপনাদরে এই প্রত্যাশাও কি তবে বানিজ্যিক!!!!

() অপরদিকে একজন নাস্তিক কোনো প্রতিদানের আশা না করে শুধুমাত্র নিজের বিবেকের দায়বদ্ধতা থেকেই বিবেকের কাজগুলো সম্পন্ন করেন।

জবাব: ] উপরের আলোচনা ওবক্তব্যের সূত্রেই স্ব-বিরোধিতা।


()*** নাস্তিকতার ভিত্তি বিবেকের দায়বদ্ধতা আর আস্তিকতার ভিত্তি প্রতিদানের প্রত্যাশা।

জবাব:]
বিবেক। বিবেক কি? এ কি আপনাতেই জন্ম নেয়? নেয়না। গড়ে ওঠে ব্যাক্তির জ্ঞান, প্রজ্ঞা, পরিবেশ, বিশ্বাস বোধ, মানবিকতা, তথা সামগ্রিকতার মধ্য দিয়ে।সুতরাং বিবেক শুধু স্বয়ং ক্রিয়াশীল কিছু নয় বরং বহুমাত্রিকতার সমন্বয়ে গড়ে ওঠা এক চেতনা। যা ব্যাক্তি সমাজ রাষ্ট্র ভেদে ভিন্নতর, বহুমাত্রিক।
আর আস্তিকতার ভিত্তি প্রতিদানের প্রত্যাশা।এতো আপনার ব্যাক্তিগত মতের ছাড়া ভিন্ন কিছু নয়, জ্ঞানী মাত্রই তাতে একমত।ধরে নলিাম জাতীয়রা ছাড়া।


()নাস্তিকতাকে অর্জন করতে হয়। পক্ষান্তরে আস্তিকতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এর সূতিকাগার হচ্ছে বিশ্বাস।

জবাব: ]
তা সত্যি। সকল কছিুই অর্জন সাপেক্ষ- আগুন পানি মাটি বাতাস এভং এই রুপ প্রাকৃতিক সকল সম্পদ ব্যাতিরেকে সকল কিছুই অর্জন করতে হয়। এবং অদ্ভুত হাস্যকর কথা বললেন আস্তিকতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এর সূতিকাগার হচ্ছে বিশ্বাস।
সত্যি বলতে কি আস্তিকতার পূর্ণ অর্থ উপলদ্ধি না করার ফলেই আপনার এমন উক্তি। আপনি আমি তার স্রোতে ভাসি বলেই কি এমন বলতে হবে।
অথচ আপনি নিশ্চয়ই জানেন ইব্রাহিম (আ<img src=" style="border:0;" /> এর সত্য প্রাপ্তির ঘটনা? যদি না জনেন জেনে নেবেন। আর এত অল্প জানা নিয়ে এত বড় বিষয় অবতারনা করা বোকমি বৈকি?
আর যদি জানেন তবে এবার বলুন আস্তিকতা কিভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।? তাকি কেবলই সমাজে বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত?
আপনি যা বলছনে তাই যদি সত্যি হত তবে তো মুহাম্মদ সাঃ সবার আগে পৌত্তলিক হতেন। নয়কি? উত্তরাধিকার তত্ত্বে আস্তিক হলেতো তাই হবার কথা। কিন্তু তা হয়ন।কারণ সত্য ধর্ম হলো উপলদ্ধির, আবিস্কারের, উদঘাটনের। আপনি জানেন না তাই বলে ধর্মকে গাল দেবেন এরচে মূর্খতা আর কি হতে পারে? তাই আগে ভাল করে জানুন।তারপর বলুন।



() নাস্তিকতা অবশ্যই একটি ধর্ম। সাধারণভাবে ধর্ম বলতে সেই পন্থা, বা পথ কে বুঝায় যা কোনো পদার্থ, ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ অনুসরণ করে থাকে। সেই হিসেবে নাস্তিকতা অবশ্যই একটি ধর্ম।

জবাব:
অবশ্যই । মুরগী আর উটপাখি যদি পাখি হতে পারে নাস্তিকতা কেন ধর্ম হবেনা? যেহেতু সকল পদার্থেরই ধর্ম আছে। পানি ন্মিনমূখি... গরম বায়ু উর্দ্ধমূখি.... ইত্যাদি।সেই হিসেবে নাস্তিকতা অবশ্যই একটি ধর্ম।


()......কারণ আস্তিকতার ভিত্তিতে পরিচালিত ধর্মগুলো তাদের প্রবর্তকের গুণকীর্তনে ব্যস্ত। তারা স্রস্টার গুণকীর্তনের চেয়ে শুধু তাদের প্রবর্তকদের শ্রেষ্ঠত্ব জাহির করতে ব্যস্ত।
এর ফলশ্রুতিতে জেহাদ, ক্রুসেড প্রভৃতি ধর্মযুদ্ধের অবতারণা হয় যার ফলাফল সম্পর্কে সবাই অবহিত। অপরদিকে নাস্তিকতা সব মানুষকে সম মর্যাদা নিয়ে মানুষকেই সবচেয়ে বেশি মর্যাদা দেয় এবং এক যাচিত সাম্যের সৃষ্টি করে।

জবাব: ]
কোথায় গুনকীর্তন আর কোথায় জিহাদ ক্রুসেড?? ভাল করে জেনে নবেনে এদরে পেছনে ধর্ম না স্বার্থ কোনটা দায়ী। সত্য কখনোই স্বার্থের পেছনে ছোটে না। স্বার্থবাদীরা সত্যকে ব্যবহার করে মাত্র। আর তাতে সত্য মেথ্যে হয়ে যায় না, বরং স্বার্থবাদীই একদনি ইতিহাসে কীটে পরিণত হয়, আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।

অপরদিকে নাস্তিকতা সব মানুষকে সম মর্যাদা নিয়ে মানুষকেই সবচেয়ে বেশি মর্যাদা দেয় এবং এক যাচিত সাম্যের সৃষ্টি করে।
এর স্বপক্ষে নিদেন একটি উপমা, ঘটনা বা ইতিহাস তুলে ধরুন প্লিজ।।



বাকী আপনার সব ব্যাক্তিগত মতের আর উত্তর দেবার প্রয়োজন মনে করালাম না বিধায় অনেক বিষয় এড়িয়ে গেলাম।

যৌক্তিক উত্তর এবং মন্তব্য আশা করছি।








]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28765317 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28765317 2008-01-29 17:47:29
ঘুমাও বাঙালী ঘুমাও বিশ্ব এগিয়ে মঙ্গল ছাড়িয়ে বৃহষ্পতির পথে
তথ্য প্রযুক্তি.. বিজ্ঞান..ধেই ধেই নেচে চলে
আলোর গতিতে

আমরা এখনও স্ব-বিভাজিত
আত্মপরিচয়ের ঝগড়া এখনো শেষ হয়নি যে...
কেউ কারে নাহি ছাড়ে

আমি যাব না তোকেও যেতে দেব না
আমি খাব না তোকেও খেতে দেবনা

সারমেয় লজ্জ্বায় পথ ছেড়ে বনে
আমরা আত্মধ্বংসি বিভাজনে আত্মবিশ্বাসী

অথচ যখন চাই আগুন ঝড়া আন্দোলন
যখন বিশ্ব হতবাক অদ্ভুতুরে অবিমৃশ্যকারীতায়
আমরা তখনও জাবর কাটি
অতীতের ...

মৌলিক অধিকার আর
নবজাতকের কাছে কৃত দৃঢ় অঙ্গিকার পূরণের মহেন্দ্র ক্ষণে
আজ বড় বেশি উদাসিন সবাই
সুশিলপনার ধাক্কায়, সুশীল ঘুমে কাতর।

ন্যায়, সত্য, সুন্দর, আর অধিকার প্রশ্নেও
কেমন নতজানু, গাঁ ছাড়া ভাব।
আগুন ঝড়ে না বক্তৃতায়, চাওয়ায়
গদ্যে-পদ্যে.. কোথাও নয়... আমাতেও...কই?।

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28764730 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28764730 2008-01-27 18:24:21
কবিতা
জলপরে
পাতা নড়ে... রবী ঠাকুরের থেকে ধার...


@ হাসিব বলেছেন:
কাছা সামলাইয়া । ঐ দেখা যায় ...

(শূন্যস্থান পূরণ...)

তাল গাছ ঐ আমাদের গাঁ...
ঐ খানেতে বাস করে....
স্রোত দাদা...

ও স্রোত দাদা খান কি ?
কোবতে লেখা গান কি?

কোবতে আমি খাই না
তাই দেখতে সইতে পারিনা...

একটা যদি পাই..
কোবতে ষ্টাইলে গদ্য দিয়ে
তারে
"প্রচন্ড" স্রোতে ভাসাই..]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28763559 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28763559 2008-01-23 17:46:15
কবরে কাঁদে কারবালার কবি নির্মোহ আকাশের মতো
প্রতিদানাশাহীন অবিরাম নিয়মে
বিলিয়ে অশ্রু যে আপনি বিভোল...।

অসহ্য, ইমাম, রাজনীতিবিদ
এবং যাদের রয়েছে অপ্রতুল ক্ষমতা
কিছু বদলে দেবার
তাদের নপুংশক নীরবতা,
ব্যার্থতা এবং গ্লানিকর আত্মসর্মপনে
অঝোরে কাঁদছে যে---
তাঁকে কাঁদতে দাও।

অশ্রুর ভীষন দাগে গাল ভিজিয়ে
ঝড়ে অবিরত........
শ্মশ্রু বেয়ে পাহাড়ের বুক,
পথরও গলে গলে যায়---
অশ্রুর মহাসাগর ফেঁেপ ওঠে অভিমানে।

ধ্বংসের মহাপ্লাবন
নূহের মতো যদি নিশ্চিহ্নও করে সভ্যতা
তবুও বুঝি ক্ষমা পাবার নয়---

ওঁ যে কাঁদছে এখনো....
কারবালার কবি
নিঃসঙ্গ একাকী কবরে
সন্মূখে লয়ে খোলা কোরআন--
কাঁদছে কাঁদছে অবিরাম।

ওহে নির্বোধ
এইতো সময় জেগে ওঠার
মহাপ্লাবনের আগে, নূন্যতম বাঁচাতে নিজেকে
মুছে দাও তাঁর অশ্রু কারণ..

মিটিয়ে দাও সকল ব্যর্থতা আর
গ্লানিকর আত্মসমর্পনের কাফফারা
শোধরাতে নিজেকে ঝড়াও রক্ত
আপন সু শোভিত দেহবল্লরী থেকে----

দশই মুহররম..
হোসেনী নিশানায় এইতো শেখায় আমাদের।
মুক্তির দিশা
বেছে নিতে সত্য পথ।

আপোষহীন সত্য প্রতিষ্ঠায়
প্রয়োজনে হর ওয়াক্ত হোক কারবালা
ইমাম হোসেন, মহান প্রিয়তম নেতা আমাদের
শিশু আসগর.. মেহেদী রাঙ্গা সখিনা
আর সকল শোহাদায়ে কারবালা গণের... এইতো ইশারা।


]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762635 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762635 2008-01-20 18:07:06
নবী অবমাননার আরেকটি পোষ্ট --সপ্তম শতাব্দীর ডন হু্য়ান এবং একটি কুইজ
এই পোষ্টর বিপরীতে কোন সমস্যা বিভাগে অভিযোগ তুলুন..
যাতে মহানবী কে অপমানীত করা হয়েছ...


সপ্তম শতাব্দীর ডন হু্য়ান এবং একটি কুইজ
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৮

লিংক

ঈমান শক্ত পোক্ত করবার একটি পূর্বশর্ত হল নবীজী'র জীবনপন্জি ভালভাবে জানা। আমরা কতটুকুই বা জানি হাবিবি আল্লাহর ব্যাক্তিগত জীবন সম্পর্কে? সেই জ্ঞানের ফোকরটি কিছুটা ভরাট করতে আমার এই পোস্ট। ভালোলাগুক বা খারাপ লাগুক, সকল মন্তব্যই স্বাগতম।

Don Juan of 7th century
Author : Sher Khan on May 18, 2004 - 02:18 AM

by Sher Khan

"Faith is believing what you know ain't so."
_____Samuel Clemens "Mark Twain"

In Spanish legend, Don Juan was a charismatic hero but a licentious rogue who seduced many women. ..........

In the 7th century of Arabia, there was another Don Juan whose alluring leadership and unique controlling power made a history. His triumphant but sadistic ideology was so powerful that it would haunt people of whole world for centuries to come.

In his childhood, Don was deprived from motherly affection. For an unknown reason, another lady raised him. When he grew up, he took a job of commission agent. Khadijah, a mid-age lady who happened to be his boss fell in love with this good-looking guy. She earned a substantial amount of wealth from two of her previous husbands. Although 15 years younger than Khadijah, Don did not want to miss the opportunity. Some cartoon films have characters with dollar sign sparkling on their eyes. Likewise Dinar sign sparkled in Don’s eyes too. So, one day
]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762396 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762396 2008-01-19 16:19:57
বাচ্চা লোগ তালিয়া বাজাও!!!!!!!!!!!!!!!!!!!

ফিরে এসেছে... বিজয়ীর বেশে..তাই অকথ্য .. অশ্লীল আর বিকৃত রুচির বাক্য তাদের জণ্য ১০০ % হালাল....

দেখুন সম্মাণীত মডারেটর গণ এভং যারা বি-বোর্ড বিরতি করেছিলেন সহ-যোদ্ধাদের জন্য তাদের রুচি এবং পরিশীলিত লেখা মতামত.... দেখে যান।

ছিঃঃঃ বললে ছিঃর অপমান হয়। আজন্ম পাপে যাদের জন্ম তারাও এত বিকৃত আর বাজে রুচির হয়না।

স্বাধীনতা আর মুক্তযোদ্ধর চেতনার নাম ভাংগাইয়া তাদের প্রকৃত চেহারা দেখূন সবাই.... তালিয়া বাজাও....

রাগ ইমন আর যারা যারা তাদের পক্সে সাফাই পোষ্ট লিখেছেন প্লিজ দেখূন ...
মুসলমানদের প্রিয় নবীর উপর আক্রমন এবং নোংরা কাল্পনিক কথা বাজে ভাবে বলাই কি ব্লগীয় স্বাধীনতা!!!!!????/

বাহ বেশ বেশ..... কিন্তু সবাইকে একদিন জবাব দিতে হবে। আর সুশীল আর ভেক ধারী চেতনারা বুঝি এমনই নোংরা...
থুহ....

লাখো কোটি বার ]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762152 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762152 2008-01-18 18:53:17
আবার নেড়ী কুকুরের ইন্টাভিউ ও বাংলাদেশ ভাংলো কারা আবার নেঢ়ী কুকুরের ইন্টারভিউ... আবার নেড়ী কুকুরের ইন্টাভিউ ও বাংলাদেশ ভাংলো কারা

শিরোনামে
শফিক রেহমানের গৃহিত ইন্টারভিউটি পড়ুন।


মতামতের জন্য সম্পাদক দায়ী নহে।!!!

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762113 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28762113 2008-01-18 16:55:54
হলুদ সাংবাদিকতা!! কাল সাংবাদিকতা!!! সংবাদ এবং সাংবাদিক একটা সুষ্ঠ সুন্দর গনতািন্ত্রক দেশের জন্য কি ভীষন গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু কষ্ট পাই যখন দেখী তাদের লেখাও প্রকৃত বস্তুনিষ্ঠতা হারিয়ে ফেলে। যখন দেখী মালিক পক্ষের চাপে সত্য রিপোর্টো প্রকাশ করা যায় না।
তবে এই দুখী সাধারন মানুষের ভরসা আর কোথায়?
নাকি এই ভাগ্যলিখন বলে মেনে নেয়া।
মিরপুরের শ্রমিক আেন্দালন নিয়েই মূলত এই লেখা।
তারা বাহ্যত কোন ব্যানারে নয়, কেবলই নিজেদের প্রয়োজন আর প্রতিবাদে পথে নামা। বারবার প্রতিশ্রুতি আর তা ভংগের ইতিহাসের পুনরাবৃতিতে ত্যাক্ত -বিরক্ত।
কিন্তু তারা হত হচ্ছে। আ নি সব প্রকারেই। লোক বলছে লাশ গুম নীতিও চলছে। পুলিশের লাঠিচার্জের যে ছবি প্রকাশিত হয়েছে... তার রকমফেরেই কষ্ট।
কেউই একে সেই তাৎপর্যপূর্ণ গুরুত্বে নেননি যাতে শ্রমিকেরা উপকৃত হত।

অথচ আগে দেখেছি যার যার পক্ষের পত্রিকাগুলো তাদের লিড আইটেমে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে ফেলতেন। তবে কি সব কিছুই কেবলই স্বার্থের ডোরে বাঁধা, আমার মতোই।
যেমন আমিও এই লেখাটা লিখেছি স্রেফ মনোকষ্ট থেকে মুক্তি পেতেই।

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28761487 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28761487 2008-01-16 20:31:26
নান্নে মুন্নে গল্পটা
এক মেয়ে।অষ্টাদশী। তো খোজ খোজ বিয়ের বয়স হয়েছে। ঘটক এল।
সব জেনে শুনে কাজে নামল।
পাত্র পক্ষের কাছে গিয়ে বলে- দেখেন, আমরা কেউ কারো নই, কেউ কারেও চিনি না। জগতে কত মানুষ। কত জাত। কেই কাউরে জানে না । কিন্তু একটা বিষয় সবাই একমত।
বিয়ে। বিয়ের মাধ্যমে আমরা অজানাকে জানি। অচেনাকে চিনি। আত্মীয় হই। এভাবে পটিয়ে পাত্র পক্ষ রাজী করাল।

মেয়েকে আগেই সবাই পই পই করে বলেছে -তুই কোন কথা বলবি না। ঠকি আছে।

ব্যাস ্ দেখাদেখি পর্ব চলছে। মেয়ে এই পারে ওই পারে।
পাত্র পক্ষও খুশি। মেয়েও বুঝল বিয়ে হতে যাচ্ছে।খুশেতে আটখানা হয়ে বলে উঠল.....
(তোতলায়ে).. দানো দনো.. আমি না দুধও নানতে পারি।"

ব্লগে এমন তর নান্নে মুন্নে ভাব নিয়া পোষ্ট দেখে গল্পটা মনে পড়ল।
সাবইকে শেয়ার করলাম।


]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28761197 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28761197 2008-01-15 20:55:11
ব্লগ বাস্তবতা এবং প্রিয় স্বদেশ (সংশোধতি) আমি যে পয়েন্ট অব ভিউতে দাড়াতে চাই তা খুব সরল।
আজ যে সামান্য মতভেদ নিয়ে এত বিস্ফোরন্মুখ পরিস্থিতি এবং এখানে এই ছোট্র কমিউনিটিতে সভ্যতা, ভদ্রতা, শৃংখলা সর্বোপরি পরমতসিহষ্নুতার যে অভাব পরিলক্ষিত হচ্ছে, তাতেই বিস্মত হচ্ছি।
সুন্দর যে কোন কিছু জন্য সকলের স্যািক্রফাইস প্রয়োজন। তা ব্যািক্ত হোক, পরিবার হোক বা সমাজ। অথচ আমরা জিরো টলারেন্সে থমকে গিয়ে আপনাপন সিদ্ধান্তে দৃঢ়তা প্রদর্শন করছি। এটা কি আসলেই দৃঢ়তা, না মুঢ়তা। ঠিক এমনি মানসিকতাই কি দেশে ওয়ান ইলেভেনর জন্ম দেয়নি? যা আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আমরা গন্তব্য হীন গন্তব্যে ভাসমান চলছি। আশ্বাস আর বুলিতে ভর করে, আজ যা বলা হচ্ছে কাল তা মিথ্যে প্রমানীত হচ্ছে। আজ যার উপর ভরসা করছি কাল সে ভন্ড বলে প্রতীয়মান হচ্ছে।

এবং দুঃখ জনক পুনরাবর্তন দেখছি.. ব্লগে। ব্লগটাই যদি দেশ মনে করি...
কি বিভৎস.. অসহিষ্ণু আমরা.... যুক্তিহীন, আবেগী.... আত্মধ্বংসী

আমাদের সকলের অবস্থানের উত্তরন হোক এই প্রত্যাশা।

আমরা যদি ব্লগে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হই, বুঝবো জাতি হিসাবেও আমরা বিজয়ী হবো। আমার এই বিশ্বাস

আপনার?

]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28761186 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28761186 2008-01-15 19:15:43
৫৬হাজার বর্গমাইলের কারাগার (সংশোধিত ) ৭১ও স্বপ্নের মতো কাব্যময়
৯০ গেল চলতে চলতে
এখন ২০০৮....

আজ.. নামের বাহার চৌদিকে
নাইন ইলাভেন আমেরিকা কাঁপে
১/১১ বাংলাদেশ। সুশীল,
বাংলায় ভাল নাপিত
ক্ষৌরকর্মে বাংলাদেশ - লোমহীন
চাছাছোলা বিবর্ণ।

৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;

হ্যাঁ এই তো একেই তো বলে গণতন্ত্র!!!
বিশ্বব্যাপি মোড়লেরাও বগল বাজায়
স্বার্থে র তল্পি ভরে দিনে দিনে
মানুষ দিন দিন বিমর্ষ আরও বেশী।

৪৫টাকা কেজি চাল
মাগো, ভাগ্য ভাল তুমি দেখোনি
এই দুর্দিন..অথচ টিভিতে চাটারেরা
নান্দকিন মিথ্যায় মাথায় রক্ত ওঠায়;

ভাই, জলপাই খাব
ভাত নেইতো, পেটে ক্ষুধা
নেই কাপড়, বলার স্বাধীনতা
মতপ্রকাশ.....

আমি জলপাই খাব,
মুখ চেপে ধরি ভয়ে
কে জানে কোন জলপাই রং'য়ালা আবার শুনে ফেলে।

৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;


]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28760635 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28760635 2008-01-13 18:44:40
৫৬হাজার বর্গমাইলের কারাগার ৭১ও স্বপ্নের মতো কাব্যময়
৯০ গেল চলতে চলতে

আজ.. নামের বাহার নাইন ইলাভেন আমেরিকা কাঁপে
১/১১ বাংলাদেশ। সুশীল বাংলায় ভাল নাপিত
ক্ষৌরকর্মে বাংলাদেশ
লোমহীন
চাছাছোলা বিবর্ণ

৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;

হ্যাঁ এই তো একেই তো বলে গণতন্ত্র
বিশ্বব্যাপি মোড়লেরাও বগল বাজায়
স্বার্থে র তল্পি ভরে দিনে দিনে
মানুষ দিন দিন বিমর্ষ আরও বেশী।

৪৫টাকা কেজি চাল
মাগো, ভাগ্য ভাল তুমি দেখোনি
এই দুর্দিন..অথচ টিভির চাটারেরা
নান্দকিন মিথ্যায় মাথায় রক্ত ওঠায়;

ভাই, জলপাই খাব
ভাত নেইতো,
কাপড়, বলার স্বাধীনতা
মতপ্রকাশ.....

আমি জলপাই খাব
মুখ চেপে ধরি ভয়ে
কে জানে কোন জলপাই রংয়ালা আবার শুনে ফেলে।

৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;
]]>
http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28760372 http://www.somewhereinblog.net/blog/soptorsiblog/28760372 2008-01-12 20:12:29