হাইনরিখ হাইনের একটি কবিতার অনুবাদ
২৪ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৯
ফুলগর সাদে
হে মুনিশৌগ ফুলগর সাদে তিতে
অউসাদে হবা , উসাদে কঙালা নাই
চউরি যেবাকা তোর মেইথঙহান
দুঃখল ঠই কাদেরতা কিয়া ? হায়।
থউরি দ্ব আত তোর মুরগর গজে
সলকরিয়া মি দিলুতা আশীবার্দ
বিধাতাই তোরে জননম এহান থক
এসাদেহবাক,কঙালা করিয়া শাত
হাইনরিখ হাইনে (১৭৯৭-১৮৫৬) ডুসেলডর্ফে জন্ম দেয়া একজন ইহুদি কবি। আইন পাশ করার পরেও সাহিত্য নিয়ে জীবনভর কাটিয়েছেন ইতালির পেত্রার্কের পেছনে। প্রেমের আহত মুখশ্রী প্রথম তার কাছে আমরা পাই । বিষাদময় রোমান্টিক কবি বলেই তাঁর সুখ্যাতি বেশি। ঐ সময়ে তার কবিতা পড়ে কাঁদেনি এমন জার্মান খুঁজে পাওয়া বিরল। ধর্মে ইহুদী ছিলেন বলে আজীবন খ্রিষ্টান মৌলবাদীদের দ্বারা নির্যাতিত হয়েছেন। সমাজে সংখ্যালঘু হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়েছেন। জীবনের শেষ আট বছর যক্ষায় আক্রান্ত হয়ে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। যক্ষার কথা জানতে পেরে বাড়িওয়ালা তাঁকে বাড়ি থেকে বের করে দেন। প্যারিসে মৃত্যুর পূর্বমূহুর্তে তাঁর কথাটি ছিল - "ইশ্বর আমাকে ক্ষমা করবেন, কারন এটাই তার কাজ" ...
হাইনের অনেক কবিতা রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন। বর্তমান অনুবাদটি রবীন্দ্রনাথর অনুবাদ থেকে করেছি।
ছবির জন্য কৃতজ্ঞতা: http://www.duesseldorf-blog.de
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জার্মান কবিতা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ইমার ঠার ;
প্রকাশ করা হয়েছে: ইয়ুরোপের কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অরণ্য আনাম বলেছেন:
ভাল লাগলো..তবে সম্পূর্ণ্ অর্থ বুঝিনি
অরণ্য আনাম বলেছেন:
আমি আপনার ভাষা শিখতে চাই..শেখাবেন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















