পৃথিবীর বিভিন্ন ভাষার কবিতা আমার মাতৃভাষায়..

বেরতোল্ট ব্রেশ্‌ট (১৮৯৮-১৯৫৬) এর একটি কবিতা

২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪

শেয়ারঃ
0 0 0

চীনা গাছর মারার নংসা আগরে

তোর নখতিগ দেহিয়া হবা নেই মানু উঙইতারা
হবা মানু তোর সৌন্দর্য ঔহান দেহিয়া আচানক অইতারা
এহান
হুনানি মনাউরি মি
মোর কবিতারেলৌ।


বেরতোল্ট ব্রেশ্‌ট (১৮৯৮-১৯৫৬) কবি হিসেবেই বেশি পরিচিত। চল্লিশটিরও বেশী নাটক ও অপেরা তার কাব্যখ্যাতিকে কিছুটা হলেও ম্রিয়মান করেছে। তাঁর নাটকগুলির বেশির ভাগই অন্যের রচনার উপর ভিত্তি করে লেখা। এপিক থিয়েটার তত্ব এবং নাটকে বিযুক্তিবাদ ও প্রয়োগ নাট্যজগতে তার মৌলিক অবদান হিসাবে স্বীকৃত। ১৯৩৩ সালে নাৎসিদের অত্যাচারে দেশ ছাড়ার পর ব্রেশ্‌ট বাকী জীবনটা অনেকটা ভবঘুরের মতই দেশ থেকে দেশে ঘুরে বেড়িয়েছেন; নিজের দেশ বলে তার কিছু ছিল না। কিছুদিন হলিউডে কাজ করলেও সে জায়গাটি তার পছন্দ হয়নি। পশ্চিমে তিনি নিন্দিত হয়েছিলেন কট্টর মার্ক্সবাদী হিসেবে। সাম্যবাদী সন্দেহে তাঁকে জেরা করা হয়। ১৯৪৯ সালে পূর্ব বার্লিনে ফেরত আসার পরে সেখানেও মূলধারার বাইরের নাটক লেখার কারণে সন্দেহের শিকার হন। অন্যান্য শিল্পীর মত ব্রেশ্‌টও মৃত্যুর পরেই তার শিল্পকর্মের স্বীকৃতি পান।

এই অসাধারন কবিতাটি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় রূপান্তর করেছেন কবি ধনঞ্জয় রাজকুমার। পাঠকদের সুবিধার জন্য এখানে মুল কবিতা ও তার ইংরেজী অনুবাদটি দিলাম।

মুল জার্মানঃ

AUF EINEN CHINESISCHEN THEEWURZELLÖWEN
Die Schlechten fürchten deine Klaue.
Die Guten freuen sich deiner Grazie.
Derlei
Hörte ich gern
Von meinem Vers.

ইংরেজী অনুবাদঃ

TO A CHINESE TEA-ROOT-LION
Bad men are terrified of your claws.
Good men marvel at your grace.
This
Is what I'd like to hear people
Say about my verse.

ছবির জন্য কৃতজ্ঞতাঃ www.uwm.edu

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জার্মান কবিতাবিষ্ণুপ্রিয়া মণিপুরিবেরতোল্ট ব্রেশট ;
প্রকাশ করা হয়েছে: ইয়ুরোপের কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ রাত ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৪
তানজু রাহমান বলেছেন: আপনার এ উদ্যোগটা খুব ভালো লেগেছে।
আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি জানিনা। যদিও যে কোন ভাষাই আমার খুব ভালো লাগে। যে কোন জায়গার আদিবাসী ও তাদের ভাষার প্রতি আমার অনেক শ্রদ্ধা। বাংলার সাথে মিল আছে জেনে অহমীয়া এবং তারপর ওড়ইয়া শেখার অনেক ইচ্ছা ছিলো আর উদ্যোগও নিয়েছিলাম কিন্তু শুধু নেট ঘেটে শিখতে পারা সম্ভব হয়নি। সামহোয়ারে বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে কিছু লেখা দেখে এখন আপনাদের এ ভাষা শেখার খুব ইচ্ছা মনে। নিজের গতিতে চেষ্টা করে দেখব।

চালিয়ে যান লেখা :)
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ক্ষুদ্র ও গুরুত্বহীন একটি ভাষার জন্য আপনার আগ্রহ দেখে অসম্ভব ভালো লাগছে। মাতৃভাষার এখন দুঃসময়। বিশ্বে প্রতি দশদিনে একটি করে মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। আমার মাতৃভাষাটি একটি বিলুপ্তপ্রায় ভাষা। তাই একে বাচিঁয়ে রাখার চেস্টা করছি। ধন্যবাদ আপনাকে এবং সামহোয়ারইন ব্লগকে।

২. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৩
তানজু রাহমান বলেছেন: আপনি কি কমেন্ট করেছেন দেখার জন্য এলাম। আপনি কেন বলছেন আপনার মাতৃভাষা "ক্ষুদ্র ও গুরুত্বহীন" - ???!!! আদিখ্যেতা মনে হতে পারে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরির জন্য দরদ দেখাচ্ছি...কিন্তু বিষয়টা তা নয়। আমার যে কোন ভাষাই প্রচন্ডরকম ভালো লাগে। কি করে মানুষের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এক একটি ভাষার জন্ম হয়েছে! সময়ের সাথে তার বিবর্তন! বিদেশ বিভুঁইয়ে এসে সে মানুষটাও, যে নিজের পরিচয় মুছে ফেলতে চায়, তার বেড়ে ওঠা পরিবেশের শব্দগুলো শুনতে চায়। পুরো ব্যাপারটাই আমার কাছে অনেক অর্থবহ।

আপনার মাতৃভাষাকে জান দিয়ে আগলে রাখুন!
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন: চমৎকার মন্তব্যের আবার ধন্যবাদ নেবেন।

৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪
আন্দালীব বলেছেন: ভালো চেষ্টা।

অনেকই বের্টোল্ট বেখ্ট (বা ব্রেশ্ট) এর কবিতাকে তার নাটকগুলোর বাইপ্রোডাক্ট বলে থাকেন বলে পড়েছি/শুনেছি। কিন্তু আমার কাছে তার কবিতাও স্বমহিমায় উজ্জ্বল বলে মনে হয়েছে। যদিও এই মনে হবার জন্য আমার এই বিষয়ক পড়া খুব সামান্যই। তার কিছু লেখার ইংরেজি অনুবাদ বা কখনো সেই ইংরেজি অনুবাদ থেকে যেই লেখাগুলো ফের বাংলায় অনুদিত হয়েছে সেগুলো পড়েছি। এবং টের পেয়েছি চমৎকৃত হবার স্কোপ সেখানেও খুব কম নেই...

তার একটি চরিত্র ঈভলীন রো নিয়ে আমার এক ধরনের অদ্ভুত ভালোলাগা রয়েছে। আপনার এই অবতারনাটি এইসব কথা মনে করালো।

অনেক ভালো থাকুন।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: আমারো পড়া যৎসামান্য, তবে তার কবিতার নিপুণ সরল ভঙ্গীটাকে কখনো হয়তো বিবৃতি বলে বিভ্রম হয়। সমাজের নিম্নশ্রেণীকে নিয়ে তার আবেগ আপ্লুত করার মতো। সম্ভবত: পৃথিবীর একমাত্র কম্যুনিস্ট নাট্যকার যার নাটকের ধারাবাহিক অভিনয় আমেরিকাতে হয়।

... আপনার কবিতাও পড়েছি। চমৎকার লেগেছে।

৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১২
মন মণষা বলেছেন: কবি বা নাট্যকারের নামের উচ্চারন নিয়ে আমি কিঞ্চিত কুয়াশায় আছি...বেট্রল্ড ব্রেশড... বেরতোল্ট ব্রেশট...নাকি... বেট্রল্ড ব্রেখট। তিন ভাবেই নাম টা পেয়েছি বিভিন্ন মাধ্যমে।

আপনার উদ্দোগটি আবশ্যই প্রশংসার দাবীদার...তবে আপনার মাতৃভাষা নিয়ে এতো হতাস হয়ার কিছু নেই। গতকাল উইকিপিডিয়াতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি তে ঢুকে ছিলাম এবং ভাষাগত-উচ্চারনগত মিলটা খুজ়ে বের করার চেষ্টা করছিলাম।

আপনার উদ্দোগটা উইকিপিডিয়াতে সপ্রসারন করুন এবং সমমনাদের উদ্ভুদ্ধ করুন। আশাহত হবেন না।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: দুটোই প্রচলিত। ইংরেজীতে Bertolt Brecht, শুদ্ধ জার্মান উচ্চারন ধরলে মনে হয় "বের্থল্ড ব্রেশ্ট" বলতে হবে Click This Link
। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.২০৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মাতৃভাষার নাম ইমার ঠার (বিষ্ণুপ্রিয়া মণিপুরি)। কবিতা ভালবাসি। তাই পৃথিবীর বিভিন্ন ভাষার কবিতা আমার মাতৃভাষাতে সংরক্ষন করে রাখার চেষ্টা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ