বেনজামিন মোলোয়েস
১৯ শে মে, ২০০৯ দুপুর ১২:৫৩
১৮ অক্টোবর, ১৯৮৫। সকাল ৭ টা। দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার কারাগারের বাইরে সমাগত কালো রঙের মানুষগুলো চিৎকার করে উঠলো ঈশ্বরে বর দাও আফ্রিকাকে।
কবি বেনজামিনের অপরাধ ছিল শাসকের পায়ের নীচে দলিত আফ্রিকাকে জাগিয়ে তোলার কবিতা লিখেছেন। সভ্যতার মুখোশ পরা সাদা রঙের বিবেকহীন বর্বরতা তার শাস্তি দিলো মৃত্যুদন্ড। কালো আফ্রিকার জাতীয় সঙ্গীত রচয়িতা এই মহান কবির বয়স সেমময় ছিল ত্রিশ বছর।
দক্ষিন আফ্রিকার এই কবির ফাঁসির আদেশ পাল্টানোর জন্য বিশ্বের বিবেকবান প্রায় প্রতিটি রাস্ট্রই অনুরোধ জানায়। কিন্তু কাজ হয়নি। ফাঁসি হলো বিপ্লবী কবির। অমর হয়ে রইলেন কবি বেনজামিন মোলোয়েস। তার কবিতাও।
তার একটি কবিতার বিষ্ণুপ্রিয়া মণিপুরী অনুবাদ -
ঈশ্বরে বর দেক আফ্রিকা
আমার আতে আছে চুম ধাতু ঔতার বেবার
মুষ্টি হানাৎ দরেছি নিংসা মাঙছে গ্রেনেড,
ফারাচির আঙ, বুলেট বারো মৃত্যুর হাদি হাদিৎ
হারৌ ,বান্দারা বারো বাহানা।
ঈশ্বরে বর দেক আফ্রিকা।
রকতর মেগালার ঠিপে ঠিপে
আমার নুংসি, আমার বাহানা,
চেই এরে আরর সাদে হিলর মাটি আজি ভাগ্যবতী
এরে দেশ এহানর পেপুরাই পেয়া ডাঙর খৌরাঙ হিকেছি।
তুপেছে আত, ফাটেছে পেটর বিতরেৎত
বেলির মিঙালে পাখ মেলাছে,
ঠানা নাকরের অমর এলাহান।
ঈশ্বরে বর দেক আফ্রিকা।
অনুবাদ: ধনঞ্জয় রাজকুমার
ছবির জন্য কৃতজ্ঞতা: http://www.mutulushakur.com/
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আফ্রিকার কবিতা, বেনজামিন মোলোয়েস, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ;
প্রকাশ করা হয়েছে: আফ্রিকার কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ রাত ২:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শিকস্তি বলেছেন:
বেনজামিন মোলোয়েস এর প্রতি শ্রদ্ধা ।তাকে নিয়ে একটা কবিতা পড়েছিলাম- আফ্রিকার প্রেমের কবিতা- শিরোনামে । কার লেখা সেটা অবশ্য মনে পড়ছেনা ।
লেখক বলেছেন: ধন্যবাদ, শিকস্তি।
জামীর রাসেল বলেছেন:
যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে
সে বয়সে তুমি ভালোবেসেছিলে
তোমার প্রিয় মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে.............
আফ্রিকার প্রেমের কবিতা শিরোনামের সৃষ্টিটি নির্মলেন্দু গুণের।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














